সাতক্ষীরায় বিএসএফএর নির্যাতনে বাংলাদেশি নিহত
সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ইছামতি নদী থেকে বাংলাদেশি গরু রাখাল রুবেল হোসেনের লাশ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। রোববার বিকালে উপজেলার কোমরপুর এলাকায় বিজিবির শাখরা ক্যাম্পের কাছে ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।রুবেল (২৩) দেবহাটা উপজেলার হাড়দ্দহা গ্রামের মোসলেম আলির ছেলে।রুবেলের পরিবারের সদস্যরা জানান, রুবেলের এক সঙ্গী কওসার আলিকে বিএসএফ আটক করেছে। অপর সঙ্গী আসাদুল পালিয়ে বাংলাদেশে এলেও বিজিবির হাতে গ্রেফতার হয়েছে। তাদের সবার বাড়ি সদর উপজেলার হাড়দ্দহা গ্রামে।এক সাথে গরু আনতে ভারতে যাবার পর বুধবার রাত থেকে একে একে এসব ঘটনা ঘটে।তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৩৪ ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল খালিদ বিন ইউসুফ বলেন লাশটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এই হত্যার সাথে বিএসএফ জড়িত...







