সীতাকুন্ডে ক্যাপিটাল এলপি গ্যাসের আনুষ্ঠানিক যাত্রা
সীতাকুন্ড প্রতিনিধিঃ
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় ক্যাপিটেল এলপি গ্যাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহত্তর চট্টগ্রামের শিপিং ইয়ার্ড এবং নৌ পথে পণ্য আমদানি রপ্তানির সম্ভাবনাময় সামুদ্রিক রুটের একটা বিশাল এলাকাজুড়ে এলপি গ্যাস ইন্ডাষ্টির আরো একটি যুগোপযোগি টার্মিনাল হতে যাচ্ছে বাঁশবাড়িয়া এবং নড়ালিয়া মৌজার অন্তর্গত এই লোকেশনটি। এতে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র। অগ্রাধিকার ভিত্তিতে এই উপজেলার কর্মসংস্থান প্রার্থীদের যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেন জানান ক্যাপিটাল এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসিক মাহমুদ। বুধবার (৯ জানুয়ারি) উপজেলার ৫ নং বাড়বকুন্ড ইউনিয়নে প্রতিষ্ঠানটির স্থায়ী উৎপাদন ফ্যাক্টরী অফিস উদ্ভোধন করেন এবং ১২০০’শ মানুষের জন্য মেজবান অনুষ্ঠানের আয়োজন করেন।
ব্যবস্থাপনা পরিচালক রাসিক মাহমুদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রয...







