সংবিধান অনুযায়ীই নির্বাচন-সংলাপ হবে: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম বলেছেন, সংবিধান অনুসারেই নির্বাচন হবে। সংলাপও হবে। তা হবে নির্বাচন কমিশনের সাথে। কোন খুনীর সাথে নয়। মঙ্গলবার খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পরিদর্শন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।নাসিম বলেন, আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি দুনিয়ায় কারও নেই। ২০১৯ সালে বিশ্বাকাপের খেলার মতই আবার নির্বাচন হবে। খালেদা জিয়াকে সে সময়ের জন্য তৈরী হতে হবে। সাহস থাকলে নির্বাচনে আসতে হবে।জনগণের সমর্থন নিয়ে দেশের জঙ্গি দমন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইন আদালত কিছুই মানেন না। বিশ্ব এজতেমা, শিশুদের পরীক্ষা তাঁর কাছে গুরুত্ব পায় না। এই নেত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এখন জনগনের দাবি।
বুধবার খালেদা জিয়া দুর্নীতি মামলায় আদালতে হাজির না হলে তাঁকে গ্রেফতারে সরকারের কোনো পরিকল্পনা আছে-কিনা এমন প্রশ্নের জব...







