Wednesday, October 28Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইতে নুরুল আমিন চেয়ারম্যান, মাঈনুদ্দিন ও কাকলী ভাইস চে. নির্বাচিত

মীরসরাইতে নুরুল আমিন চেয়ারম্যান, মাঈনুদ্দিন ও কাকলী ভাইস চে. নির্বাচিত

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
  খবরিকা ২৪ ডেক্স ঃ মীরসরাই উপজেলায় বেসরকারি ভাবে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান (আনারস) ৫৬১৭৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধি সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন  (দোয়াত কলম ) পেয়েছেন ৪২৯৫৩ ভোট। আলীগের দলীয় প্রার্থী শেখ আতাউর রহমান (হেলিকপ্টার) পেয়েছেন ২৪ হাজার ৭৪০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাঈনুদ্দিন মাহমুদ (তালা) ৪৫৮০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি এনায়েত হোসেন নয়ন (বই) পেয়েছেন ৩৪৪৬৫ ভোট। এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ (টিয়ে পাখি) পেয়েছেন ২৮৩৮০ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমিন শাহীন কাকলী (প্রজাপতি) ৬৬৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি ইসমত আরা ফেন্সী (কলস) পেয়েছেন ২৯৮৮৩ভোট। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার (হাঁস) পেয়েছেন ১৩৮৬১ ভোট।...
মিরসরাইতে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

মিরসরাইতে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
  মিরসরাই প্রতিনিধি ঃ  মিরসরাই উপজেলায় বেসরকারি ভাবে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান (আনারস) ৫৬১৭৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধি সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন ( দোয়াত কলম ) পেয়েছেন ৪২৯৫৩ ভোট। আলীগের দলীয় প্রার্থী শেখ আতাউর রহমান (হেলিকপ্টার) পেয়েছেন ২৪ হাজার ৭৪০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাঈনুদ্দিন মাহমুদ (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমিন শাহীন কাকলী (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।...
শাহজালালে স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

শাহজালালে স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

সংবাদ শিরোনাম, স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকা মূল্যের সাড়ে ৪ কেজি স্বর্ণসহ বাংলাদেশ বিমানের একজন পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কাস্টমস কর্মকর্তারা স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী জয়নাল আবেদীনকে আটক করেন।জানা যায়, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে দায়িত্ব পালন শেষে বেরিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের আপ্রন এলাকায় জয়নাল আবেদীনের শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তার জুতোর তলায় লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৪ কেজি। এর মূল্য প্রায় ২ কোটি টাকা।...
বিএনপি নেতা খোকা জামিনে মুক্ত

বিএনপি নেতা খোকা জামিনে মুক্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার বিকালে ৫টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক এম এ কাউয়ুমসহ নেতাকর্মীরা।গত বছরের ৪ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাদেক হোসেন খোকাকে আটক করেছিল র‌্যাব। এরপর তাকে পেট্রলবোমা মেরে বাসে আগুন ধরানোর ঘটনায় শাহবাগ ও রমনা থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আরও সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৯ মামলায় আদালত থেকে জামিন পাওয়ায় খোকা কারাগার থেকে মুক্তি পেলেন।...
মীরসরাইয়ে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন সম্পন্ন

মীরসরাইয়ে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : চতুর্থ উপজেলা নির্বাচনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষ, পোলিং এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা, বিএনপি সমর্থিত ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদানের মধ্য দিয়ে মীরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কয়েকটি সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। অপরদিকে আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্তত অর্ধশত ব্যক্তিকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে। দিনের শেষ ভাগ পর্যন্ত ৫০-৬০ ভাগ ভোট পড়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে জানা যায়। এদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট সুষ্ঠু না হওয়ার কারণ দেখিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন (দোয়াত-কলম) ২০টি কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবী জানিয়েছেন। এছাড়াও কমলদহ সরকারী প্রাথমিক বিদ্যাল...
মীরসরাইয়ে উত্তেজণাকর পরিস্থিতিতে চলছে ভোটগ্রহণ

মীরসরাইয়ে উত্তেজণাকর পরিস্থিতিতে চলছে ভোটগ্রহণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : সারাদেশের ৯৭টি উপজেলার মতো মীরসরাইয়েও চলছে ভোটগ্রহণ। ইতোমধ্যে বেশকয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ক্ষমতা প্রদর্শণের খবর পাওয়া গেছে। এছাড়াও একাধিক কেন্দ্রে চিহ্নিত বিএনপির ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধাসৃষ্টির অভিযোগ এসেছে আওয়ামীলীগ কর্মীদের বিরুদ্ধে। এরপূর্বে উপজেলার ৯৬ টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ্উপজেলা প্রশাসন।...
৭ এপ্রিল কানাডায় পদ্মা সেতুর দুর্নীতি মামলার বিচার শুরু হচ্ছে

৭ এপ্রিল কানাডায় পদ্মা সেতুর দুর্নীতি মামলার বিচার শুরু হচ্ছে

জাতীয়, বিশেষখবর, স্লাইড
আগামী ৭ এপ্রিল কানাডার আদালতে পদ্মা সেতুর দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হচ্ছে। মামলার সাক্ষী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মোস্তফা ইতোমধ্যে পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমি এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হিসেবে দুবার কানাডা সফর করেছি। তখন আমি আদালতের কাছে মামলা সংক্রান্ত নথিপত্র চেয়েছিলাম। কিন্তু সে সব দেয়া হয়নি। পরবর্তীতে আমাদের কাছে মামলার সার্টিফাইড কপি পাঠানো হয়েছে। সেগুলো দুদকে সংরক্ষিত আছে।এর আগে পদ্মা সেতুর ঠিকাদারি কাজ পাইয়ে দিতে ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ১৮ সেপ্টেম্বর আরসিএমপি বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কানাডিয়ান নির্মাতা প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক কর্মকর্তা কেভিন ওয়ালস (৪৬), রমেশ শাহ (৬২), ...
আল কায়েদার বার্তা প্রচার: আটক রাসেলের স্বীকারোক্তি

আল কায়েদার বার্তা প্রচার: আটক রাসেলের স্বীকারোক্তি

বিশেষখবর, স্লাইড
আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওহারির নামে কথিত অডিও বার্তা ওয়েবসাইটে প্রচারের দায় স্বীকার করেছেন এ অভিযোগে আটক রাসেল বিন সাত্তার। র‌্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রাসেল বিন সাত্তার বলেন, দাওয়া ইল্লালাহ নামে একটি ওয়ার্ড প্রেস আছে। সেইটার লিংক আমার ইমেইলের সাথে এটাস করা। সেখান থেকেই অনেক ভিডিও-অডিও আসতো। আয়মান আল জাওয়াহিরির অডিও টেপটাও সেখান থেকেই এসেছে। এটা প্রচারের জন্য আমিই দায়ী।সংবাদ সম্মেলনে রাসেল বলেন, আমি মূলত ইসলামের আকর্ষণে যেখানে ইসলাম পেয়েছি সেখানেই গিয়েছি। আমার ব্লগের মাধ্যমে আমি ইসলামিক বিভিন্ন বিষয় প্রকাশ করতাম। আবার অনেকেই আছে যারা আমার ব্লগে এবং ফেইসবুকে ইসলামের বিষয় প্রচার করতো।এসময় র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক এটিএম হাবিবুর রহমান জানান, রাসেল টাংগাইলের একটি টেক্সটাইল ইন্সটিটিউটের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। সে একজন দক্ষ আইটি বিশেষজ্ঞ। সে ফেসবুক ও কয়েকটি ওয়েব সাইটের মাধ...