Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাই বাজার থেকে ৪৫ কেজি জাটকা উদ্ধার

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার মীরসরাই সদরে বিক্রি করতে আনা জাটকা সংরক্ষণ আইনে নিষিদ্ধ ৪৫ কেজি ইলিশ জাটকাসহ মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। ৭ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মীরসরাই মাছ বাজারে এঘটনার ঘটে। মীরসরাই উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদুল ইসলাম নিয়মিত বাজার মনিটরিং করতে গিয়ে বাজারে খুচরা বিক্রির জন্য আনা এই ইলিশ জাটকাগুলো জব্দ করেন। পরে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল কবির ভ্রাম্যমান আদালত বসিয়ে উদ্ধারকৃত মাছগুলো রহমানীয়া এতিম খানা, মসজিদিয়া ইউনুছিয়া এতিম খানা এবং আাজিজুল উলুম এতিম খানায় বিতরণ করেন। এবং মাছ ব্যবসাীয়কে ৫০০ টাকা জরিমানা আদায় করে মুছলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হয়। এই বিষয়ে মীরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, জাটকা সংরক্ষণ আইন অনুযায়ী ১লা নভেম্বর ২০১৭ ইং হতে ৩০ জুন ২০১৮ ইং পর্যন্ত ১০ ইঞ্চি থেকে ছোট জাটকা (...
‘মোহনীয়’র নাটক সেলফিতে ইমন-নাবিলার-সমাপ্তি‘

‘মোহনীয়’র নাটক সেলফিতে ইমন-নাবিলার-সমাপ্তি‘

বিনোদন, স্লাইড
বিনোদন ডেক্সঃ সম্প্রতি ‘মোহনীয়’ শিরোনামে একক নাটকের কাজের ফাঁকে সেলফিতে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী নাবিলা ইসলাম, চিত্রনায়ক ইমন ও সমাপ্তি মাসুক কে। পরিচালকের বিশ্বস্থ সূত্রমতে, ‘মোহনীয়’ নাটকের নাম ভূমিকায় সাবিনা, রাতুল ও আনান, যেখানে গল্পটি রাতুলের পরিচয় থেকে সাবিনা’কে বিয়ে এবং সাবিনা’র অর্থমোহ থেকে মূলঘটনার সূত্রপাত। ‘মোহনীয়’ নিয়ে বিস্তারিত লিখছেন মনছুর আলম। পরিচালক সূত্রে জানা যায়, ‘মোহনীয়’ নাটকটি মুলত ভালোবাসা, বিয়ে এবং সংসারকে ঘিরে একটি ঘটনামাত্র। জীবনচক্রে মানুষ যখন ব্যাক্তিগতভাবে আর্থিক চাহিদার মোহে পড়ে তখন স্বামী ও সংসারের চেয়ে অর্থের প্রাধান্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠে, পরিণতিতে প্রিয়জনের হাতে খুন হয় একটি প্রেম ও প্রাণ। সেই বিষয়টিই ফুটিয়ে তুলা হয়েছে ‘মোহনীয়’ নাটকে। নাবিলা’র কাছে ‘মোহনীয়’ গল্পে সাবিনা’র চরিত্রটি সম্পর্কে জানতে চাইলে তিনি হেসে বলেনÑ দর্শক এবং আমার শুভাঙ্খাকিদের জন্...
‘গেইম রিটার্নস’র দর্শকের ভীড়

