Friday, October 23Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

নির্দলীয় সরকার প্রশ্নে কোনো আপস নয় : খালেদা জিয়া

নির্দলীয় সরকার প্রশ্নে কোনো আপস নয় : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্দলীয় সরকারের দাবিসহ ক্ষমতাসীনদের অন্যায় জুলুমের সঙ্গে কোনো আপস হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চলমান আন্দোলন সম্পর্কে তিনি বলেন, আমরা দেশের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দায়িত্ব চালিয়ে যাব। এ নিয়ে কোনো রকম আপসের সুযোগ নেই। আপস করা মানেই অন্যায়কে প্রশ্রয় দেয়া। সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের দাবি ন্যায়সঙ্গত। এ দাবি আপনাদের ছিল, আমাদের ছিল না। আপনাদের দাবি সংবিধানে সংযোজিত করেছিলাম। আজ সেই বিধানকে সংবিধান থেকে তুলে দিয়ে সরকার অন্যায় করেছে।সন্ধ্যা ৬টায় খালেদা জিয়া জাতীয় প্রেস ক্লাবে আসেন। এখানে পৌঁছলে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদি...
নিজামীর রায় যে কোন দিন

নিজামীর রায় যে কোন দিন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায় যে কোন দিন ঘোষণা করা হবে। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল এই মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখে। তিন কার্যদিবস আসামিপক্ষের কোন জ্যেষ্ঠ আইনজীবী হাজির না হওয়ায় গতকাল নিজামীর পক্ষে তার আইনজীবীদের যুক্তি উপস্থাপনের জন্য শেষ সময় নির্ধারণ করা ছিল। কিন্তু এদিনও তারা ট্রাইব্যুনালে আসেননি। তবে রায় অপেক্ষাধীন রাখার পর ট্রাইব্যুনাল উল্লেখ করেন আসামিপক্ষ চাইলে আগামী পাঁচ দিনের মধ্যে তাদের অসমাপ্ত যুক্তিতর্ক লিখিতভাবে দাখিল করতে পারবে। সাধারণত হরতালের সময় আসামিপক্ষের সিনিয়র আইনজীবীরা ট্রাইব্যুনালে উপস্থিত থাকেন না। যুক্তিতর্ক উপস্থাপন করতে না পারায় নিজামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন বলে শঙ্কা ব্যক্ত করেছেন আসামিপক্ষের আইনজীবীর...
দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার বিএনপির বিক্ষোভ

দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার বিএনপির বিক্ষোভ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।আজ বুধবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনা করেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়।এর আগে টানা পাঁচ দিন পর নিজ বাসভবন থেকে বেরিয়ে আজ গুলশানে দলীয় কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, পরবর্তী কর্মসূচি ১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। তিনি বলেন, বিরোধী দলের নেতাদের নির্যাতন, গ্রেপ্তার ও পুলিশের আগ্রাসী ভূমিকা সংলাপের পথ বন্ধ করে দিয়েছে। সরকারের মন্ত্রীরা যা বলছেন, তাতে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি সরকারের মন্ত্রীরা পদত্যাগ নিয়ে জাতির সঙ্গে তামাশা করছেন। যখন জাতি উদ্বিগ্ন তখন তারা হাতির...
রোববার চট্টগ্রামে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

রোববার চট্টগ্রামে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাসেম বক্করকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে রোববার সকাল-সন্ধ্যা হরতালের আহবান করেছে মহানগর বিএনপি। একই কারণে আগামীকাল বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও দেয় তারা।বুধবার সকালে আবুল হাসেম বক্করকে নগরীর একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করে র‌্যাব।পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বিএনপি নেতারা অভিযোগ করেন সরকারি বিরোধী আন্দোলন দমাতেই পুরনো মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে।আর এর প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে চট্টগ্রমা মহানগর বিএনপি...
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার তিনশ টাকা দিতে রাজি বিজিএমইএ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার তিনশ টাকা দিতে রাজি বিজিএমইএ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার তিনশ টাকা দিতে রাজি হয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মালিকরা এ বেতন কাঠামো মেনে নিতে রাজি হন বলে জানিয়েচেন শ্রম সচিব মিকাইল শিপার। গত ৪ঠা নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। তবে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেন মালিকরা। পরে শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে ২১শে নভেম্বর সিদ্ধান্ত ঘোষনার কথা জানায় মালিকপক্ষ। এরপর আশুলিয়া ও গাজীপুর এলাকায় শ্রমিক অসন্তোষ শুরু হলে বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা। এই বৈঠকেই ন্যূনতম মজুরি মেনে নেয়ার সিদ্ধান্ত জানায় মালিকপক্ষ।...
জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি আজকালের মধ্যেই চূড়ান্ত করা হবে। ৬ দিন পর বুধবার রাতে গুলশানের কার্যালয়ে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় দলের সিনিয়র বেশ কয়েকজন ও জোটের শরিক নেতা তার সঙ্গে দেখা করেন। অনির্ধারিত ওই বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দলের সিনিয়র নেতা ও জোটের শরিকদের বেশিরভাগ নেতা আগামী সপ্তাহে আবারও হরতাল দেয়ার পক্ষে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত হরতাল কর্মসূচি চালিয়ে যেতে চায় তারা। তফসিল ঘোষণার পরপরই অবরোধসহ অসহযোগ আন্দোলন কর্মসূচির ব্যাপারে জোটের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। আসছে সপ্তাহের কর্মসূচি চূড়ান্ত করতে আজ রাতে খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকতে পারেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।বিএনপির একাধিক নেতা জানান, আগামী সপ্তাহের শুরুতে রবি ও সোমবার হরতাল ...
দিনাজপুরে ২টি ট্রেনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

দিনাজপুরে ২টি ট্রেনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
দিনাজপুরের ফুলবাড়ীতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে প্রায় ৫০ জন যাত্রী। সোমবার রাত সাড়ে ৩টায় ফুলবাড়ী রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি বগি ধুমড়ে-মুচড়ে যায় এবং তিনটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ প্রায় আট ঘণ্টা বন্ধ ছিল। ফুলবাড়ী রেল স্টেশন ও ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে আট ঘণ্টা বিলম্বে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী রেল স্টেশনে ১নং প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটিও ১নং প্লাটফর্মে প্রবেশ করে। ফলে দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সীমান্ত এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগিটি...
সেনাবাহিনীর তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল

সেনাবাহিনীর তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সেনাবাহিনীর আরও তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।সেনা সূত্র জানায়, প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরের মহাপরিচালক (ডিজিডিপি) মেজর জেনারেল মাসুদ রাজ্জাককে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে ন্যাশনাল ডিফেন্স কলেজের জ্যেষ্ঠ প্রশিক্ষক (এসডিএস) করা হয়েছে। সেনা সদরের সামরিক সচিব মেজর জেনারেল আবদুর রহমানকেও গত রোববার ওই পদে বদলি করা হয়।রাষ্ট্রপতি আবদুল হামিদের সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদকে প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। গত রোববার সেনা সদর দপ্তরের প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ার ইন চিফ-ইএনসি) মেজর জেনারেল আবুল হোসাইনকে ওই পদে বদলি করা হয়।প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং...