Monday, October 26Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাই কলেজ ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

মীরসরাই, সারা-দেশ
আকাশ ইকবাল : মীরসরাই কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১ টায় মীরসরাই কলেজ অডিটোরিয়ামে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর জামান রিফাতের সঞ্চালনায় কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নুরুল মোস্তফা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, উপজেলা আওযীলীগের সাবেক প্রচার সম্পাদক সিরাজ-উদ-দৌলা, পৌর আওয়ামীলীগ নেতা মিয়া মো: হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানা, মীরসরাই পৌর ছাত্রলীগ সভাপতি আল ফায়াত সংগ্রাম, উপজেলা ছাত্রলীগের সদস্য সাইদুজ্জামান অন্তর, পৌর ছাত্রলীগের সম্পাদক আ...

মীরসরাই ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন

মীরসরাই, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি: ডায়াবেটিক চিকিৎসাকে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে বাংলা্েদশ ডায়াবেটিক সমিতির একটি প্রকল্প হিসেবে মীরসরাই ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪ টায় মীরসরাই থানার বিপরীতে বায়তুস ছালাম ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বারইয়ারহাট কলেজের অধ্যাপক বোরহান উদ্দিনের সঞ্চালনায় ও মীরসরাই পৌর মেয়র এম.শাহজাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি এডিশনাল কো-অর্ডিনেটর ডাঃ হাসান আলী চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার সাহাব উদ্দিন, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জামসেদ আলম, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, মীরসরাই উপজেলা আওয়...

মীরসরাইতে প্রকাশ্য দিবালোকে সড়ক ও পাউবোর অর্ধশতাধিক গাছ কেটে ফেললো আ:লীগ নেতা

মীরসরাই, সারা-দেশ
প্রতিনিধি : বুধবার ( ১৫অক্টোবর) সকাল ৮টা থেকে প্রকাশ্য দিবালোকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মীরসরাই পৌর এলাকাধীন অছি মিয়া ব্রীজ সংলগ্ন স্থানে মহামায়া খালের উপর পানি উন্নয়ন বোর্ড নির্মিত স্লুইসগেইট সড়কের পাউবো নির্মিত রাস্তার দুপাশে প্রায় অর্ধশত গাছ কেটে ফেলে প্রভাবশালী পৌর আওয়ামীলীগ নেতা। প্রাথমিক পর্যায়ে এলাকাবাসী ভয়ে নীরব থাকলে পরে প্রতিবাদমুখর হয়ে উঠে। এক পর্যায়ে সকাল ১১টায় ঘটনাস্থলে পুলিশ এসে আটক করে কিছু গাছ। এলাকাবাসী জানায় এই এলাকার জলাবদ্ধতা ও পাহাড়ি ঢল নিরসন এবং শুস্ক মওসুমে কৃষিখাতে সেচ সুবিধার লক্ষে পানি উন্নয়ন বোর্ড মহামায়া সেচ প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৯ সালে উক্ত মহামায় খালের উপর উক্ত স্লুইস গেইট স্থাপন করে। তৎকালীন সময়ে সড়ক ও জনপথের মহাসড়কের অধিগ্রহনের অংশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহন অংশে ¯ুøইস গেইট অপারেটিং এর জন্য সেখানে সড়ক নির্মান করে পাউবো। তখনকার সময়ে সৌন্দর্য বর্ধ...
গ্রুপ ফোরের তিন কোটি টাকা চুরির মূলহোতা গ্রেফতার

গ্রুপ ফোরের তিন কোটি টাকা চুরির মূলহোতা গ্রেফতার

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রাম প্রতিনিধি : বেসরকারি নিরাপত্তা এজেন্সি গ্রুপ ফোরের সিকিউরিটির চট্টগ্রামের খুলশী কার্যালয় থেকে ৩ কোটি টাকা চুরির মূল হোতা শহীদুল ইসলামকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা।আজ সকাল সোয়া ৭টার দিকে তাকে রাঙ্গামাটি থেকে গ্রেপ্তার করা হয়।  এর আগে মঙ্গলবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে গ্রুপ ফোরের চুরি যাওয়া ৩ কোটি টাকা উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার এই টাকা চুরি হয়। নগরীর অভিজাত খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে গ্রুপ ফোর এসের কার্যালয়টি অবস্থিত। রবিবার ভোরে কার্যালয়ের ভল্ট থেকে নকল চাবি দিয়ে ৩ কোটি টাকা চুরি করা হয়। এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে একটি মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা তারিক মনসুর। সোমবার ভোরে কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির ৩ জনকে আটক করেছিল পুলিশ। তবে শহীদুল ইসলাম পলাতক ছিলেন। আটককৃতরা হলেন- গ্রুপ ফোর এসের স্...

