Wednesday, October 28Welcome khabarica24 Online

স্লাইড

সংখ্যালঘু এলাকায় নিরাপত্তা জোরদারে ইসির নির্দেশ

সংখ্যালঘু এলাকায় নিরাপত্তা জোরদারে ইসির নির্দেশ

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। সমকাল প্রতিবেদকসংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।৫ জানুয়ারি নির্বাচনের পর দিনাজপুরে সংখ্যালঘুদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হয়। ফাইল ছবি। শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। সিইসি বলেন, "সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের সময় সারাদেশের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। সংখ্যালঘু অধ্যুষিত ওইসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।"এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যে আটটি আসনের নির্বাচন স্থগি...
শপথ নিলেন এরশাদ

শপথ নিলেন এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নানা নাটকীয়তার মধ্যে দশম সংসদ নির্বাচনে ভোটে জয়ী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথও নিয়েছেন নাটকীয়ভাবে। নির্বাচনের বর্জনের ঘোষণা দিয়ে হাসপাতালে থাকা এরশাদ শনিবার আকস্মিকভাবেই সংসদ ভবনে উপস্থিত হয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন। গত বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে অনুপস্থিত আওয়ামী লীগের নাজমুল হাসান এবং জাতীয় পার্টির নাসিম ওসমানের শপথের প্রস্তুতি ছিল সংসদ ভবনে। তবে দুপুরের আগে সেখানে গিয়ে এরশাদেরও আসার গুঞ্জন শোনা যায়; দলীয় চেয়ারপারসন যে কোনো  সময়ে শপথ নেবেন বলে জাতীয় পার্টির নেতারা বলে এলেও নিশ্চিত করে কেউ কিছু বলছিলেন না। এমনকি বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শপথ নেয়ার পর এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদও সাংবাদিকদের বলেন, “চেয়ারম্যানের কথা চেয়ারম্যানকেই জিজ্ঞাসা করুন।” বার বার সিদ্ধান্ত পরিবর্তনের ...
দেবযানীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

দেবযানীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ভিসা জালিয়াতি ও ভুল তথ্য দেয়ার অভিযোগে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বৃহস্পতিবার মার্কিন প্রশাসনকে দেবযানীকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির আদালত। তার গ্রেফতার করা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় এক মাস ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই নিউইয়র্কের গ্র্যান্ড জুরি বৃহস্পতিবার দেবযানীর বিচার শুরুর এই আদেশ দেয়। ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ভারত। নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনীতিকদের সুযোগ-সুবিধা কমিয়ে দেয়ার পাশাপাশি দেবযানীকে অপমান করার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বলা হয়। ভারত সরকার দেবযানীর মামলা প্রত্যাহার করে নেয়ার দাবি জানালেও যুক্তরাষ্ট্র তার বিচারের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি হয়নি। বরং অভিযোগ গঠনের সময় পেছানোর যে আবেদন দেবযানী করেছিলেন, যুক্তরাষ্ট্রের আদালতে তাও খারিজ হয়ে যায়।এর আগে কূটনৈতিক লড়াইয়ের মধ্যে বিচার এড়াতে দেবযা...
দুই নেত্রীকে মার্কিন সিনেটের চিঠি

দুই নেত্রীকে মার্কিন সিনেটের চিঠি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চলমান সংকট সমাধান ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছে আমেরিকা। দেশটির সিনেটের ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ পৃথকভাবে দুই নেত্রীকে চিঠি পাঠিয়েছেন।চিঠিতে রাজনৈতিক অচলাবস্থা কাটানো, সহিংসতা বন্ধ ও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আলোচনার তাগিদ দেয়া হয়েছে। চিঠিতে গার্মেন্টের শ্রম পরিবেশ উন্নয়নেরও তাগিদ দেয়া হয়। পৃথকভাবে পাঠানো ওই দুটি চিঠিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্বোধন করে লিখেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অচলাবস্থায় আমার উদ্বেগের কথা ব্যক্ত করতে ও আপনার প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় বসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানাতে লিখছি আমি। বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং তা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া...
নতুন সরকার হবে অবৈধ: ফখরুল

