Monday, October 26Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

কমলাপুরে বোমা বিস্ফোরণে নিরাপত্তাকর্মী নিহত

কমলাপুরে বোমা বিস্ফোরণে নিরাপত্তাকর্মী নিহত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  কমলাপুর রেলস্টেশনে দু’টি শক্তিশালী হাতবোমা বিস্ফোরণে আবুল কাশেম (৫০) নামে রেলওয়ের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার বিকালে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আমিনুল ও আলম নামের দুই জনকে আটক করা হয়েছে।...

কর্মসূচি ঘোষণার পরেই হাফিজ আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার পর জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময়ই আটক হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।রোববার সন্ধ্যায় সোয়া ৭টার দিকে ১৮ দলের পক্ষে সারা দেশে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বের হওয়ার সময় সাদা পোশাকের পুলিশ তাকে তুলে নিয়ে যায়।তাকে কোথায় নেয়া হয়েছে সে ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মার্চ ফর ডেমোক্রেসি সফল না হওয়ায় নতুন কর্মসূচি দেয় বিএনপি। এ কর্মসূচির ঘোষণায় হাফিজ উদ্দিন বলেন, ‘যতদিন  পর্যন্ত তফসিল বাতিল না হবে ততদিন পর্যন্ত সারাদেশের সকল থানা জেলা উপজেলা মহানগরে ১৮ দলীয় জোটসহ সকল শ্রেনীর মানুষ রাজপথ নৌপথে অবস্থান গ্রহন করবে। পাশাপাশি, ১৮ দলের পক্ষ থেকে গনতন্ত্রের এই অভিযাত্রা কালকেও থাকবে। খালেদা জিয়া এই সমাবেশে নেতৃত্ব দেবেন। সারা দিনব্যাপী এই সমাবেশ সকাল ১০টায় ...

‘গণতন্ত্রের অভিযাত্রা’ চলবে : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সোমবারও মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি বলবত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়া।রোববার বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে কিছুক্ষণ মূল ফটকের বাইরে অবস্থান নেন তিনি। অবশেষে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা করে বাসার ভেতরে চলে যান তিনি।খালেদা জিয়া বলেন, ‘মার্চ ফর ডেমোক্রেসির সমাবেশ আগামীকাল সোমবারও হবে। সেদিনও করতে না দিলে পরের দিন তারপরও না দিলে পরশু এভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে না দেয়া পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার করতে অভিযাত্রা অব্যাহত থাকবে।’তিনি আরো বলেন, ‘এ সরকার জালেম সরকার। এরা চিরদিন ক্ষমতায় থাকবে না। আমরা গোপালগঞ্জের নাম পাল্টে দেব।’পুলিশকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘আমি সংসদে বিরোধী দলীয় নেতা আমাকে বাধা দিচ্ছেন কেন?’ পুলিশেরা বলেন, ‘আমরা আপনার নিরাপত্তার জন্য আছি।’এসময় খালেদা জিয়া ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ঢাকায় তো এখন সব গোপালগঞ্জের পুলিশ। এ সরক...

সুপ্রিমকোর্টে আইনজীবীরা অবরুদ্ধ, গ্রেপ্তার আতঙ্ক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতারাসহ বিএনপি ও জামায়াতপন্থি বেশকিছু আইনজীবী সমিতির কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন। যেকোনো সময় তাদের আটক করা হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।পুলিশ-ডিবি-এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যারা তাদের আটকের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইনজীবী সমিতি ভবনের তালা খোলার চেষ্টা করেছেন।অবরুদ্ধ বার কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা এখানে অবরুদ্ধ আছি,...