মীরসরাইয়ে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ৯৮ তম শাখার উদ্বোধন

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লি: এর ৯৮ তম শাখার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার আবুতোরাব বাজারের ভুঁইয়া টাওয়ারে শাখার উদ্বোধন করা হয়। ব্যাংক কর্মকর্তা সামি-আল-হাফিজের সঞ্চালনায় ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান খোরশেদ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিফটন গ্রুপের এমডি জালাল উদ্দিন চৌধুরী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো: হাশেম চৌধুরী, ডিএমডি জাকির হোসাইন, ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির নিজামী, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, আবু তোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌ: কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আবছার, সাবেক চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী, হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর, ব্যবসায়ী নজরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন মেধা...

সীতাকুন্ডের কুমিরায় স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্য গ্রেফতার

মীরসরাই, সারা-দেশ
সীতাকুন্ড প্রতিনিধি: কুমিরায় স্ত্রী হত্যার দায়ে যৌতুকলোভি স্বামী পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার রাতে চট্টগ্রামস্থ মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সূত্রে জানা যায়,উপজেলার ছোট কুমিরা মসজিদ্দা এলাকায় গত ৯ সেপ্টেম্বর সিএমপি কর্মরত পুলিশ কনেস্টেবল কৃষ্ণ ঘোষের স্ত্রী শিল্পী দের লাশ পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজন পানি থেকে লাশটি তুলে বাড়ির উঠানে রাখে। এসময় বাড়ির লোকজন শিল্পীর মৃত্যুর বিষয়টি তার মা-বাবাকে জানায়। মৃত্যুর খবর পেয়ে শিল্পীর মা-বাবা তার শুশুর বাড়িতে ছুটে আসেন। এসময় তারা শিল্পীর মৃত্যু রহস্যজনক মনে করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরন করেন। ঐ সময় শিল্পীর স্বামীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।পরবর্তীতে লাশটির ময়না তদন্ত রিপোর্টে শ্বাসরুদ্ধ করে...

মীরসরাইয়ের দূর্গাপুরে মামার দায়ের কোপে ভাগ্নে আহত

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে মামার দায়ের কোপে ভাগ্নে আহত হয়েছে। গতকাল (১২ অক্টোবর) রবিবার বিকাল ৪ টার সময় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, হাজীশ্বরাই গ্রামের মোশাররফ এর সাথে তাঁর বোন মাফিয়া বেগমের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিলো। এর জের ধরে মাফিয়া বেগম জোরারগঞ্জ থানায় মোশাররফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোশাররফ তার বোনকে বেড়ধক পিটিয়ে আহত করেন। এসময় মাকে বাঁচাতে গেলে মোশাররফ ভাগ্নে শাহাবুদ্দিন (৩০) কে দা দিয়ে কুপিয়ে মারাত্বকভাবে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়। এলাকাবাসী মোশাররফকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।...

ফেনীতে এস এস সি ’’৮৩’’ ব্যাচের ঈদপুনর্মিলনি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা-দেশ
স্টাফ রিপোটার : এস এস সি ’’৮৩’’ ব্যাচের ঈদপুনর্মিলনী ও আলোচনা সভা ফেনী শহরের মাস্টার পাড়ার মজুমদার ভবনে গত ৯ অক্টোবর রাতে অনুষ্ঠিত হয় ।বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক ও ফেনী জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ মাহবুবুল হক পাটোয়ারী , রাংগুনিয়া এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী ইঞ্জিঃ মোঃ ইকরামুল হক স্বপন , কে লাইনের ম্যানেজার (হিসাব) আহম্মদ রফি ফরিদ পিটার ,ফেনী প্রেস কøাবের সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল আই’র ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি,অধ্যাপক পার্থ রায়,অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, ফিজিক্যাল টিচার কবির উদ্দিন মজুমদার ,এডভোকেট গোলাম মহিউদ্দিন ,কন্ঠশিল্পী অজয় দাস , কাউন্সিলর গোলাম ফারুক ভূঞা বেলাল, আমিন উল্লাহ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান গোলাম আজম হাজারী,হীরা বিস্কুট প্রাইভেট লিমিটেডের পরিচাল...