কয়েকদিনের মধ্যেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আর খুঁজে পাওয়া যাবে না
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড দমন করার মতো সামর্থ্য বর্তমান সরকারের রয়েছে।তিনি বলেন, সারাদেশে দু’চারটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড ছাড়া তাদের অবরোধের কোন প্রভাব নেই। কয়েক দিনের মধ্যেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আর খুঁজে পাওয়া যাবে না।তিনি আরো বলেন, যেসব এলাকায় সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে সেসব এলাকায় সন্ত্রাসীদের সনাক্ত করা হচ্ছে এবং তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ আজ সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু প্রতিবন্ধী একাডেমির উদ্যোগে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘ শেখ মুজিব না হলে বাংলাদেশ হতো না ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে...







