Friday, October 30Welcome khabarica24 Online

সারা-দেশ

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি’র পরিচিত সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি’র পরিচিত সভা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ  বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি গঠিত হয়েছে। ৭১সদস্য বিশিষ্ট উক্ত পূর্ণাঙ্গ কমিটি’র পরিচিত সভা ১৬জানুয়ারী (বুধবার) উপজেলার চিনকি আস্তার বাঁধন কমিউনিটি ক্লাবে বিকাল ৪টা অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের উদ্যোগে একটি র‌্যালি জোরাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদর্শন করে। নব গঠিত উক্ত কমিটি’র পরিচিত সভায় প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এবং মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান বলেন ‘ বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ আওয়ামীলীগের অংগ সংগঠন হিসেবে সামাজিক বিভিন্ন সেবামূলক কাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদি। উক্ত নতুন কমিটির কর্মকর্তাগনকে আওয়ামীলীগ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ফারুক ভূইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ভূইয়ার সঞ্চা...
শেখ হাসিনার বর্তমান মন্ত্রীসভার ক্যবিনেট শ্রেষ্ঠ ও সময়োপযোগী – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

শেখ হাসিনার বর্তমান মন্ত্রীসভার ক্যবিনেট শ্রেষ্ঠ ও সময়োপযোগী – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল (শনিবার) বিকাল ৫টায় মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার বিজয় ও সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর জন্মদিন উপলক্ষে উক্ত শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন আমাদের নেত্রী শেখ হাসিনার নির্বাচিত বর্তমান মন্ত্রীসভা একটি সময়োপযোগী যোগ্য ক্যাবিনেট। ইতিমধ্যে আমরা এই দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করেছি। শীঘ্রই দেশ উন্নত দেশের সমান্তরালে পৌছুবে সেদিন আর দূরে নয়। তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ ও সমাজ উপহার দিতে চাই। আর এলাকার যেসব রাস্তাঘাট এখনো খারাপ ও কাঁচা রয়েছে সেগুলোর দ্রুত কাজ করতে চাই। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন এবার আমি গ্রামে গ্রামে যে উঠান বৈঠক করেছি। সেখানে সক...
সীতাকুন্ডে ক্যাপিটাল এলপি গ্যাসের আনুষ্ঠানিক যাত্রা

সীতাকুন্ডে ক্যাপিটাল এলপি গ্যাসের আনুষ্ঠানিক যাত্রা

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সীতাকুন্ড প্রতিনিধিঃ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় ক্যাপিটেল এলপি গ্যাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহত্তর চট্টগ্রামের শিপিং ইয়ার্ড এবং নৌ পথে পণ্য আমদানি রপ্তানির সম্ভাবনাময় সামুদ্রিক রুটের একটা বিশাল এলাকাজুড়ে এলপি গ্যাস ইন্ডাষ্টির আরো একটি যুগোপযোগি টার্মিনাল হতে যাচ্ছে বাঁশবাড়িয়া এবং নড়ালিয়া মৌজার অন্তর্গত এই লোকেশনটি। এতে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র। অগ্রাধিকার ভিত্তিতে এই উপজেলার কর্মসংস্থান প্রার্থীদের যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেন জানান ক্যাপিটাল এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসিক মাহমুদ। বুধবার (৯ জানুয়ারি) উপজেলার ৫ নং বাড়বকুন্ড ইউনিয়নে প্রতিষ্ঠানটির স্থায়ী উৎপাদন ফ্যাক্টরী অফিস উদ্ভোধন করেন এবং ১২০০’শ মানুষের জন্য মেজবান অনুষ্ঠানের আয়োজন করেন। ব্যবস্থাপনা পরিচালক রাসিক মাহমুদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রয...
মীরসরাইয়ে মাদ্রাসা ছাত্র তুহিন নিখোঁজ

