Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

এভারেস্টে তুষারধস, নিহত ১৫

এভারেস্টে তুষারধস, নিহত ১৫

আন্তর্জাতিক, বিশেষখবর
নেপালে ভূমিকম্পের জেরে ধস নামে এভারেস্টে। সেখানে পর্বতারোহণের জন্য বেইস ক্যাম্পে থাকা অভিযাত্রীদের মধ্যে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিন দিক থেকে তুষারধস নেমে কার্যত গুঁড়িয়ে যায় তাঁদের বেইস ক্যাম্প। এভারেস্ট বেইস ক্যাম্পগুলোতে বিভিন্ন দেশের প্রায় ৮০০ অভিযাত্রী ছিলেন। তুষারধস নামায় বহু পর্বতারোহীর খোঁজ মিলছে না। বেশ কিছু বেইস ক্যাম্প ধ্বংস হয়ে গেছে।নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠা বলেন, ‘এভারেস্টে নিহতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের মধ্যে বিদেশিদের পাশাপাশি থাকতে পারেন স্থানীয় শেরপারাও।’রুমানিয়ার পর্বতারোহী ভূমিকম্পের পর টুইট বার্তায় লিখেছেন, ‘বড় ধরনের তুষারধস ঘটেছে। পর্বতে অনেক লোক আটকা পড়েছে। আরেক পর্বতারোহী ড্যানিয়েল মাজুর লিখেছেন, ‘তাঁবু থেকে অনেকে প্রাণ বাঁচাতে দিগি¦দিক ছুটছেন। আমার দলের অনেকে আটক পড়েছেন। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করুন।’ভারতীয় কর্তৃপক্ষ...
বাংলাদেশ দলকে অভিনন্দন আফ্রিদির

বাংলাদেশ দলকে অভিনন্দন আফ্রিদির

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
ওয়ানডে ম্যাচে বাংলাওয়াশের পর একমাত্র টি-টোয়েন্টিতে হেরে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি বাংলাদেশ দলকে প্রশংসা করেন।টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি বলেন, প্রথমে আমি বাংলাদেশকে অভিনন্দন জানাব। তারা একটি ভালো সময় পার করছে। বিশেষ করে, দেশের মাটিতে বাংলাদেশ বেশ ভয়ংকর। আমাদের দলটা বেশ তরুণ। তাদের আরো সময় দিতে হবে। মিসবাহ ও ইউনুস টেস্ট দলে রয়েছে। আশা করি, টেস্টে সিরিজে আমরা ভালো করতে পারব।বড় আশা নিয়েই বাংলাদেশে এসেছিলেন শহিদ আফ্রিদি। ঢাকাতে এসে পাকিস্তানের ওয়ানডে দলকে বাংলাওয়াশ হতে দেখেছিলেন। ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছিলেন আজহার আলী। এবার একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাকিস্তান বাংলাওয়াশ হলো আফ্রিদির নেতৃত্বে। বলার অপেক্ষা রাখে না, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক এখন ‘আহত’।শুক্রবার মিরপুর শেরেবা...
বিএনপি নির্বাচন পরবর্তী সঙ্কট তৈরির ষড়যন্ত্র করছে

বিএনপি নির্বাচন পরবর্তী সঙ্কট তৈরির ষড়যন্ত্র করছে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সিটি নির্বাচন-পরবর্তী বিএনপি নতুন করে সঙ্কট তৈরির ষড়যন্ত্র করছে। নির্বাচনে বিএনপির প্রার্থীরা পরাজিত হবে জেনে তারা নির্বাচনের পর বোমাবাজি, জ্বালাও পোড়াও-এর নতুন ক্ষেত্র তৈরির চেষ্টা করছে।শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘চলমান রাজনীতি-ষড়যন্ত্র ও বোমাবাজদের প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, বিএনপি নেতারা জানেন নির্বাচনে তাদের দলীয় প্রার্থীর ভরাডুবি হবে।গণতন্ত্র ধ্বংস করার চেষ্টার জবাব ব্যলটের মাধ্যমে দিতে মানুষ প্রস্তুত। তিনি অভিযোগ করেন বিএনপি নির্বাচন বানচাল করতে চাচ্ছে। অথবা নির্বাচন-পরবর্তী সময়ে আবার সেই বোমাবাজি নাশকতায় ফিরে যাওয়ার ক্ষেত্র তৈরি করছে। তিনি ব্যালটের মাধ্যমে এদের জবাব দেয়ার আহবান জানান।খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারাপার্সন বেগম খালেদা জিয়া নির্...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনদিনের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনদিনের পরীক্ষা স্থগিত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬, ২৯ এপ্রিল ও ২ মে’র সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।আসন্ন সিটি নির্বাচনের কারণে পরীক্ষা স্থগিত করা হলেও বিবৃতিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, স্থগিতকৃত এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এছাড়া পরীক্ষার সময়সুচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে পাওয়া যাবে।...
গাড়িবহরে হামলার খোঁজ নিচ্ছে যুক্তরাষ্ট্র: মেরি হার্ফ

