প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে : এইচ টি ইমাম
বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, পাবলিক সার্ভিস পরীক্ষা ও সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক সভায় তিনি যেসব মন্তব্য করেছেন, তার অপব্যাখ্যা করা হচ্ছে। কোনো কোনো মহল এই বিষয়টিকে কেন্দ্র করে ধুম্রজাল সৃষ্টির চেষ্টা করছে এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি জানিয়েছেন বিবিসি বাংলা। বিবিসি বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে এইচ টি ইমাম জানান, এই বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে, এবং প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী আগামিকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর বক্তব্য বিশদভাবে তুলে ধরবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গত ১২ নভেম্বর এক আলোচনা সভায় এইচ টি ইমাম বলেন, ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে যারা প্রতিষ্ঠিত হতে চায়, তাদের চাকরিসহ যে কোনো প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। আম...







