আইন অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না
ঢাকা ও চট্টগ্রামের আসন্ন সিটি নির্বাচনের সময় বিভিন্ন মামলায় গ্রেপ্তার-হয়রানি বন্ধ রাখতে বিএনপি নেতারা আহ্বান জানিয়ে এলেও এক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার ইঙ্গিত মিলেছে পুলিশের বক্তব্যে।গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বৃহস্পতিবার বলেছেন, “ফৌজদারি অপরাধে অপরাধী কোনো ব্যক্তি আদালতের অনুমতি বা জামিন ছাড়া নির্বাচনে অংশ নিতে চাইলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।”নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনের মধ্যে খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতাই হরতাল-অবরোধে নাশকতার বহু মামলার আসামি।২০ দলের আন্দোলনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিএনপির অনেক নেতাই প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন; যদিও কেন্দ্রীয় পর্যায় থেকে এই ভোটে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষ...