‘গেইম রিটার্নস’র দর্শকের ভীড়

বিনোদন, স্লাইড
বিনোদন ডেক্সঃ গেল শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে নিরব হোসেন, তমা মির্জা ও লাবণ্য লি অভিনীত সিনেমা 'গেইম রিটার্নস'। প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শনীতে চারদিনের দর্শক সমাগমে সন্তোষ প্রকাশ করেছেন চলচ্চিত্রের কলাকুশলীরা। তমা মির্জা বলেন, ঈদের বাইরেও যে এত মানুষ মুভি দেখে এটা বিশ্বাস করতে পারছিলাম না। বিগত দুই তিন দিনের হলের সেল রিপোর্ট অপ্রত্যাশিত ভালো। বলা যায় বাণিজ্যিক ছবির একটা আলাদা কদর আছে। ছবির প্রচারে হলে হলে দর্শকদের সাথে ছবি উপভোগ করছেন নিরব, তমা মির্জা ও গেইম রিটার্নস টিম। দর্শক সাড়ায় খুশি নিরব। নায়ক নিরব বলেন, বাণিজ্যিক ধারার ছবি দেখা দর্শকরা ছবিটিকে ইতিবাচক ভাবে নিয়েছে। গত দুই দিনে সারা দেশের প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি নতুন প্রত্যাশা জাগিয়েছে। দ্বিতীয় সপ্তাহে নতুন করে বেশকিছু প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।...
ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: সৌদির অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: সৌদির অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পেছনে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। রোববার (৫ নভেম্বর) ইরানকে অভিযুক্ত করে রিয়াদের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার একদিন পর সোমবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পাল্টা বিবৃতি দিয়ে তা প্রত্যাখ্যান করে তেহরান। শনিবার (৪ নভেম্বর) রাতে নিক্ষিপ্ত ওই ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করার দাবি করে সৌদির সশস্ত্র বাহিনী। ইররানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ক্কাসেমী ওই বিবৃতিতে বলেন, ‘হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পেছনে ইরানের জড়িত থাকার দাবি ‘বিদ্বেষপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন, ধ্বংসাত্মক এবং উত্তেজনা সৃষ্টিকারী’।’ ইরান সরকারের এই মুখপাত্র বলেন, ‘ইয়েমেনের জবাব তাদের নিজেদের ব্যাপার এবং এটা সৌদি আরবের আগ্রাসনের ফল, যেটা কোনো দেশ চালায়নি বা ...
মিডিয়ায় সম্ভাবনাময়ী নতুন মুখ, চট্টগ্রামের মেয়ে ’নুসরাত জাহান নিঝুম’

মিডিয়ায় সম্ভাবনাময়ী নতুন মুখ, চট্টগ্রামের মেয়ে ’নুসরাত জাহান নিঝুম’

বিনোদন, স্লাইড
বিনোধন ডেস্ক : নুসরাত জাহান নিঝুম, মিডিয়ায় সম্ভাবনাময়ী নতুন তারকা। নিজের দক্ষতা, শ্রম আর মেধা দিয়ে জায়গা করে নিতে চান শোবিজের সকল শাখায়। এরই মধ্যে মডেলিং, ব্যান্ড ফটোশুট ও অভিনয় দিয়ে মিডিয়াতে জায়গা করে নিয়েছেন সম্ভাবনাময়ী নতুন এই তারকা। পড়ালেখার পাশাপাশি মডেলিং ও অভিনয়ে নিজেকে আরও নতুনভাবে উপস্থাপন করতে চান এই উঠতি সম্ভাবনাময়ী এই মডেল ও অভিনেত্রী। এরই মধ্যে হাতে নিয়েছেন বেশ কিছু মিউজিক ভিডিও ও শর্ট ফিল্মের কাজ। কাজ করেছেন জেন্টাল ভিউ, স্ট্র, স্পাইরাল সহ কয়েকটি ব্যান্ড ফটোশুটের। চট্টগ্রামের মেয়ে নুসরাত জাহান নিঝুম বাবা-মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই মডেলিং-অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। সেই সুবাদেই স্কুল, কলেজ ও সামাজিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন নিঝুম। তারই ধাবাহিকতায় কয়েকটি ইভেন্ট মিডিয়ার নজরে আসেন নুসরাত জাহান নিঝুম। তার অভিনয় দক্ষতা ও কলা-কৌশল দেখে, ইভেন্ট মিডিয়...
এস আই টুটুলের মিউজিক ভিডিওতে চিত্রনায়ক প্রহর

