নব নির্বাচিত সভাপতি সম্পাদকের ফুলেল অভিষেক মীরসরাই কবিতা পরিষদের কমিটি গঠিত
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের শিল্প সাহিত্য সংগঠন মিরসরাই কবিতা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ আগষ্ট) বিকেলে মিরসরাই উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তেন এ উপলক্ষে এক সভা অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি শাহাদাত হোসেন লিটন, মাহবুবুর রহমান পলাশ, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী, রণজিত ধর, মাষ্টার হোছাইন সবুজ, রাজিব মজুমদার, রাজু কুমার দে, ছড়াকার শামীম খান যুবরাজ, ইলিয়াছ রিপন, নাছির উদ্দিন, রিপন গোপ পিন্টু, মোঃ নুরুল ইসলাম, ইমাম হোসেন, তৌহিদুল ইসলাম প্রমুখ।
সভায় মাষ্টার হোছাইন সবুজকে সভাপতি, সাংবাদিক মাহবুব পলাশকে সিনিয়র সহ সভাপতি, শাহাদাৎ হোসেন চৌধুরী, রনজিত ধর, রাজু কুমার দে, শরীফ উদ্দিন শিবলুকে সহ সভাপতি, সাংবাদিক ও কবি রাজীব মজুমদারকে সাধারণ সম্পাদক, নাজমুল হাসান, শামীম খান যুবরাজ ,রিপন গোপ পিন্টুকে যুগ্ন সম্পাদক, সাংবাদিক ইলিয়াছ...

