Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

দক্ষিণ চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতি’র ঈদ পুনর্মিলনী।

দক্ষিণ চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতি’র ঈদ পুনর্মিলনী।

আমিরাত সংস্করণ, স্লাইড
মোহাম্মদ মনির উদ্দিন মান্না:- দূর প্রবাসে পরিবার-পরিজন ছাড়া প্রবাসীদের জন্য ঈদ বেদনাদায়ক। তার মাঝে এই রকম একটি অনুষ্ঠান প্রবাসীদের জন্য আনন্দদায়ক। আরব আমিরাত আল-আইনের দক্ষিণ চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভাপতি এম. এ. খায়ের নিজামী এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান বাবু উপস্থাপনা গত ০৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ১০টা গ্রীণ সিটি আল আইন তোয়াইয়া পার্কে "ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্ঠা হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপদেষ্ঠা মোহাম্মদ সফিকুল ইসলাম, উপদেষ্ঠা মোহাম্মদ আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু হানিফ ডালি, অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ এরশাদুল হক, যুগ্ন অর্থ সম্পাদক রমিজ আহমদ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম সাঈদ, প্রচার সম্পাদ,এম. এম. মঈন উদ্দীন, সাইফউদ্দিন মোহাম্মদ জাকার...
রোহিঙ্গাদের সহায়তায় ২৫ কোটি ৬০ লাখ টাকা দিবে ডেনমার্ক

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ কোটি ৬০ লাখ টাকা দিবে ডেনমার্ক

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক- রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা কার্যক্রমে ২৫ কোটি ৬০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার। মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এই ত্রাণ সহায়তা দেওয়া হবে। ত্রাণ সহায়তা ঘোষণার পাশাপাশি ডেনমার্কের ডেভেলপমেন্ট কোঅপারেশন মন্ত্রী উল্লা টোর্নাইস রাখাইন রাজ্যে চলমান সংঘাত নিয়ে তার গভীর উদ্বেগ ও রোহিঙ্গা নিধন অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা ও অন্যান্য বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান ডেনিশ মন্ত্রী। রাখাইন রাজ্যের হাজারো মানুষের জরুরি মানবিক সহায়তার দ্বার খুলে দিতেও তিনি বলেছেন। বাংলাদেশে আসা উদ্বাস্তুদের জন্য ত্রাণ কার্যক্রমে সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়ে ডেনমার্কের মন্ত্রী বলেন, রাখাইনের ...
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে মঙ্গলবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে মঙ্গলবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শনে আগামী মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব এহসানুল করিম মিডিয়াকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করতে যাবেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানও প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশিচৌকিতে উগ্রবাদীদের হামলার সূত্র ধরে রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ। মুসলিমদের উপর নির্যাতন, জুলুম, নিপীড়ন, ঘরবাড়িতে আগুন, মানুষ হত্যা অব্যাহত রেখেছে মিয়ানমারে সামরিক বাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা। জাতিগত বিরোধ ও ধ্বংসলীলার পর প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দক্ষিণ-...
চলচ্চিত্র ছাড়লেন মিশা সওদাগর !

চলচ্চিত্র ছাড়লেন মিশা সওদাগর !

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক- চলচ্চিত্র থেকে সরে দাঁড়াচ্ছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। আর অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে হঠাৎ করেই কেন তার এমন সিদ্ধান্ত? এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘আমি অনেক ভেবেচিন্তে কথাগুলো বলছি, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। চলচ্চিত্রে অনেক দিন তো হলো, এবার নিজের জন্য একটু সময় দিতে চাই। সিনেমার পেছনেই তো সময় শেষ করলাম।’ তিনি আরো বলেন, ‘আমি টাকার জন্য বাঁচতে চাই না, নিজের জন্য বাঁচতে চাই। একই ধরনের চরিত্র, প্রায় একই ধরনের সংলাপ। যদি আমার বয়স আর সময় বুঝে কেউ তেমন কোনো চরিত্র নিয়ে আসে, আর তা যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে তেমন কাজ হয়তো মাঝে মাঝে করব। কিন্তু পেশা হিসেবে আর নয়। হাতে থাকা ছবিগুলোর কাজ এই বছরই শেষ করবো। কারো সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। আমি চলচ্চিত্র ছাড়ার যে সিদ্ধান্ত নিয়েছি সেটি একেবারেই চূড়ান্ত।’ অভিনয় ...
‘বড় ছেলে’- যে গল্পটা আমার, আমাদের!

‘বড় ছেলে’- যে গল্পটা আমার, আমাদের!

