কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ পাশে গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ১১৬ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। এসময় তাদের বহনকারী ট্রলারটি জব্দ করা হয়েছে।আজ সন্ধ্যা ৬টার দিকে এদের উদ্ধার করা হয়। ট্রলারটি সেন্টমাটিনে আনা হচ্ছে।কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।-...
পূর্ণাঙ্গ সিরিজ খেলে পাকিস্তান ক্রিকেট দল কাল ঢাকা ছেড়েছে। ছেড়ে যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। তবে সঙ্গী করেছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-২০ ম্যাচে হারের তিক্ত স্বাদও। ১৯৮৬ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ, কিন্তু এবারই প্রথম মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। বাজে একটি সফর শেষে দেশে ফিরে গেলেও ফের ঢাকায় আসছে পাকিস্তান। আগামী নভেম্বর-ডিসেম্বরে চার জাতির টুর্নামেন্ট খেলতে ফের ঢাকায় পা রাখবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের বাকি তিন দল স্বাগতিক বাংলাদেশসহ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর বর্বরোচিত হামলার পর বন্ধ হয়ে গেছে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর করতে রাজি হয় না কোনো দলই। এখন সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। জিম্বাবুয়ে ক্রিকেট দল খ...
আগামী পহেলা জুন সোমবার বিকেল ৫টায় দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ এবং দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হবে।জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সোমবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ বাজেট অধিবেনের আহ্বান জানান।অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ৪ জুন নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।...
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, পশ্চিমবঙ্গে একটি দল ছিল যারা প্রতিদিন বোমা মারত, গুলি করত। তারা একদিন নিশ্চিহ্ন হয়ে গেল। তাদের আর খুঁজে পাওয়া গেল না। খালেদা জিয়াকেও খুঁজে পাওয়া যাবে না। তিনি যে পথে হাঁটছেন, সেটি রাজনীতির পথ না। তাঁকে শেষ করেছে তাঁর দুষ্টু ছেলে তারেক জিয়া, যে ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছে; যার পাসপোর্ট নেই, ভিসা নেই।তিনি আজ শনিবার ভোলার নতুনবাজার চত্বরে জেলা ছাত্রলীগের সম্মেলনে এ কথা বলেন।আওয়ামী লীগের এই নেতার দাবি, সরকারের চারটি বিজয় হয়েছে। প্রথম বিজয়—খালেদা জিয়ার সন্ত্রাসী, জঙ্গি তৎপরতা ও নাশকতামূলক কার্যকলাপ বানচালের বিজয়। খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচাল ও অসাংবিধানিক সরকার আনার জন্য প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ হত্যা করেছেন, ৫০০ ভোটকেন্দ্র পুড়িয়েছেন, পেট্রলবোমা মেরে শিশু, গাড়ির চালক, শ...
বাংলাদেশের ব্যবহারকারীরা আজ রবিবার থেকে বিনা মূল্যের ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অনন্য উদ্যোগ 'ইন্টারনেটডটওআরজি' (internet.org) প্রকল্পের আওতায় এ সুবিধা পাওয়া যাবে। শুরুতে প্রথম সারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট এ সেবার আওতায় আসবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবামূলক সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে।বাংলাদেশে এই প্রকল্পটিতে ইতিমধ্যে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। আজ সকাল ১১টায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে বিনা মূল্যের ইন্টারনেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি সম্মেলন 'ডিজিটাল ওয়ার্ল্ড'-এ বিনা মূল্যের ইন্টারনেট সেবা বাংলাদেশে চালুর বিষয়টি প্রথম আলোচনায় আসে। সম্মেলনে অংশ নেওয়া ফেসবুকের কর্মকর্তা আঁখি দাস বাংলাদেশে...
ব্রিটেনের ৫৬তম জাতীয় নির্বাচনে তৃতীয় বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।লেবার পার্টির প্রার্থী টিউলিপ ৪৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। এ আসনটি বাঙালি অধ্যূষিত হিসেবে পরিচিত।টিউলিপ পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী সায়মন মার্কাস পেয়েছেন ৪২ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটে ২২ হাজার ৮৩৯।২৩ বছর ধরে লেবার পার্টির দখলে রয়েছে এ আসনটি। কিন্তু ২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবারদলীয় প্রার্থী গ্গ্নেন্ডা জ্যাকসন অনেকটা হারতে হারতেই মাত্র ৪২ ভোটে জিতে যান এ আসনে। এ কারণেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবার এ আসনটিকে টার্গেট সিট বানিয়েছিল। টিউলিপের এ আসনটি ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ বাঙালি অধ্যুষিত। তবে এবছর ১১৩৮ ভোটের ব্যবধানে আসনটিতে...
এমন একজন খেলোয়াড় তিনি যার ধারাবাহিকতা দারুণ। আর এই ধারাবাহিকতাই আজহার আলীর সবচেয়ে বড় শক্তি। সেই শক্তির প্রয়োগ তিনি দেখালেন ঢাকা টেস্টে। ক্লান্তিহীন ব্যাটিংয়ে কি কাণ্ডটাই না করে যাচ্ছেন পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার সামনে ক্লান্ত হয় বাংলাদেশ দল, ক্লান্তি বা শ্রান্তি আসে না আজহারের। তিনি ব্যাট করে চলেন। এবং এরই পুরস্কার হিসেবে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরিটি তুলে নেন আজহার। ঢাকা টেস্টের আয়ু যতক্ষণ প্রায় ততক্ষণই ব্যাট করছেন আজহার। তার অসীম ধৈর্যে ডাকা টেস্টে প্রথম ইনিংসের রানের পাহাড়ই গড়তে শুরু করেছে পাকিস্তান। শেষ খবর, ৪ উইকেটে ৪৯৬ রান পাকিস্তানের। আজহার ২০৫ এবং আসাদ শফিক ৯২ রানে ব্যাট করছেন।দিনের প্রথম সেশনের দ্বিতীয় ওভারেই নেচে ওঠে মিরপুর স্টেডিয়াম। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক তখন ৯ রানে দাঁড়িয়ে। তাকে পরিস্কার বোল্ড করে এই টেস্টে নিজের প্রথম উইকেট শিকার করেন সাক...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় একটি পাটের গুদামে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে গুদামটির প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ।সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের কয়েকটি বসত ঘরেও এ আগুন ছড়ায়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিযে আগুন নিয়ন্ত্রণে আনে।...