নতুন সরকার হবে অবৈধ: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১২ জানুয়ারি  যে সরকার গঠিত হবে, তা হবে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্বহীন স্বৈরাচারী একনায়কতান্ত্রিক। এই সরকার কোনো দিক থেকেই বৈধ হিসেবে দেশে-বিদেশে বিবেচিত হবে না।শনিবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন অনুষ্ঠান করতে গণতন্ত্র আর একবার আওয়ামী লীগের হাতে নিহত হলো। ৩-৫ শতাংশ ভোটার ভোট দিয়েছে। ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হয়েছে। ৫২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকারের সাংবিধানিক অধিকার থেকে বঞ্ছিত হয়েছে।নির্বাচন কারও কাছে গ্রহণযোগ্য হয়নি। তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩-৫ শতাংশ ভোট পড়েছে।ফখরুল বলেন, ১৪৭টি আসনে ভোটার সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৮৬ হাজার ৪১ জন। প্রকৃত ভোট পড়েছে সর্বাধিক ৩-৫%। দেশে ৯৫-৯৭% ভোটার আওয়ামী লীগকে ভোট দেয়নি।সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, অবিল...
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালো পতাকা মিছিল

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালো পতাকা মিছিল

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত হামলা, ভাঙচুর, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ ও দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও কালো পতাকা মিছিল করেছে মীরসরাই পূজা উদযাপন কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মীরসরাই জগদীশ্বরী কালী মন্দির থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদ্রাসা মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এর পূর্বে কালী বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সুভাষ সরকারের পরিচালনায় ও জগদীশ্বরী কালী বাড়ি মন্দিরের সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পূজা কমিটির সভাপতি উত্তম শর্মা, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এম কে ভূঁইয়া, সাংবাদিক নীরদ বরণ মণ্ডল, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, অনির্বাণ চৌধুরী রাজিব, এস এম স...
বিভিন্ন সংগঠনের নিন্দা প্রতিবাদ মানববন্ধন

বিভিন্ন সংগঠনের নিন্দা প্রতিবাদ মানববন্ধন

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর লুটপাট ও নির্যাতনের প্রতিবাদের বিভিন্ন সংগঠনের প্রতিবাদ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নেতারা এসব হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের অবলিম্বে গ্রেফতার এবং বিশেষ ক্ষমতা আইনে শাস্তি দেয়ার দাবি জানান। তারা বলেন, সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক। তাদের ওপর হামলা করা মানবাধিকার লংঘনের শামিল। সংখ্যালঘু নির্যাতনকারীদের বিরুদ্ধে অবিলম্বে সন্ত্রাস দমন আইন, দ্রুত বিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলার দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা দাবির প্রধান দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে এটিকে। বলা হয়েছে, মামলা দায়েরের পর প্রকৃত দোষীদের গ্রেফতার এবং ট্...
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে দাবি করেছে নির্বাচন পর্যবেক্ষক সংগঠন ব্রতী। শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেন,‌ '১৪৭টি আসনের মধ্যে ১৬টি আসনের পর্যবেক্ষণ করে সংগঠনটি। নির্বাচন কমিশন নির্বাহী ক্ষমতাবলে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে পারে। কিন্তু তারা এটা করতে ব্যর্থ হয়েছে।' এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এবং প্রশাসন ভোটারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনে পূর্বের নির্বাচনগুলোর চেয়ে কম ভোট পড়েছে। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সর্বগ্রাহ্য হয় না। নির্বাচন কমিশন তাদের কাজের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এই নির্বাচন আগের সকল নির্বাচনের চেয়ে অত্যান্ত নিম্নমানের। দেশের নির্বাচনের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল তা এই নির্বাচনের মাধ্যমে ম্লান হয়...