নতুন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র
নির্বাচন নিয়ে হতাশা থাকলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ গতকাল সোমবার এ কথা জানান।একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে আপনারা স্বীকৃতি দেননি। নির্বাচনের পর আপনারা কি সরকারকে স্বীকৃতি দেবেন?’ জবাবে মেরি হার্ফ বলেন, ‘বিষয়টি আসলে ঠিক এমন নয়। আমরা অবশ্যই নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করি, কিন্তু এসব নির্বাচনের বিষয়ে, ইতিমধ্যে নির্বাচন নিয়ে আমাদের হতাশার বিষয়টি আমরা পরিষ্কার করেছি। আমাদের দৃষ্টিতে যেহেতু নতুন সংসদের অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বা নামমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল, কাজেই এ নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিশ্বাসযোগ্য প্রতিফলন ঘটেনি। এ জন্য আমাদের...






