Saturday, October 24Welcome khabarica24 Online

স্লাইড

সীতাকুণ্ডের সহিংসতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯০ কিলোমিটার যানজট

সীতাকুণ্ডের সহিংসতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯০ কিলোমিটার যানজট

সারা-দেশ, স্লাইড
তিলক বড়ুয়া॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও জামায়াত সমর্থকদের সাথে পুলিশ-বিজিবি সংঘর্ষের কারণে রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সিটি গেইট থেকে ফেনীর লালপোল পর্যন্ত দীর্ঘ ৯০ কিলোমিটার ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। শনিবার মধ্যরাত থেকে সৃষ্ট এ যানজটের রবিবার বিকেল ৫টা পর্যন্তও কোনো সুরাহা হয়নি। ফলে যানজটের সাথে সাথে যাত্রী ও চালকদের ভোগান্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মহাসড়কের বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে যাত্রী ও চালকদেরকে রাস্তায় বিরক্তি নিয়ে ঘুরতেও দেখা গেছে। আবার কয়েকজন চালককে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়ে তপ্ত রোদ থেকে রক্ষা পেতে ও সময় কাটাতে গাড়ির নিচে গামছা পেতে বসে লুডু খেলতেও দেখা গেছে। দীর্ঘ এ যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সকল চেষ্টাই ব্যর্থ হচ্ছে। ফেনী থেকে কয়েকজন স্থানীয় অধিবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন পণ্যবাহী গাড়ি যানজটের কারণে আবার ঢাকার দিকেই ফেরত যাচ্ছে। জো...
তারেক খালাস, মামুনের ৭ বছরের কারাদন্ড ও জরিমানা

তারেক খালাস, মামুনের ৭ বছরের কারাদন্ড ও জরিমানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অনলাইন প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। অপরদিকে গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদন্ড ও ৪০ কোটি টাকা জরিমানা দিয়েছেন আদালত।পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০০২ এর ২(ঠ), (অ), (আ) ও ১৩ ধারায় এ সাজা দেওয়া হয়। আজ রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটির রায় ঘোষণা করেন। মামলা দায়েরের ৪ বছর ২১ দিন পর এ মামলার রায় দেওয়া হলো। গত ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে প...
রোববার শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টিকিট বিক্রি

রোববার শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টিকিট বিক্রি

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
রোববার শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাংলাদেশ ২০১৪ এর টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে এনসিসি ও অগ্রণী ব্যাংকের ১০০টি শাখায়।বিক্রির একদিন আগেই দীর্ঘলাইন দেখা গেছে ব্যাংকগুলোর সামনে। টিকিটের সর্বনিম্ন দাম ৫০ টাকা; প্রতিটি ব্রাঞ্চ থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে একদিনে ৫০ জনকে টিকিট দেয়া হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ছাড়া কেউ টিকিট কিনতে পারবেন না...
কর্নাটকে পণ্যবাহী গাড়ি উল্টে নিহত ২১

কর্নাটকে পণ্যবাহী গাড়ি উল্টে নিহত ২১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কর্নাটকে শনিবার ভোরে একটি পণ্যবাহী গাড়ি উল্টে নারী ও শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।শনিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কর্নাটকের উত্তরাঞ্চলীয় বেলগাউম জেলার একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ কর্মকর্তা এসডি গুডনাভার বলেন, প্রায় ৫০ জন যাত্রীসহ ভোর সাড়ে ৫টার দিকে পণ্যবাহী গাড়িটি হাইওয়ের একটি ক্রসিং অতিক্রম করছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২১ জন প্রাণ হারান।গুডনাভার জানান, নিহতদের বেশির ভাগই দিনমজুর। কাজের উদ্দেশ্যে তারা কর্নাটকের ইয়াদগির জেলা থেকে মহারাষ্ট্রের সাভাদাত্তিতে যাচ্ছিলেন।ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও ছয়জন শিশুও রয়েছে।দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশের বরাত দ...
মার্কিন মন্ত্রী নিশা দেশাই ঢাকায়

মার্কিন মন্ত্রী নিশা দেশাই ঢাকায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসোয়াল বাংলাদেশ সফরে এসেছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঢাকায় পৌছান। মার্কিন পররাষ্ট্র দফতর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বাংলাদেশে অবস্থানকালে তিনি বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে সরকার, বিরোধীদল ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।মার্কিন পররাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার নিশা দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।এছাড়া বাণিজ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলেন। গত ২১ অক্টোবর তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।...
জাতীয় পার্টি আর মহাজোটে নেই: এরশাদ

জাতীয় পার্টি আর মহাজোটে নেই: এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
      জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মন্ত্রিসভা থেকে জিএম কাদেরের পদত্যাগের মধ্যদিয়ে, মহাজোট সরকারের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক শেষ হয়ে গেছে। আগামী দুই এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় পার্টির সহযোগী সংগঠন, জাতীয় যুব সংহতির কাউন্সিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এরশাদ।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ছিলো জাতীয় যুব সংহতির কাউন্সিল। এতে সব বক্তাই দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির সঠিক সিদ্ধান্তের ওপর জোর দেন। তারা সমালোচনা করেন প্রধান দুই রাজনৈতিক দলের। এরশাদ তুলে ধরেন তার নয় বছরের শাসনামল, গত ২৩ বছর ধরে প্রধান দুই দলের কাছে তার অবস্থান। বললেন, এবার সুযোগ এসেছে।পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বললেন, দুই একদিনের মধ্যেই আসছে মহোজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা।দু...
বিরোধী দল সংলাপ নিয়ে টালবাহানা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দল সংলাপ নিয়ে টালবাহানা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধান বিরোধী দল বিএনপি সংলাপ নিয়ে  টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। শনিবার সকালে জেলার কচুয়া উপজেলার নলুয়া গ্রামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বিএনপিকে সংলাপে অংশগ্রহণ করে তাদের যে বক্তব্য রয়েছে তা প্রকাশ করার কথা বলেছেন। অথচ তারা টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। সংলাপের নামে যে তারা টালবাহানা করছে তা আজ জনগণের কাছে স্পষ্ট। মহীউদ্দীন খান আলমগীর বলেন, সময় মতো সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের বিষয়ে তারা যদি আমাদের সঙ্গে সংলাপ করতে চায় তাহলে সংলাপের পথ এখনো উন্মুক্ত আছে। তিনি বলেন, আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার ও জনগণের সম্পত্তি বিনষ্ট করার অধিকার কারো নেই। যাদের আন্দোলনের কারণে তথাকথিত হরতালের কারণ...
বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চলবে: রিজভী

বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চলবে: রিজভী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নেতাকর্মীদের ওপর যতই নির্যাতন-নিপীড়ণ চালাক না কেন বিজয় অর্জন না করা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী । শনিবার বিকেলে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিপরিষদ অবৈধ। প্রশাসনের লোকজন তাদের অবৈধ নির্দেশ পালন করছে। আর নিপীড়নের শিকার হচ্ছে বিরোধীদলীয় নেতাকর্মীরা। তিনি বলেন, আমাদের কর্মসূচি চলছে, কর্মসূচির বাইরে নেই। পরবর্তী নতুন কর্মসূচি কি তা সময়মত জানানো হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি অসহায় নয়। আমরা হিসেবের খাতায় সব ঋন লিখে রাখছি। সময় আসলে সব কড়ায় গণ্ডায় শোধ নেয়া হবে।রিজভী বলেন, সরকার আগ্রাসী ক্ষমতার স্বৈরাচারকে নতুন মোড়কে একটা স্থায়ী প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য একতরফা অগণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে স...