সাংবাদিক মাহবুব পলাশের পিতা মুক্তি ছাত্তারের মৃত্যুবার্ষিকী আজ
খবরিকা রিপোর্ট - দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী মীরসরাই প্রতিনিধি এবং মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব পলাশ এর পিতার মৃত্যুবার্ষিকী আজ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা পোষ্ট মাষ্টার । তিনি চট্টগ্রাম জিপিও এর সাবেক সহ পোষ্ট মাষ্টার এর দায়িত্বপালন কালীন সময় অবসর গ্রহন করেন। এছাড়া মীরসরাই সদর উপজেলা পোষ্ট অফিস, সীতাকুন্ড, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ বিভিন্ন জেলা ও উপজেলায় উপজেলা পোষ্ট মাষ্টার এর চাকুরী করেন। তাঁর ১ম মৃত্যুবার্ষিকী আজ বুধবার ( ২৫ মে)। এই উপলে মীরসরাই পৌরসদরস্থ খবরিকা ভবন প্রাঙ্গনে মরহুমের পরিবার কোরআন খানি, মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
এছাড়া মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করবে স্থানীয় স্থানীয় পাকি খবরিকা পরিবার । উল্লেখ্য যে, মরহুম আব্দুস সাত্তার স্থানীয় খবরিকা ভবনের প্রতিষ্ঠাতা ভিত্তি প্রস্থর স্থাপনকারী। খবরিকা সম্প...