বিনোদন, স্লাইড
  একটা মধ্যবিত্ত পরিবার। বাবার রিটায়ারমেন্ট হবে আর কিছুদিনের মধ্যেই। যা বেতন পান, তাতে বাড়ি ভাড়া দেবার পর উচ্চমুল্যের এই বাজারে সংসার চালাতে বড় কষ্ট হয়। সংসারটা মূলত চলে বড় ছেলের টিউশনির টাকায়। অনেক ভালো ফলাফল করেও চাকরীর বাজারে তাকে খালি হাতে হতাশ হয়ে ফিরতে হচ্ছে প্রতিনিয়ত। টিউশনির টাকায় চলে না। অনেকটা যেন পা ঢাকতে গেলে মাথা উদোম হয়ে যায়। বাবা বাজার থেকে ফেরেন পলিথিনের ব্যাগে ১-২ কেজি চাল আর ডাল, সামান্য তেল ইত্যাদি নিয়ে, সাথে হয়তো বাসার বাচ্চাটার জন্য একটা চিপসের প্যাকেটও থাকে। বাচ্চাটা পরিবারের ডিভোর্সি মেয়েটার, ধনী পরিবার দেখে বিয়ে দিলেও পরে জানা গেল স্বামীটা ছিল একটা আস্ত বদমাশ। কি আর করা, মেয়েটা ডিভোর্সের পর বাবা-মায়ের সাথেই থাকছে। ছোট ভাইটা এখনো বুঝে উঠতে পারেনি কি বিচিত্র পাথর কঠিন এ সংসার জীবন। হয়তো তার বড় ভাইই তাকে বুঝতে দেয়নি। ঠিক যেমন ছেলেটার ভালোবাসার মানুষটা তাকে ...
মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আমিরাত সংস্করণ, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত শনিবার (৯ সেপ্টেম্বর) বন্যাদুর্গত গাইবান্ধা জেলার সদর উপজেলার কাউন্সিলর বাজার এবং সোয়াঘাটা উপজেলার উল্লাসোনাতলী বাজারে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রেজাউল মোস্তফা চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক এম.এ তাহের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ মুসলিম উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল আলম ভূঁইয়া প্রমুখ। প্রায় ৯ শতাধিক লোকের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা...
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা একান্ত বাঞ্ছনীয়-মাজারুল্লাহ মিয়া

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা একান্ত বাঞ্ছনীয়-মাজারুল্লাহ মিয়া

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ আজ (১০ আগষ্ট) রবিবার মীরসরাই উপজেলার খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার পূর্ণনির্মান শুভ উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সভা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবাল ভৌমিক এর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং শহীদ মিনার প্রকল্পের নির্বাহী পরিচালক মাজারুল্লাহ মিয়া। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ্ , নুরুল আলম, মহিলা ইউপি সদস্য জরিনা বেগম সহ প্রমুখ। প্রধান অতিথি মাজারুল্লাহ মিয়া বলেন শহীদের স্মরনে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা একান্ত বাঞ্ছনীয় তাহলে জ্ঞান আর্জনের মাধ্যমে শহীদের প্রতি পুর্ণ শ্রদ্ধা প্রর্দশন হবে। উক্ত অনুষ্ঠানে শহীদের স্মরণ করে সংঙ্গী...
৫০০ উইকেট শিকারী অ্যান্ডারসন

৫০০ উইকেট শিকারী অ্যান্ডারসন

খবরিকাকাগজ, খেলাধুলা, স্লাইড
স্পোর্টস ডেস্ক :মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র একটি উইকেট। সেই গৌরবময় উইকেটের শিকার কে হবেন? এমনই যখন জ্বল্পনা-কল্পনা চলছিল লর্ডসজুড়ে, তখনই আবির্ভুত হয়ে গেলেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলেই শিকারটা সেরে ফেললেন ইংলিশ এই পেসার। দারুণ এক ইন সুইংগারে ক্রেইগ ব্র্যাফেটের মিডল স্ট্যাম্প উপড়েই উল্লাসে মেতে ওঠেন অ্যান্ডারসন। গ্যালারিতে তখন যেন কোরাস চলছিল, ‘ওহ! জিমি, জিমি!!’ প্রথম ইংলিশ বোলার হিসেবে ৫০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করে ফেললেন ইংলিশ এই পেসার। শুধুমাত্র প্রথম ইংলিশই নয়, ৫০০ কিংবা এর বেশি উইকেট নেয়ার গৌরব লেখা হয়েছে অ্যান্ডারসনসহ শুধুমাত্র ৬ জনের নামের পাশে। অ্যান্ডারসন এই ক্লাবে নতুন সদস্য, ৬ষ্ঠতম। আবার পেস বোলার হিসেবে এই ক্লাবে তিনি তৃতীয়। নাম লেখালেন গ্লেন ম্যাকগ্রা, কোর্টনি ওয়ালশের সঙ্গে।  ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে বসে আছেন...