অদম্য মেধাবী ফারজানার স্বপ্ন পূরণে নিয়াজ মোর্শেদ এলিট
নিজস্ব প্রতিনিধি ঃ
সহপাঠিরা যখন দুরপনায় মেতে উঠতো তখন চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না ফারজানার। দারিদ্রতার নিদারুন কষ্ঠে বুকে পাথর চাপা দিয়ে সহ্য করা ছাড়া আরো কোনো উপায় ছিল না। তবুও থেমে থাকেনি ফারজানা। এগিয়ে গেছে নানা প্রতিকুলতা জয় করে। চালিয়ে গেছে লেখাপড়া। কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। তার একটি জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করলো এই হতভাগিনী। অজোপাড়া গাঁয়ের গন্ডি পেরিয়ে সুযোগে পেয়েছেন চট্টগ্রামের খ্যাতনামা প্রতিষ্ঠানে। হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স ১ম বর্ষে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী মীরসরাইয়ের ১৩নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের সিএনজি চালক মোঃ এছাক মিয়ার জেষ্ঠকন্যা ফারজানা আক্তারের বাধা ডিঙ্গিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার গল্প এটি।
হতদরিদ্র পরিবারে ফারজানা দু’চোখে শুধুই অন্ধকার দেখছিল। চোখের সামনে অনিশ্চিত জীবন। পিতা এছাক মিয়ার বসত ভিটা ছাড়া জমিজমা নেই। নেই আয়ের বিকল্প পথ।...







