মঙ্গলবারের সমাবেশ স্থগিত করেছে হেফাজত
মতিঝিল শাপলা চত্বরের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার এ সমাবেশ হওয়ার কথা ছিল। সরকারের বাধার পাশাপাশি পুলিশের অনুমতি না পাবার কারনে সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানান সংগঠনটির নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহবায়ক নূর হোসেন কাসেমী।
সোমবার দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিতের সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে কাশেমী জানান, সরকারের বাধার কারণে সমাবেশ করতে না পারার প্রতিবাদে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে। জানা গেছে, মঙ্গলবারের শাপলা চত্বরের সমাবেশ সফল করতে হেফাজতের কর্মীরা রাজধানীতে আসা শুরু করেছিল। কিন্তু সোমবার আল্লামা শাফী হাটহাজারী মাদ্রাসা থেকে বের হলে পুলিশ ঢাকায় আসার পথে বাধা দেয়। এক পর্যায়ে তিনি মাদ্রাসায় ফিরে গিয়ে হেফাজতের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে মিলিত হন।হেফাজতের মুখপাত্র বলেন, আমরা দেশে অশান্তি চাইনা। আ...






