পুলিশের লাঠিপেটায় ইমরান আহত, আটক ১৫
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে করার দাবিতে দেশটির দূতাবাসের দিকে গণজাগরণ মঞ্চের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। সরকারকে বেঁধে দেয়া ২০ ঘণ্টা সময় পার হওয়ার পর বৃহস্পতিবার বিকালে মঞ্চের কর্মীরা পাকিস্তান দূতাবাসের দিকে অগ্রসর হলে গুলশান-২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পিটিয়ে অজ্ঞান করেছে পুলিশ। তাকে গুলশান ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সেখান থেকে সরিয়ে প্রাইভেট কারে করে অন্যত্র নেয়া হয়েছে। আবুল কালাম আজাদ (বীর বিক্রম) নামে আরেকজনকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। একসময় গণজাগরণের কর্মী শাম্মি আক্তার, শেখ সালমা, প্রয়াত হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ, রওশন আরা মিতা ও জাহাঙ্গীরকে আটক করে পুলিশ ভ্যানে করে নিয়ে যেতে দেখা যায়। এছাড়া মঞ্চের ১৫ কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ...







