Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাই

মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা লুট

মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা লুট

মীরসরাই, স্লাইড
ফাহিমা আক্তার : মীরসরাইয়ের একটি মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের হিসাব কক্ষ থেকে নগদ ২২ হাজার টাকা এবং একজন শিক্ষকের স্বর্ণের একটি আংটি চুরি হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। এসময় অফিস কক্ষের ৩টি আলমিরাও ভাঙচুর করে চোরেরা। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ জানান, নৈশপ্রহরী ঘুমানোর সুযোগে প্রধান শিক্ষকের কক্ষ, হিসাব কক্ষ এবং শিক্ষক মিলনায়তনের কক্ষটির তালা ভেঙ্গে প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দল। এতে হিসাব কক্ষে থাকা নগদ ২২ হাজার টাকা এবং শিক্ষক রফিউজ্জামানের স্বর্ণের আংটি লুট করে তারা। এরপর অফিসের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে এবং ৩টি আলমিরা ভাঙচুর করে তারা। সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে চুরির ঘটনা সম্পর্কে মীরসরাই থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটন...

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের দায়িত্ব পেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

মীরসরাই
নিজেস্ব প্রতিনিধি ঃ-শপথ নেয়ার পর নতুন মন্ত্রিপরিষদের দপ্তর বন্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। সন্ধার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাইয়ের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রবিবার বিকেলে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ।এই আওয়ামীলীগ নেতা দশম জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠ বারের মতো চট্টগ্রাম -১ (মিরসরাই) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছে। এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন।ইঞ্জিনিয়ার মোশাররফ মন্ত্রীর পদ পাওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র তাহের ভূঁইয়া, মিরসরাই পৌর মেয়র এম শাহাজাহান...
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালো পতাকা মিছিল

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালো পতাকা মিছিল

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত হামলা, ভাঙচুর, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ ও দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও কালো পতাকা মিছিল করেছে মীরসরাই পূজা উদযাপন কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মীরসরাই জগদীশ্বরী কালী মন্দির থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদ্রাসা মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এর পূর্বে কালী বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সুভাষ সরকারের পরিচালনায় ও জগদীশ্বরী কালী বাড়ি মন্দিরের সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পূজা কমিটির সভাপতি উত্তম শর্মা, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এম কে ভূঁইয়া, সাংবাদিক নীরদ বরণ মণ্ডল, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, অনির্বাণ চৌধুরী রাজিব, এস এম স...
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তিনজনই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বড়ঘোনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এঁরা হলেন আতাউর রহমান (৩৫), কপিল উদ্দিন (৩৬) এবং ফোরকান (২২)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড় দারোগারহাট সংলগ্ন জাফরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিজামপুর পুলিশ ফাঁড়ির এসআই হাসান ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, রাত ২টায় দ্রুতগামী ট্রাক বা কাভার্ডভ্যান কোনো গাড়ি চট্টগ্রামমুখী মোটর সাইকেল (চট্টমেট্রো-ল-১১-১৩২৪) কে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আতাউর রহমান ও কপিল উদ্দিন মারা যায়। গুরুতর আহত অবস্থায় ফোরকানকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। তবে ধাক্কা দেওয়া গাড়িটিকে আটক করতে পারেনি পুলি...
মঘাদিয়ায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

মঘাদিয়ায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

মীরসরাই, স্লাইড
মমিনুল ইসলাম : মীরসরাইয়ের মঘাদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাইয়ের পাশাপাশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ কাজীর তালুক গ্রামের আক্কেল আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ইউসুফের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী মনির ও সিরাজের ঘরও ছাই করে দেয়। প্রতিবেশীরা জানান, আগুন নিভাতে চেষ্টার কোনো ত্র“টি করেননি তাঁরা। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় রক্ষা করা যায়নি কারো ঘর। আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত মনির জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে কিছু বুঝে উঠার আগেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ঘর থেকে কোনো সামগ্রী ...
বড় আলেম হতে হতে চায় রাকিব