মীরসরাইয়ে মাদ্রাসা ছাত্র তুহিন নিখোঁজ

প্রথম পাতা, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি::: মীরসরাইয়ে তৌহিদুল ইসলাম তুহিন (৯) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে ঢাকার রুপনগর থানার ৯২ নং ্ওয়ার্ডের দুয়ারি পাড়ার রেজাউল করিম রনির পুত্র। এই বিষয়ে তুহিনের বাবা বাদি হয়ে মীরসরাই থানায় একটি সাধারণ ডায়রী (নং ২২০) দায়ের করেন। জানা গেছে, তুহিন উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় নূরাণী বিভাগে ৩য় শ্রেনীতে হোস্টেলে থেকে পড়াশোনা করতো। সন্তানের খোঁজ নিতে তুহিনের বাবা ৫ জানুয়ারি মাদ্রাসায় ফোন দিলে তারা জানায়, গত ১ জানুয়ারি সকাল ১১ টার পরে তুহিনকে পাওয়া যাচ্ছে না। আমরা জানি না সে কোথায় গেছে,কোথায় আছে। আমরা এবিষয়ে অবগত না। নিখোঁজ তুহিনের বাবা মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার ছেলে ৪দিন ধরে নিখোঁজ,কিন্তু মাদ্রাসার কোন শিক্ষক আমাদের অবহিত করেনি। আমার সন্তানের খোজ নিতে (৫ জানুয়ারি) শনিবার ফোন দিলে তারা বলে আমার সন্তান মাদ্রাসায় নেই। নূ...
শেখ হাসিনাকে দেয়া ওয়াদা রাখলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

শেখ হাসিনাকে দেয়া ওয়াদা রাখলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নয়ন কান্তি ধুম, :: চট্টগ্রামের অভিভাবক হিসাবে খ্যাত, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে কথা দিয়েছিলেন চট্টগ্রামের নৌকা প্রতীকে মহাজোট থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের বিজয়ী করতে সবক’টি আসনই উপহার দিবেন, ওয়াদা রেখেছেন বলে মনে করেন চট্টগ্রামের নেতাকর্মীরা। এরআগে, চট্টগ্রামের আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে চট্টগ্রামের সবক’টি আসনেই তিনি দলীয় নেতাকর্মীদের নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার জন্য নির্দেশনা প্রদান করেন। ইতোপূর্বে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সে লালদীঘির মাঠে চট্টগ্রামে মহাজোটের প্রার্থীদের পরিচিতি সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনই উপহার দেবেন বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। স...
মস্তাননগরে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

মস্তাননগরে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে শানে গাওছেপাক ও শানে জামি আওলিয়া রাহমাতাল্লাহি আলাইহিম সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার মস্তান নগর জামেয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা হলরুমে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় এতে বক্তব্য রাখেন আল্লামা রেজাউল মোস্তাফা কাওছার, মাও. সাইদুর রহমান, মাও.জামশেদ আলম, রেজাউল করিম, হাসান আবরার, সাইদুল ইসলাম সহ প্রমুখ। বক্তাগণ বলেন, ইসলামের ছদ্ধবেশী বাতিল ফেরকা ওহাবীবাদ-শিয়াবাদ-সালাফিবাদ যেমন ঈমানের বিপরীত ও দ্বীন বিকৃতিকারী তেমন নাস্তিক্য উদ্ভূত বস্তুবাদী মতবাদও ঈমান বিধ্বংসী এবং দ্বীন-মিল্লাত-মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্বক বিষয়। বাতিল ফেরকা ও বস্তুবাদী মতবাদের অনুসারী হয়েও এবং দ্বীনের মৌলিক দিক অস্বীকার করেও সুন্নী দাবীর ম...
বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা-–চট্টগ্রাম রেল রুটের মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল (রবিবার) সকাল সাড়ে ৯টাং রেল লাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল রশিদ (৪৫)। পিতা মৃত জয়দুল মিয়া। মাতা মনোয়ারা বেগম। জানা গেছে, নিহত আব্দুল রশিদ এর ১ ছেলে ৩ মেয়ে। তিনি খাগড়াছড়ি থেকে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট ট্রেনে কাটা পড়ে নিহত হয়। জোরারগঞ্জ থানা পুলিশের এস.আই আজিজুল হক জানান, নিহত আব্দুল রশিদ রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধার করা হয়েছে।...
বছরের প্রথম দিনই মীরসরাইতে বই উৎসব

বছরের প্রথম দিনই মীরসরাইতে বই উৎসব

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব   প্রতিনিধি ঃ মীরসরাইয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে এক যোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। উপজেলার প্রতিটি মাধ্যমিক, প্রাথমিক ও দাখিল মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার মীরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরসরাই মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আবুতোরব বহুমূখী উচ্চ বিদ্যালয়, পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়, আবু তোরাব ফাজিল মাদ্রাসা, খেয়াহাট নুরিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ব্যাপক আয়োজনে বই উৎসব ও আলোচনা সভা করা হয়েছে। মীরসরাই মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন সভাপতিত্বে এবং ক্রিড়া শিক্ষক দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা হুমায়ুন কবির খান। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যায়ের শিক্ষক, হোসাইন সবুজ, খালেদা আক্তার, রাফিয়া বেগ...