ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছেন ১৪ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন- শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ, কনস্টেবল আবদুর রহমান ও শাহজাহান এবং আন্দোলনকারীদের মধ্যে ফারজানা আক্তার ইতি (বদরুননেছা কলেজ), নিশি (সেন্ট্রাল উইমেন কলেজ), ফাতেমা ও রূপন্তী (ভিকারুন নেসা), সাদিয়া (মতিঝিল মডেল কলেজ), হাবিব ইসলাম (শহীদ স্মৃতি পুলিশ স্কুল অ্যান্ড কলেজ), শাকিল (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ), রাতুল (উত্তরা মডেল কলেজ), দেলোয়ার ইসলাম ও আতিক (রেসিডেন্সিয়াল কলেজ), আহসান বারী (ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ)। এদের মধ্যে নিশি ও রূপন্তীসহ বেশ কয়ে...







