সংলাপের জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো ধরনের সংলাপে অাসতে চাইলে শর্ত হিসেবে বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ ত্যাগের এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ছাড়ার 'লিখিত মুচলেকা' দিতে হবে। প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বিএনপির সঙ্গে সংলাপ বিষয়ে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় সভায় বক্তব্য দেওয়ার সময় এমন কথা বলেন।এইচ টি ইমাম বলেন, “বিএনপির সঙ্গে আলোচনা বা সংলাপ নয়। আগে তাদের লিখিত দিতে হবে যে সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কেবল তবেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে।'সরকার সংলাপ ডাকলে অবরোধ তুলে নেওয়া হবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার এমন মতামত জানানোর দু'দিনের মধ্যে আজ এই শর্ত দেন এইচ টি ইমাম। দশম সংসদ নির্বাচন বয়কটের পর নির্দলীয় সরকারের অধীনে গত এক বছর ধরেই মধ্যবর্তী নির্বাচন চেয়ে আসছে বিএনপি নেতৃত্বাধ...






