Thursday, February 26Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

২০২০ ওয়ার্ল্ড এক্সপো ২৭ নভেম্বর সর্বোচ্চ সমর্থন

২০২০ ওয়ার্ল্ড এক্সপো ২৭ নভেম্বর সর্বোচ্চ সমর্থন

আন্তর্জাতিক, স্লাইড
কামরুল হাসান জনি : সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ২০২০ ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হলে বাংলাদেশসহ এশিয়া অঞ্চলে ব্যাপক বাণিজ্যিক বিপ্লব ঘটতে পারে। ইতিমধ্যে সমর্থন আদায়ের লক্ষ্যে আমিরাত সরকার সারাবিশ্বে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আগামী ২৭ নভেম্বর বিশ্বের ১৬০টি দেশের সংখ্যাগরিষ্ট অংশের সমর্থন আদায়ের মধ্য দিয়ে দুবাই ২০২০ ওয়ার্ল্ড এক্সপো করার সুযোগ পেয়ে যেতে পারে আমিরাত। ভোটাভুটিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভোটের অধিকার রাখে। আমিরাত সরকার ইতিমধ্যে বাংলাদেশের সমর্থন আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকারের নিকট চিঠি পাঠিয়েছে। পাশাপাশি আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এবং দুবাইস্থ বাংলাদেশ বিজনেস কাউন্সিলকে বাংলাদেশের সমর্থন পাওয়ার লক্ষ্যে চিঠি দিয়ে অবগত করেছে। তবে এই ভোটাভুটির উপর নির্ভর করছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সাড়ে ১২ লক্ষ প্রবাসী বাংলাদেশীর ভাগ্য নির্ধারণী খেলা। কেননা ২০২০ ওয়ার্ল্ড এক...
সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি সিরিয়ার গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর লাটাকিয়ার কাছে ইসরাইলি বিমান হামলার ঘটনা ঘটেছে। একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ইসরাইলের ওই বিমান অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানা গেছে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বন্দরনগরী লাটাকিয়া। রাশিয়ার মিসাইল বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করাই এ হামলার প্রধান লক্ষ্য ছিল বলে মনে করছেন কর্মকর্তারা। রাশিয়ায় তৈরি এসএ-১২৫এস ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বিমান। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাতব্যাপী এ হামলা পরিচালিত হয়। কিন্তু, কি কারণে সেখানে হামলা চালানো হয়েছে সে বিষয়টি স্পষ্ট নয়।এ বছর সিরিয়ায় কমপক্ষে ৩টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল।এদিকে ইসরাইল ও সিরিয়া প্রাথমিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি। প্রথম থেকেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন...
তীব্র  ঝড়ের কবলে পড়েছে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল সমূহ

তীব্র ঝড়ের কবলে পড়েছে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল সমূহ

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ঝড়ের কবলে পড়েছে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল। গত সোমবার ব্রিটেইন, নেদারল্যান্ডস, জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে ঝড়টি আঘাত হানে। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু জার্মানিতেই মারা গেছে ৬ জন, ব্রিটেইনে মৃতের সংখ্যা ৫ । ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্য। তীব্র বাতাসে গাছপালা উপড়ে পড়ায়, দক্ষিণ ব্রিটেনের রেল যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে যুক্তরাজ্যের অনেক ঘরবাড়ি।লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বাতিল হয়েছে একশ তিরিশটি ফ্লাইট।...
মার্কিন গুপ্তচরবৃত্তিতে ক্ষোভ: জাতিসংঘে প্রস্তাব আনবে ২১ দেশ

মার্কিন গুপ্তচরবৃত্তিতে ক্ষোভ: জাতিসংঘে প্রস্তাব আনবে ২১ দেশ

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার আড়িপাতা ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব আনবে ২১টি দেশ। এ সম্পর্কে মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিন বলেছে, অন্য দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ঠেকানোর জন্য সম্ভাব্য প্রস্তাব আনার এ পরিকল্পনাকে প্রথম আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে গণ্য করা হচ্ছে। এনএসএ’র গুপ্তচরবৃত্তির অন্যতম শিকার ব্রাজিল ও জার্মানি সম্ভাব্য এ প্রস্তাবের খসড়া ১৯টি দেশের প্রতিনিধির কাছে সরবরাহ করেছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, নিজ দেশের সীমানার বাইরে এবং অন্য দেশের ভেতরে নজরদারি ও আড়িপাতার ঘটনায় জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এতে আরো বলা হয়েছে, ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থার ওপর আড়িপাতা এবং  নির্বিচারে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার ঘটনায় গণতান্ত্রিক সমাজের ভিত্তির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণ...
১০০ কোটি ডলার খরচ করে শীর্ষে আমীর কন্যা