সুপ্রিম কোর্টের ফটক খুলে আইনজীবীদের ওপর চড়াও

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীদের ওপর আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে চড়াও হয় ক্ষমতাসীন দলের কর্মীরা। এ সময় রেহানা পারভীন নামের এক আইনজীবী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপিপন্থী আইনজীবীরা বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ভেতরের দিকে অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। ওই সময় ফটকটি বন্ধ ছিল। আগে থেকেই ফটকের বাইরে সড়কে অবস্থান করছিল পুলিশ। আইনজীবীরা ফটকের বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় একটি ইট এসে পুলিশের দিকে পড়ে। এরপরই পুলিশ রঙিন পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে আইনজীবীদের ছত্রভঙ্গ করে দেয়।আইনজীবীরা আবারও সেখানে জড়ো হলে রঙিন পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ। বেলা তিনটা পর্যন্ত এ অবস্থা চলে।বিকেল সাড়ে তিনটার দিকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রেসক্লাব হয়ে কয়েকটি মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের একটি গেটের সামনে জড়ো হন। পরে তাঁরা সুপ্...
আসুন বিভেদ ভুলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই : শেখ হাসিনা

আসুন বিভেদ ভুলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই : শেখ হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পর আগামীতে এ বিচার বানচালের ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিচারের প্রতিশ্র“তি দিয়েছে আওয়ামী লীগ। সেই সঙ্গে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে রাষ্ট্র ও সমাজজীবনের সর্বক্ষেত্রে শান্তি, শৃংখলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে দলটি। ঘোষিত ইশতেহারে কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো আইন প্রণয়ন না করার অঙ্গীকারও করা হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপিবিহীন নির্বাচনের এক সপ্তাহ আগে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করেন। আওয়ামী লীগের ঘোষিত এ ইশতেহারে আগামী পাঁচ বছরে দেশের প্রতিঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, একই সময়ে দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু, ফোর-জি চালু, বেসরকারি সব প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা প্রচলনের উদ্যোগ, প্রাথমিক শিক্ষার স্তর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে উন্নীত এ...

একটি গুলির জবাবে ১০টি গুলি করবে ছাত্রলীগ

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, ২৯শে ডিসেম্বর বিএনপির আন্দোলনে জামায়াত-শিবিরকে প্রতিহত করতে বরাবরের মতো এবারও ছাত্রলীগ মাঠে থাকবে। তারা যদি একটি গুলি করে, ছাত্রলীগ ১০টি গুলি করবে। এ প্রস্তুতি নিয়েই মাঠে থাকবে ছাত্রলীগ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ ঢাকা মহানগরের এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সিদ্দিকী নাজমুল আলম আরও বলেন, বিএনপি যে সাংঘর্ষিক আন্দোলনের ডাক দিয়েছে আমরা জানি সে আন্দোলনে বিএনপি নয় মাঠে থাকবে জামায়াত-শিবির। তাই তাদের সম্পূর্ণ প্রতিহত করা হবে। ছাত্রলীগের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, বিএনপির কর্মসূচি কিভাবে প্রতিহত করতে হয় ছাত্রলীগ মাঠে থেকে তা বুঝিয়ে দেবে। প্রত্যেক এলাকায় পাহারা বসানো হবে। ছাত্রলীগ ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানা বলেন, রাজাকারের হাতে জাতীয় পতাকা তুলে দিতে দেবো না। ...
খালেদা গৃহবন্দি

খালেদা গৃহবন্দি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
গৃহবন্দি বিরোধী নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে তার বাসভবন ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ প্রটোকল প্রত্যাহার করে নিয়েছে সরকার। ব্যারিকেড সরিয়ে খালেদা জিয়া আজকের কর্মসূচিতে যাওয়ার চেষ্টা করলেও তা আটকে দেয়ার প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তার বাসভবনের সামনের দু’দিকের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে দু’টি বালুভর্তি ট্রাক। বিরোধীদলীয় নেতার প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কর্নেল (অব.) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিরোধীদলীয় নেতার মর্যাদা অনুসারে প্রাপ্য পুলিশি প্রটোকল প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার নিরাপত্তায় নিয়োজিত সমস্ত প্রটোকল ও পুলিশ সদস্যকে প্রত্যাহার করে তাদের বদলে বিপুল সংখ্যক পুলিশ, মহিলা পুলিশ, র‌্যাব ও বিজিবি অবস্থান নিয়েছে। অফিস অভিমুখে যাওয়ার রাস্তা দু’টি বন্ধ করে সেখানেও অসংখ্য র‌্যাব ও বিজিবি অবস্থান করছে। এছা...