বিটিভিকে সরকারি মুখপত্র বানাতে চাই না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং প্রযুক্তি ও জনগণের চাহিদা অনুযায়ী পরিচালিত করার জন্য জাতীয় এই টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'দর্শকদের আকৃষ্ট করার জন্য বিটিভিকে অবশ্যই জীবন-ঘনিষ্ঠ অনুষ্ঠান নির্মাণ করতে হবে। শুধু সংবাদ জানানোর মধ্যেই এর কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতীয় টেলিভিশনকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে যা জনগণের রুচি ও আচরণের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।' তিনি আরও বলেন, বিটিভিকে শুধু সরকারের প্রচারযন্ত্র বানাতে চাই না। প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবন প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, সরকার বিটিভিকে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসে...