১০০ কোটি ডলার খরচ করে শীর্ষে আমীর কন্যা

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক : শিল্প-সাহিত্যে মধ্যপ্রাচ্যের কারো বিশ্বসেরা হওয়ার খবর খুব একটা শোনা যায় না৷ এই আক্ষেপ দূর করে দিয়েছেন কাতারের আমীরের কন্যা৷ পেট্রোডলার জাদুঘরের পেছনে খরচ করে বিশ্বের ১০০ ক্ষমতাবানের তালিকার শীর্ষে স্থান পেয়েছেন তিনি৷ শেইখা আল-মায়াসা-আল-থানি-নামটা যেমন বড়, কাতারের আমীরের এই কন্যার কাজটাও খুব বড় হিসেবেই স্বীকৃতি পেয়েছে৷ শিল্প বিষয়ক ম্যাগাজিন ‘আর্টরিভিউ' বরাবরের মতো এ বছরেরও ১০০ জন ক্ষমতাবানের এক তালিকা প্রকাশ করেছে৷ সেই তালিকার শীর্ষে আছেন শেইখা আল-মায়াসা-আল-থানি৷ মধ্যপ্রাচ্যের রাজ পরিবার বা শেখ পরিবারের দু'হাতে পেট্রোডলার ওড়ানোর অভ্যেস আছে৷ অনেক সময়ই সে খরচ খুব উল্লেখযোগ্য ভালো কাজে হয় না৷ তবে শেইখা আল-মায়াসা-আল-থানি ভালো কাজেই খরচ করেছেন৷ দোহা মিউজিয়ামের সংগ্রহশালাকে আরো সমৃদ্ধ করতে এক বছরে ১০০ কোটি ডলার খরচ করা হয়েছে৷ মিউজিয়াম কর্তৃপক্ষের প্রধান হিসেবে...
পুরুষদের চার বিয়ে করার আহ্বান সৌদি কলেজ ছাত্রীদের

পুরুষদের চার বিয়ে করার আহ্বান সৌদি কলেজ ছাত্রীদের

আন্তর্জাতিক, স্লাইড
নিউজ ডেস্ক: সৌদি আরবে অবিবাহিত নারীর সংখ্যা দিনে দিনেই বাড়ছে। সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের জরিপে দেখা গেছে, দেশটিতে ২০১১ সালে ৩০ বছর বয়সী অবিবাহিত নারীর সংখ্যা ছিল ১৫ লাখ ২৯ হাজার ৪১৮ জন। এ সংখ্যা ক্রমাগত বাড়ছেই। অর্থনৈতিক সংকট ও বিয়ের জন্য পুরুষদেরকে বিপুল অর্থ-সম্পদ যৌতুক হিসেবে দেয়ার ব্যয়বহুল প্রথা সৌদি মেয়েদের অবিবাহিত থাকার সবচেয়ে দুটি বড় কারণ। কিন্তু সৌদি নারীরা আর কুমারী থাকতে চান না।এর অবসান চান তারা।তারাও চান স্বামী ঘর-সংসার নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে। আর তাই নিজেদের কুমারীত্ব ঘোচাতে ধনী ও শারীরিক দিক থেকে সক্ষম পুরুষদের প্রতি চারটি বিয়ে করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের দাহরান অঞ্চলের একদল কলেজ ছাত্রী। একই সময়ে কয়েকজন স্ত্রী রাখতে পুরুষদের প্রতি অনুরোধ জানিয়ে টুইটাইরে প্রচার অভিযান শুরু করেছে তারা। অনেকেই এ প্রচার-অভিযানের প্রশংসা করলেও সৌদি আরবের বিবাহিত মহি...
১ গ্রাম আগাছা বিক্রি ১ ডলারে!

১ গ্রাম আগাছা বিক্রি ১ ডলারে!

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক আগাছা! সম্ভবত পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় বস্তু! কিন্তু এ আগাছাই বিক্রি হবে প্রতি গ্রাম এক মার্কিন ডলার দরে (প্রায় ৭৮ টাকা)! অপ্রয়োজনীয় আগাছা এমন অবিশ্বাস্য মূল্য পাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে! দেশটির মাদকনিয়ন্ত্রণ ও পাচারবিরোধী প্রচারণা সংস্থার প্রধান জুলিও কালদাজা জানিয়েছেন, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই জোরদার করতে মারিজুয়ানা নামক আগাছার প্রতি গ্রাম (মাদক উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে থাকে) এক ডলার মূল্যে বিক্রি করবে সরকার। দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। আশা করা হচ্ছে এ বছরের শেষের দিকে উচ্চকক্ষ সিনেটও আইনটি পাস হয়ে যাবে। এ আইনটি যদি পাস হয়ে যায়, তবে উরুগুয়েই পৃথিবীর প্রথম দেশ হিসেবে মারিজুয়ানা (মাদক উৎপাদনের কাঁচামাল) উৎপাদন, বিতরণ ও বিপণনে নিবন্ধন দেবে  এবং এ সংক্রান্ত আইনি বৈধতা দেবে। মাদক...

পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে এক বিএসএফ জওয়ান নিহত

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানায় পাকিস্তানি সেনাবাহিনীর উন্মুক্ত গুলিবর্ষণে ভারতীয় রক্ষীবাহিনী বিএসএফের এক জওয়ান নিহত ও ছয়জন আহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনী মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানাসহ ৫০টি স্থান লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় তারা মর্টার, রকেটসহ হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। বুধবার সকাল পর্যন্তও অনেকে জায়গায় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়েছে বলে ভারতীয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। আন্তর্জাতিক সীমানায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে মঙ্গলবার জম্মু সফর করেন।...