Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

বিদেশী পরামর্শের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিদেশী পরামর্শের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় কোন প্রকল্প গ্রহণ, প্রণয়ন ও বাস্তবায়নে বিদেশী পরামর্শকের ওপর নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ দিয়ে বলেছেন, আমাদের অনেক মেধাবী ও যোগ্য জনশক্তি থাকা সত্ত্বেও বিদেশী পরামর্শকরা উন্নয়ন প্রকল্পগুলো থেকে বড় অংকের অর্থ নিয়ে যাচ্ছে। বিদেশী পরার্মশক নিয়োগ দিয়ে আমাদের সরকার আর জনগণের অর্থের অপব্যবহার করতে চায় না। এ জন্য কেবল প্রয়োজন দেশীয় প্রকৌশলীদের আত্মবিশ্বাস ও নৈতিকতা। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন, বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে আইইবির ৫৫তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান। অনুষ্ঠানে আইইবির সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী শামীমুজ্জামান বসুনিয়া ও সাধারণ সম্পদক প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম এবং আইইবি, ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মহসীন আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও বুয়েটের সাবেক ভিসি...
শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবি

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবি

জাতীয়, স্লাইড
শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলন ও কর্মসূচি বিষয়ক অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. মোফাজ্জল হোসেন এ দাবি জানান। এসময় দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি।সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. মুজিবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।দাবিগুলো হলো- সারকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ম শ্রেনীর গেজেটেড পদ মর্যাদা প্রদান, মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তর এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন করা।সমিতির কর্মসূচির মধ্যে রয়েছে- ৫ মে থেকে ১২ মের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে ব্যানার টানানো, ৫ জুন থেকে ১৫ জুনের মধ্যে সকল জেলার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্...
নারায়ণগঞ্জের অপহরন নিয়ে সরকার চিন্তিত

নারায়ণগঞ্জের অপহরন নিয়ে সরকার চিন্তিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যার ঘটনায় সরকার চিন্তিত।তবে খালেদা জিয়ার সহিংস আন্দোলন কর্মসূচি ঘোষণার সাথে নারায়ণগঞ্জের গুম হত্যার যোগসূত্র থাকতে পারে বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনার মূল হোতাদের তাড়াতাড়ি খুঁজে বের করা হবে। তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত বিল্লাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।  উল্লেখ দুদিন আগে নজরুল ইসলাম ও চন্দন সাহার লাশ উদ্ধারের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, অপহরন ও গুমের ঘটনায় সরকার বিব্রত নয়।বাংলাদেশ ইউনাউটেড পার্টি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য গুম ও হত্যা চালানো হচ্ছে র্শীষক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, যারা গুম-হত্যার শিকার হচ্ছেন, তাদের ...
মাইক্রোবাসে কালো গ্লাস নিষিদ্ধ

মাইক্রোবাসে কালো গ্লাস নিষিদ্ধ

জাতীয়
আগামী ১০ মে থেকে মাইক্রোবাসে কালো, রঙিন ও অস্বচ্ছ গ্লাস ব্যবহার নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব ধরনের মাইক্রোবাসে কালো, রঙিন, পার্কারী ও অস্বচ্ছ গ্লাস ব্যবহার করা যাবে না।এব্যাপারে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, যেসব মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার হয়, সেগুলো এই সময়ের মধ্যে বদল করতে হবে। ১০ মের পর পুলিশ কালো গ্লাস যুক্ত মাইক্রোবাসে অভিযান চালাবে বলে তিনি জানান। এর আগে নারায়ণগঞ্জে প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহরণের ঘটনার পরে সারা দেশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান স্থগিত করা হয়েছে।...
ত্রিশালে জঙ্গি ছিনতাই ঘটনার নায়ক যুবলীগ নেতা

