Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

পাক্ষিক খবরিকা ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব আগামীকাল

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
এম.ইমাম হোসেন- উত্তর চট্টলার বহুল প্রচারিত পাক্ষিক খবরিকা পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ-১৪২৩ বঙ্গাব্দ উপলক্ষে আগামী ১৪ই এপ্রিল ২০১৬ খ্রি, ১লা বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ বিকাল ৩টায় মীরসরাই উপজেলা অডিটরিয়ামে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধণা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ, প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিসহ বহু গুণী ব‌্যক্তিত্ব উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত...

মাষ্টার এনামুল হকের জন্য দোয়া কামনা

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: মীরসরাই উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক,বারৈয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার এনামুল হক ঢাকা বারডেমের ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন।

গণপূর্তমন্ত্রীর সাথে সাংসদের ধৃষ্টতার প্রতিবাদে জোরারগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মীরসরাই, সংবাদ শিরোনাম
বিশেষ প্রতিনিধি- আজ (১১এপ্রিল) সোমবার মীরসরাইয়ে জোরারগঞ্জ বাজারে বিকাল ৩টা ৩নংজোরারগঞ্জ ইউনিয়ন আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগরে উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ডা: আফছারুল আমীনের কুশপুত্তিলিকা দাহ করা হয়। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ৩নংইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া,উপজেলা আ'লীগের সহ-প্রচার প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন ইমন, উপজেলা যুবলীগের সদস্য বাবু বিধ্যান কর,উপজেলা যুবলীগের সদস্য রবিউল হোসেন,উত্তর জেলা ছাএলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাথ আহম্মদ চৌধুরী বাবু,উপজেলা ছাএলীগের সদস্য রিয়াজ উদ্দিন সহ প্রমুখ। ৩নং ইউনিয়ন আ'লীগ,যুবলীগ,ছাএলীগ,সহ সর্বস্তরের জনতা উক্ত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।...

সড়ক দূর্ঘটনায় জেবি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ আহত ৮

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজেস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় জেবি স্কুলের শিক্ষক-শিক্ষাথী সহ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনায় জানা যায় আজ (১১এপ্রিল) সকাল সাড়ে ৭ টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসইরাইয়ের চতৈন্যের হাট (বিশ্বরোড়) বাইপাস এলাকায় বারইয়ারহাট ঘামী হিউম্যান হলার (সেইফ লাইন) সাথে অপরদিক থেকে আসা ট্রাক (ঢাকা মোট্রে-ট -১৮-৭৪১৪) মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন- জেবি স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী আরাফাত (১৫), অষ্টম শ্রেনীর ফয়সাল (১৪), একই বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম শিপন (২৮),ইসমাইল (৩১), রিংকু ভৌমিক (২৬) রিদোয়ান (৪০),। বাকি দুই আহতের নাম জানা যায় নি। জেবি স্কুলের শিক্ষক রেজাউল করিম শিপনকে গুরুতর আহত অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করানো ...

সম্পন্ন হলো আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: গতকাল ১০ এপ্রিল (রবিবার) মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় বিদ্যালয় প্রাঙ্গনে। আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যলয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদল। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মহিউদ্দিন রাশেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মীরসরাই উপজেলার সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরো ছিলেন ১২নং খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাহেদ ইকবাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব হুমায়ুন কবির খান, বিশিষ্ট লেখক ও নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম ও মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ সদস্য শা...

সম্পন্ন হলো খৈইয়াছরা আইডিয়াল কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: গতকাল ৯ এপ্রিল (শনিবার) মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের খৈইয়াছরা আইডিয়াল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া , সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় বিদ্যালয় প্রাঙ্গনে। খৈইয়াছরা আইডিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষক মো-মোহসিন ও শিক্ষীকা কামরুজ্জাহানের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিজামপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাহেদ ইকবাল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব গোলাম রহমান চৌধুরী, কনসর্ট গ্রুপের নির্বাহী পরিচালক জনাব কামরুল হাসান হারুন,খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, ১২নং খৈইয়াছরা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি এস.এম সরওয়ার উদ্দিন, ১২নং খৈইয়াছরা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক মেম্বার ও ...

ঢাকাসহ দেশজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে মঙ্গলবার দুপুর দেড়টায় রাজধানীসহ দেশজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এতথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরো ৯৬ লাখ ডলার ফেরত দেবেন কিম অং

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে আরো ৯৬ লাখ ৪০ হাজার ডলার ফেরত দেবেন ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী ক্যাম সিন অং ওরফে কিম অং। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এই অর্থ বাংলাদেশ সরকারকে ফেরত দেবেন তিনি। মঙ্গলবার ফিলিপাইনের সিনেট ব্লুরিবন কমিটির চতুর্থ শুনানিতে চেয়ারম্যান তিওফিস্তো গিংগোনা (তৃতীয়) সগোনা অং-এর কাছে বাংলাদেশকে এই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন কিম অং। এর আগে তিনি রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে ৮ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশকে ফেরত দেন। আইনজীবী ভিক্টর ফার্নান্দেজের মাধ্যমে সোমবার ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে ওই অর্থ ফেরত দেন। এছাড়া গত ৩১ মার্চ বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য ৪৬ লাখ ৩০ হাজার ডলার এএমএলসির কাছে জমা দেন কিম ওয়ং।...