বিপিএলের চূড়ান্ত সূচি
ক্রীড়া প্রতিবেদক :এরই মধ্যে হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফটস। নিজেদের পছন্দের খেলোয়াড় দলে টেনেছে ফ্রাঞ্চাইজিগুলো। আগামী ৩ নভেম্বর থেকে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বিপিএলের জমজমাট ৫ম আসর। আগের বারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের সাথে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে সিলেট সিক্সার্স নাম নিয়ে আবার নতুন করে আসা সিলেটের স্বাগতিকরা।
প্রথম দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। যেহেতু এবারের আসর শুরু হচ্ছে শুক্রবার। তাই প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটায়।
শুক্রবার ছাড়া প্রতিদিন খেলা শুরু হবে দুপুর দুইটায়। আর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। আর পরের খেলা ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
৩ থেকে ৭ নভেম্বর পাঁচদিন খেলা হবে সিলেটে। তবে এর মধ্যে ৫ নভেম্বর বি...