এস আই টুটুলের মিউজিক ভিডিওতে চিত্রনায়ক প্রহর

বিনোদন, স্লাইড
সিডি ভিশন এর ব্যানারে আসছে এস আই টুটুল ও তিন্নির কন্ঠে চিত্রনায়ক রাশেদ প্রহর ও নাসা খান এর “একটু একটু করে বুকেরি ভিতর” গানের মিউজিক ভিডিও। গানটি লিখেছেন ও সুর করেছেন আনোয়ার শিকদার। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সেলিম রেজা, ডি ও পি ছিলেন লাল মুহাম্মদ। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং করা হয়। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। মিউজিক ভিডিওটি সম্পর্কে চিত্রনায়ক রাশেদ প্রহর জানান, “একটু একটু করে বুকেরি ভিতর” একটি অসাধারন মিউজিক ভিডিও হয়েছে। আশাকরি দর্শকদের মিউজিক ভিডিওটি ভালো লাগবে। পরিচালক সেলিম রেজা আরো জানান, গানের শুটিং ,এডিটিং সমস্ত কিছুই শেষ করেছি এখন শুধু দর্শকদেরকে উৎসর্গ করা বাকি মাত্র এছাড়াও এটি একটি বিগ বাজেট মিউজিক ভিডিও বর্তমান শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই “একটু একটু করে বুকেরি ভিতর” গানের মিউজিক ভিডিও করা হয়েছে। যা বর্তমান প্রেক্ষাপটে এটি বি...
আরব আমিরাতে হেমন্ত সাহিত্য উৎসব

আরব আমিরাতে হেমন্ত সাহিত্য উৎসব

আমিরাত সংস্করণ, স্লাইড
আরব আমিরাত প্রতিনিধি :- মোহাম্মদ মনির উদ্দিন মান্না "হেমন্তকাল যতই ধূসর আর বিবর্ণ হোক না কেন, বাঙালির অস্তিত্বের সাথে, শেকড়ের সাথে, সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত ওতোপ্রোতভাবে একঝাক প্রবাসী কবি লেখক সাহিত্যিক সাহিত্যপ্রেমীদের এক বাঙ্গালিয়ানা মিলন মেলায়।প্রবাসের নির্মম যান্ত্রিক জীবনের কোলাহল পেরিয়ে প্রকৃতিকে সি্নগ্ধ মধুর কাব্যিক উপমায় হেমন্তকে তুলে ধরেছেন কবি সকল কাব্য বুননে চমৎকার অপরূপ রূপে। কাব্য সৃষ্টির আলোয় আমাদের সমাজ আলোকিত হোক আরও সমৃদ্ধি হোক এই প্রত্যয় নিয়ে উদযাপিত হল হেমন্ত সাহিত্য উৎসব। আরব আমিরাত আল আইন সির্টি শহরে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন জাতীয় কবিতা মঞ্চ, ও যুগান্তর স্বজন সমাবেশ সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে গত ৪ নভেম্বর,শনিবার, আলা উদ্দিন রেস্টুরেন্ট হল রুমে অনুষ্টিত হয় এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় রাত ৯ টায়। বিপুলসংখ্যক প্রবাসী বা...
অবশেষে আলোর পথে মীরসরাই বিসিক শিল্পনগরী

অবশেষে আলোর পথে মীরসরাই বিসিক শিল্পনগরী

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট ঃ অবশেষে সুসজ্বিত প্লট নিয়ে দৃশ্যমান আলোর পথে মীরসরাইয়ের বিসিক শিল্প নগরী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর এলাকারই উত্তর প্রান্ত ও ষ্টেশান সড়কে মূল ফটক হয়ে সজ্বিত দৃশ্যমান হয়ে উঠছে শিল্প মন্ত্রণালয়ের অধিনে মীরসরাইয়ের বিসিক শিল্প নগরী। শীঘ্রই উক্ত শিল্প নগরীটি শিল্প মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে হস্তান্তরের ব্যাপারে আলোচনা চলছে। এরপরই শুরু হবে প্লট বরাদ্ধ প্রক্রিয়া। ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এর আওতাধিন উক্ত বিসিক প্রকল্প দেশে র ৭৫ তম প্রকল্পটি গ্রহণের পর থেকে নানা প্রতিবন্ধকতায় প্রকল্পটি উন্নয়ন কার্যক্রম থেমে থাকতে দেখা গেছে কয়েক বছর। অবশেষে কিছু উন্নয়ন কাজ সম্পন্ন হয়ে দৃশ্যমান আলোর মুখ দেখছে প্রকল্পটি। ইতিমধ্যে প্রকল্পের কাজ শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প কর্মকর্তা কৃষ্ণ আচার্য্য। প্রকল্পটিতে শিল্প কারখানা গড়ে উঠলে উপজেলায় প্রায় ৫ হাজার লোক...