বড় আলেম হতে হতে চায় রাকিব

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : এবারের জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করা মো. রাকিব উদ্দিন বড় আলেম হতে আগ্রহী। সে মীরসরাই উপজেলার হাদি ফকিরহাট মির্জা বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে এমন ভাল ফলাফল অর্জন করে। তার পিতা মাওলানা কাজী আবু বকর সীতাকুণ্ড জুবাইদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন সহ-সুপার এবং বর্তমানে ওয়াহেদপুর ইউনিয়নের নিকাহ্ ও রেজিষ্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। তার মা জোৎস্না আরা বেগম গৃহিনী। রাকিব ইবতেয়াদী সমাপনী পরীক্ষায়ও মিরসরাই উপজেলায় ১৩ তম স্থান অর্জন করেছিল। এমন ভাল ফলাফলের জন্য সে আল্লাহর শোকর আদায় করে এবং সকলের দোয়া প্রার্থী।...
পরিযায়ী পাখির কলকাকলীতে মুখরিত মহামায়া লেক

পরিযায়ী পাখির কলকাকলীতে মুখরিত মহামায়া লেক

মীরসরাই, স্লাইড
তিলক বড়ুয়া : ষড়ঋতুর আবর্তে আবারো এলো শীত। শীত এলেই শুরু হয় পরিযায়ী তথা ‘অতিথি’ পাখিদের আগমন। এই সময়টাতে মেরু অঞ্চল, ইউরোপ, সাইবেরিয়া, এশিয়ার কিছু অঞ্চল এবং হিমালয়ের আশপাশের এলাকায় অতিরিক্ত বরফ পড়ার কারণে তুলনামূলক কম শীতের এই বাংলাদেশে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের আশায় চলে আসে অতিথি পাখিরা। এসময় বাংলাদেশের বিভিন্ন হাওড়-বাওড়, খাল-বিল ভরে উঠে পাখিদের আনাগোনা ও কলকাকলীতে। আবার এরা দেশের সবস্থানে যায়না। সেসব স্থানে পাখিদের খাদ্যের প্রাচুর্য্য বেশি ও বিশালাকার জলাশয়ের এলাকাতেই এরা ছুটে যায়। আর এরই সুবাদে পরিযায়ী পাখিদের আগমনে মুখরিত হয়ে উঠেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মীরসরাইয়ের ‘মহামায়া’। শীতের শুরুর দিকটাতে পাখিদের আনাগোনা কম থাকলেও বর্তমানে বেড়েছে পাখিদের সংখ্যা। অতিথি পাখিদের আগমনে মহামায়ার রূপ-বৈচিত্রে যোগ হয়েছে নতুন মাত্রা। আর সেই পাখিদের সাথে পৃকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে সৌন্দর্য্য...
মীরসরাইতে ১৮ দলীয় জোটের নির্বাচন বিরোধী বিক্ষোভ, কয়েকটি বোমা বিস্ফোরণ

মীরসরাইতে ১৮ দলীয় জোটের নির্বাচন বিরোধী বিক্ষোভ, কয়েকটি বোমা বিস্ফোরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ২৪ ডেক্স ঃ চট্টগ্রামের মীরসরাইতে ১৮ দলীয় জোটের উদ্যোগে মিরসরাই সদর ও বারইয়াহাটে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে ও এই নির্বাচন বাতিলের দাবীতে বিােভ ও সমাবেশ করে গতকাল ৫ জানুয়ারী (রবিবার) সকাল ১১টায়।  উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান গ্র“পের প উক্ত বিােভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর, গাজী নিজাম, মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ। কয়েক হাজার নেতাকর্মীর এই বিােভ শেষে মীরসরাই উপজেলা আওয়ামীলীগ অফিসের বিপরীতে মহাসড়কে কয়েকটি বোমা  অজ্ঞাত বোমা বিস্ফোরণের ফলে আতংক ছড়িয়ে পড়ে। এসময় শাহজাহান নামে এক ব্যক্তির পান দোকানে ও একটি বিস্ফোরক ছুড়লে সেখানে ও আগুন ধরে গেলে লোকজন ছুটে এসে দ্রুত পানি মেরে আগুন নিয়ন্ত্রনে আনে। কয়েক মিনিটের মধ্যেই মিরসরাই থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি ...