পিএসসিতে মেয়েরা জেএসসিতে ছেলেরা এগিয়ে
এবার প্রাথমিক সমাপনীতে পাসের হারে মেয়েরা এগিয়ে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-তে পাসে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এগিয়ে মেয়েরা। সমাপনীর পাসের হার ও জিপিএ-৫ উভয়টি কমেছে। অন্যদিকে জেএসসি-জেডিসিতে পাসের হার বাড়লে কমেছে জিপিএ ৫-এর সংখ্যা। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৭ দশমিক ৯২ ও ইবতেদায়িতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে প্রাথমিকে শূন্য দশমিক ৬৬ শতাংশ ও ইবতেদায়িতে বেড়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৮ দশমিক ৫৮ শতাংশ। প্রাথমিক ও ইবতেদায়িতে মোট জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৩০ হাজার ৮৫২ জন। এর মধ্যে প্রাথমিকে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন, ইবতেদায়িতে ৬ হাজার ৪৪১ জন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার সম্মিলিতভাবে পাসের হার ৯০ দশমিক ৪১ শতাংশ। গত বছরের তুলনায় গড় পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। ২০১৩ সালে গড় পাসের হার ছিল ৮৯ দশমিক ...







