মীরসরাইয়ে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত
মীরসরাই উপজেলার করেরহাটের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৬ ডিসেম্বর (শনিবার) সকালে পশ্চিম জোয়ারে সংস্থা কার্যালয়ে অধিকাংশ সদস্যের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। ২০১৮-২০১৯ মেয়াদে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে তোফায়েল আমিন মাসুদ ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক ইমন নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এম. নাজিম উদ্দিন রিপন, শরীফুল ইসলাম ঈশান, মিজানুর রহমান রুবেল, সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, অর্থ সম্পাদক আরিফুর রহমান, ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক আশ্রাফুল হক আসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাঈম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, সাংস্কৃতিক ও সামাজিক সম্পাদক ...







