মীরসরাইয়ে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশ
আকাশ ইকবাল : আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে ৭ জুলাই (মঙ্গলবার) মীরসরাই সচেতন নাগরিক সমাজ মীরসরাই শাখার উদ্যোগে দুপুর ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সচেতন নাগরিক সমাজ কমিটির সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ কমিটির আহ্বায়ক নাট্টকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসক প্রফেসর ড. জামসেদ আলম, কমিটির যুগ্ন-আহ্বায়ক সুদর্শন রায় ও প্রদীপ কুমার দাশ, ত্রিপুরা কল্যাণ পরিষদের সভাপতি ফুল কুমার ত্রিপুরা, ত্রিপুরা আদিবাসী ফোরামের সভাপতি শান্তি কুমার ত্রিপুরা, ত্রিপুরা আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মথি ত্রিপুরা, সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা ক্ষুদিরাম দাশ, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ সাইফুদ্দীন, সদস্য এমদাদ হোসেন সোহেল।
গত ১৯ ও ২০ জুন দফায় দফায় মীরসরাই উপজেলার উত্তর তালবাড়িয়া প...