ত্রিশালে জঙ্গি ছিনতাই ঘটনার নায়ক যুবলীগ নেতা

জাতীয়, বিশেষখবর, স্লাইড
ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলার নেতৃত্ব দেন যুবলীগ নেতা আতাউর রহমান! তিনি ভালুকা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার র‌্যাব সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছিনতাইয়ের ঘটনার দলনেতা কামাল হোসেন ওরফে সবুজ। নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের তিন জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন সময় টাঙ্গাইল ও ময়মনসিংহ থেকে আটজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত হলেন মো. সোহেল রানা (২৮), মোরশেদ আলম (২২), আনোয়ার হোসেন (৪০), মো. বাছির উদ্দিন (২০), মো. ইউসুফ আলী (২০), মো. ইলিয়াস উদ্দিন (৩৪) ও আবু বকর সিদ্দিক (২৭)। তাঁদের উপস্থিতিতে বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ছিনতাইকারী দলের নেতা কামাল হোসেন ওরফে সুবজ এ তথ্য জানান। কামাল হোসেন সাংবাদিকদের জানান, তিনি স্থানীয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। জঙ্গি ছিনতাইয়ের মূল্য পরিকল্প...
ইন্টার কন্টিনেন্টাল নাম ফিরে পাচ্ছে রূপসী বাংলা

ইন্টার কন্টিনেন্টাল নাম ফিরে পাচ্ছে রূপসী বাংলা

জাতীয়, স্লাইড
নতুন আঙ্গিকে শুরু করতে দেড় বছরের জন্য বন্ধ হচ্ছে হোটেল রূপসী বাংলা। সেই সঙ্গে তিন দশক পর এর ব্যবস্থাপনায় ফিরছে ইন্টার কন্টিনেন্টাল। রূপসী বাংলার মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব খুরশিদ আলম চৌধুরী সোমবার এ তথ্য জানিয়েছেন। মূলত মানোন্নয়নের লক্ষ্যে সেপ্টেম্বর থেকে এটি সংস্কার বিরতিতে যাচ্ছে। পাঁচ দশকের পুরনো এ হোটেলটির ব্যবস্থাপনায় আবারো ফেরার জন্য ২০১২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সার্ভিসেসের সঙ্গে চুক্তি করে ইন্টার কন্টিনেন্টাল হোটেল গ্রুপ, যে গ্রুপটি ১৯৬৬ থেকে ১৯৮৩ পর্যন্ত এ হোটেলের ব্যবস্থাপনায় ছিল। ইন্টার কন্টিনেন্টালের পর ব্যবস্থাপনার দায়িত্ব আসে আন্তর্জাতিক হোটেল সেবাদানকারী আরেক প্রতিষ্ঠান শেরাটন। প্রায় ২৮ বছর পর ২০১১ সালে এপ্রিলে শেরাটন চলে গেলে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। ওই সময় থেকে র...
চোরাই স্বর্ণের ২৫৯ কেজি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে

চোরাই স্বর্ণের ২৫৯ কেজি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চোরাইপথে বিভিন্ন সময়ে দেশের বাইরে থেকে আসা স্বর্ণের ২৫৯ কেজি যোগ হয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। আন্তর্জাতিক বাজার দরে এসব স্বর্ণ কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে অস্থায়ী খাতে বর্তমানে আরো ২৭৩ কেজি সোনা জমা আছে।এর বাইরে আটক হওয়া অনেক স্বর্ণ ইতিমধ্যে নিলামে বিক্রি করা হয়েছে। চোরাইপথে আনা অনেক সোনা আদালতের মধ্যস্থতায় শুল্কের বিনিময়ে মালিককে ফেরত দেওয়া হয়েছে।গত শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়া ১০৫ কেজি সোনা আগামী দু-এক দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা হবে বলে জানা গেছে।এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম খান বাসসকে বলেন, স্বর্ণ চোরাচালান ধরার পর দাবিদার না পাওয়া গেলে সরাসরি তা কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী খাতে জমা হয়। আর দাবিদার পাওয়া গেলে আদালতের নির্দেশনা অনুযায়ী স্থায়ী বা অস্থায়ী খাতে জমা থাকে। অনেক ক্ষে...
১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ

১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রকিবউদ্দীন জানান, মোট তিন ধাপে এবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। প্রথম দুই ধাপে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম চলবে। শেষ ধাপে সিটি করপোরেশনসহ শহর এলাকায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে। তিনি আরো জানান, এবারে ভোটার অন্তর্ভুক্তির হার ৫ শতাংশের কম-বেশি হতে পারে। সে হিসেবে ৪৬ লাখ নতুন ভোটার করা হবে। ২০১৫ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।...