ঢাকা-চট্টগ্রামে নির্বাচনী বিলবোর্ড নামিয়ে ফেলা হচ্ছে
বাংলাদেশে সিটি নির্বাচনের আগে ঢাকা ও চট্টগ্রামে যেসব সম্ভাব্য প্রার্থীর নামে প্রচারমূলক বিলবোর্ড-ব্যানার-পোস্টার লাগানো হয়েছিল, নির্বাচন কমিশনের নির্দেশের পর এগুলো সব নামিয়ে ফেলা হচ্ছে।এ মাসের শুরুতে সরকার ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচনের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেবার পর থেকেই, বিভিন্ন দলের সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা এক ধরণের অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারনায় নেমে পড়েন।কিন্তু শুক্রবার রাতের মধ্যেই এ প্রচারণা বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।নির্বাচনী আচরনবিধি অনুযায়ী সম্পূর্ণ বেআইনী হওয়ায় বুধবার তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ঢাকা এবং চট্টগ্রামে সিটি নির্বাচন সংক্রান্ত সব ধরণের বিলবোর্ড, ব্যানার ও পোষ্টার খুলে ফেলতে আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে।কিন্তু তফসিল ঘোষণার আগে থেকে শুরু হওয়া এমন প্রচারণা নিয়ে কি বলছেন ভোটাররা? আর সম্ভা...







