নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেও প্রচার পাচ্ছেনা আনসার-ভিডিপি
রাজিব মজুমদার ॥ মহাসড়ক ও রেললাইনে চলমান নাশকতা ঠেকাতে মীরসরাই ও সীতাকুন্ড অংশে ঝুঁকি নিয়ে কাজ করছে আনসার- গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর সদস্যরা। এছাড়াও আনসার-ভিডিপির সদস্যরা হরতাল, অবরোধ, পূজা, ধর্মীয় উৎসব, নির্বাচন, রেল নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, নিয়মিত টহলের পাশাপাশি মাদকদ্রব্য আটক ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করলেও তাঁদের এই কৃতিত্বের যথার্থ মিডিয়ায় প্রচার নেই। আবার জাতীয় বিভিন্ন নির্বাচে ও আনসার সদস্যদের ভূমিকা পরিলক্ষিত হয় ব্যাপকভাবে। কিন্তু নানাভাবে ওরা অবহেলিতই থেকে যাচ্ছে সরকার, দেশ ও সমাজের কাছে।
জানা গেছে, চলমান নাশকতা রোধকল্পে মীরসরাই এবং সীতাকুন্ড উপজেলায় মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানসমূহ মোট ২৬টি পয়েন্টে ৭৮ জন প্লাটুন কমান্ডার, ২৩৪ জন আনসার-ভিডিপি সদস্য সহ মোট ৩১২ জন সদস্য দায়িত্ব পালন করছেন। রেলপথে ৩৫টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে ২৮০ জন আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করছেন। দায়ি...
