Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

ফখরুল-মওদুদসহ বিএনপির ৪১ নেতার অভিযোগ গঠন ১২ মার্চ

ফখরুল-মওদুদসহ বিএনপির ৪১ নেতার অভিযোগ গঠন ১২ মার্চ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রমনা থানায় করা দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ১২ মার্চ ধার্য করেছেন আদালত।আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালত অভিযোগ গঠনের এ তারিখ ধার্য করেন।এর আগে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা সিএমএম আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।মামলায় অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ।...
জামায়াত নেতা সুবহানের রায় যে কোনো দিন

জামায়াত নেতা সুবহানের রায় যে কোনো দিন

জাতীয়, স্লাইড
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের চূড়ান্ত পর্যায়ের যুক্তি উপস্থাপন শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখে এ আদেশ দেন। এর আগে গত ৩০ নভেম্বর আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।এর আগে গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে ১৭ নভেম্বর যুক্তি উপস্থাপন শেষ করেন। সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ নয়টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের আদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুবহানকে গ্রেফতার করে আইন শৃঙ্খ...
বরিশাল আইএইচটিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ

বরিশাল আইএইচটিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ

জাতীয়, স্লাইড
  বরিশালে ১০ দফা দাবিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৩৩ জন আহত হয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নগরের বান্দ রোডে এ ঘটনা ঘটে। এসময় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সংঘর্ষের পর আইএইচটির ১৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ও কোতোয়ালি থানার কনস্টেবল বেল্লালসহ আহত তিন পুলিশ ও বেশিরভাগ আহত শিক্ষার্থীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাস্তা আটকে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।এ ব্যাপারে নগর পুলিশের উপ-কমিশনার সৈয়দ গোলাম রউফ বলেন, রাস্তা অবরোধ করে দাবি আদায় হয় না। দাবি আদায়ের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হয়। এর আগেও তারা সড়ক অবরোধ করেছিল। তখন ত...
এবার রোডমার্চে খালেদা

এবার রোডমার্চে খালেদা

জাতীয়, স্লাইড
  নতুন নির্বাচনের দাবিতে চলতি ডিসেম্বরের শেষ দিকে ফের কয়েকটি বিভাগীয় শহরে রোডমার্চ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চট্টগ্রাম, সিলেট, বরিশাল- এই তিন শহরে রোডমার্চের কর্মসূচি তৈরি করা হচ্ছে। এ রোডমার্চ হবে ২০-দলীয় জোটের ব্যানারে। রোডমার্চ শেষে নতুন বছরের শুরুতে জানুয়ারিতেই চূড়ান্ত আন্দোলনে যাওয়ার চিন্তাভাবনা করছে বিএনপি। তবে ‘জনসম্পৃক্ত ও শান্তিপূর্ণ’ রোডমার্চ কর্মসূচিতে বাধা দিলে সেখান থেকেই কর্মসূচি দেওয়া হবে বলে দলীয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সূত্রমতে, নতুন বছরের প্রথম মাসে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলেই হরতাল কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এর আগে নারায়ণগঞ্জে ১৩ ডিসেম্বর ২০-দলীয় জোটের জনসভায় বক্তব্য দেবেন বেগম খালেদা জিয়া। এদিকে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে নব্বইয়ের দশকের সাবেক ছাত্রনেতাদের নিয়ে জাতীয় কনভেনশ...
শ্রীলঙ্কার সঙ্গে চাল রফতানির চুক্তি সই

শ্রীলঙ্কার সঙ্গে চাল রফতানির চুক্তি সই

জাতীয়, স্লাইড
  সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কার সঙ্গে ২৫ হাজার মেট্রিক টন মোটা চাল রফতানির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতি টন চালের দাম রাখা হচ্ছে ৪৫০ মার্কিন ডলার। বাংলাদেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সারওয়ার খান এবং শ্রীলঙ্কার পক্ষে স্বাক্ষর করেন লঙ্কা শাতোসা লিমিটেডের চেয়াররম্যান নালিন ফার্নান্দো।চুক্তি স্বাক্ষর শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য আনন্দের দিন। কারণ, বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য রফতানির দেশে পরিণত হয়েছে।’মোটা চাল রফতানির প্রেক্ষিত বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘ইতোপূর্বে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে চাল আমদানির প্রস্তাব দেয়। তারই আলোকে আমার চাল রফতানিতে সম্মত হই।’মন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন চাল রপ্তানির কথা থাকলেও আ...
সিপিডির সমালোচনা করলেন তোফায়েল

সিপিডির সমালোচনা করলেন তোফায়েল

স্লাইড
বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-র তীব্র সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বিশ্বের সবাই যখন বলছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো, তখন সিপিডি নেগেটিভ কথা বলছে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এসব কথা বলেন মন্ত্রী।গত ২৭ নভেম্বর প্রকাশিত সিপিডির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের বের হয়ে আসা সম্ভব নয়। এ জন্য এখন থেকে আগামী এক দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হবে।এ বক্তব্য প্রত্যাখ্যান করে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব বিদেশে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরা। আমরা যখন তা তুলে ধরছি, তখন কতকগুলো সংগঠন নেগেটিভ প্রচারণা চালাচ্ছে।...
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করা জরুরি : রাষ্ট্রপতি

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করা জরুরি : রাষ্ট্রপতি

জাতীয়, স্লাইড
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নত ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করে মূল স্রোতধারায় সম্পৃক্ত করা জরুরি। আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস যথাযোগ্য গুরুত্বের সাথে পালনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। এ উপলক্ষে তিনি দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনসমূহকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের আপনজন। তাদের আদরযত্ন, নিবিড় পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ...
র‌্যাবের আরও ৩ সদস্য গ্রেফতার

র‌্যাবের আরও ৩ সদস্য গ্রেফতার

জাতীয়, স্লাইড
  নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার ভোরে র‌্যাবের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারেরা হলেন- হাবিলদার আবুল কালাম আজাদ, হাবিলদার নাসির ও এএসআই বজলুর রহমান।গ্রেফতারের পর তাদের আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।...