গাড়িবহরে হামলার খোঁজ নিচ্ছে যুক্তরাষ্ট্র: মেরি হার্ফ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে যুক্তরাষ্ট্র।সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করে হার্ফ বলেন, খালেদার গাড়িবহরে হামলার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে কারওয়ান বাজারে দৃর্বৃত্তদের হামলার শিকার হন খালেদা জিয়া। হামলাকারীরা সরকারদলীয় বিভিন্ন স্লোগান দিচ্ছেলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হামলায় বেশ কয়েকজন আহত হন। বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগকে হামলার জন্য দোষারাপ করলেও তা অস্বীকার করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে নাটক বলে মন্তব্য করেছেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি তেজগাঁও থানায় মামলা দায়ের ...
ভোটারদের মনে স্বস্তি দিতে সেনা মোতায়েন: সিইসি

ভোটারদের মনে স্বস্তি দিতে সেনা মোতায়েন: সিইসি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করে ভোটারদের মনে স্বস্তি দিতে আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চারদিনের জন্য সেনা মোতায়েন করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সিইসি বলেন, এখনো পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও ভোটারদের মনে স্বস্তি আনতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারিক ক্ষমতার বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত। আইনে যেভাবে আছে, সেভাবে নির্বাচনে সেনাবাহিনী কাজ করবে। আশা করি, সিটি নির্বাচনেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।বিএনপি চেয়ারপার্সনের বিষয়ে এক প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, নির্বাচনে উৎসবমূখর পরিবেশে প্রচারণা চলছে। আমি নিজেও ঢাকা উত্তর সি...
ইয়েমেনে সংঘর্ষে ২১ জন নিহত

ইয়েমেনে সংঘর্ষে ২১ জন নিহত

আন্তর্জাতিক, বিশেষখবর
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে শিয়া বিদ্রোহী ও প্রেসিডেন্টপন্থী বাহিনীর সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্র এ খবর নিশ্চিত করেছে। দেশটিতে হুতি শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতত্বাধীন বিমান হামলার চতুর্থ সপ্তাহ চলছে। সূত্র বলছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তায়েজ শহরে ভোরের দিকে উভয় পক্ষের সংঘর্ষে ১০ হুতি বিদ্রোহী ও প্রেসিডেন্টপন্থী পপুলার কমিটির চার সদস্য প্রাণ হারিয়েছে। নির্বাসিত প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর আল হাদির অনুগত সেনাবাহিনীর পাশাপাশি পপুলার কমিটিও হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এদিকে দক্ষিণাঞ্চলে সুন্নি উপজাতীয়রা হুতি বিদ্রোহীদের অবস্থানে হামলা চালিয়ে সাত বিদ্রোহীকে হত্যা করেছে। উল্লেখ্য গত সেপ্টেম্বরে হুতি বিদ্রোহীরা বিনা বাধায় রাজধানী সানা দখলে নেয়। এরপর থেকে বিদ্রোহীরা বিভিন্ন প্রদেশে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তৎপর হয়। এদিকে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে সৌদি আরবের নেতৃত্বে...
সেনা মোতায়েনের সম্ভাবনা কম

সেনা মোতায়েনের সম্ভাবনা কম

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আজ রবিবার আইনশৃঙ্খলা বৈঠকে বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠেয় এ বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারও (পিএসও) উপস্থিত থাকতে পারেন। তবে এখন পর্যন্ত নিরাপত্তার যে পরিকল্পনা ও প্রস্তুতি, তাতে সেনাবাহিনী নিয়োগের সম্ভাবনা কম বলেই নির্বাচন কর্মকর্তাদের ধারণা। পুলিশ এবং সরকারের সংশ্লিষ্টদের কাছ থেকেও একই ধারণা মিলেছে। এ ছাড়া আজকের বৈঠকের জন্য তৈরি কার্যপত্রেও সেনা নিয়োগ বিষয়ে কোনো প্রস্তাবনা নেই।  এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ গতকাল কালের কণ্ঠকে বলেন, আজকের বৈঠকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে পরিস্থিতি সম্পর্কে যে রি...