Monday, October 26Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

খালেদার বাসভবনের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এ বিস্ফোরনের ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস উইং কর্মকর্তা জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতেই সন্ধ্যা ৬টা ৫০মিনিটে বিরোধী নেতার বাসভবনের সামনে রাস্তার উল্টোপাশে পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।...
৩ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ

৩ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
৩ জানুয়ারি সকাল ৮টা থেকে সব ধরণের নির্বাচনী প্রাচারণা বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। বুধবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সিইসি এ কথা জানান।জাতির উদ্দেশ্যে প্রধান রাজনৈতিক দলের প্রধানের ভাষণ সম্পর্কে সিইসি বলেন, কমিশনের আইন অনুযায়ী এ ভাষণ দেবেন। এ সময় নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। সিইসি বলেন, বৃহস্পতিবার আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছি।...
খালেদা জিয়া গৃহবন্দি!

খালেদা জিয়া গৃহবন্দি!

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানির দ্বিতীয় মামলাটিও খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন।গোপালগঞ্জের নাম বদলে দেয়ার হুমকির অভিযোগে বুধবার সকাল ১০টায় এ আদালতে দন্ডবিধির ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মোল্লা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।মঙ্গলবার একই অভিযোগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মামলা দায়ের করেন। একই আদালত সেটি খারিজ করে দেন।২৯ ডিসেম্বর রোববার ১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশ্যে বিকেলে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দেয়। এসময় খালেদা জিয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন...
পাঁচ জানুয়ারির নির্বাচনে যাচ্ছে না জাতীয় পার্টি

পাঁচ জানুয়ারির নির্বাচনে যাচ্ছে না জাতীয় পার্টি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
   জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসেইন মুহম্মদ এরশাদের  বিশেষ উপদেষ্টা ও মুখপাত্র ববি হাজ্জাজ বলেছেন, জাতীয় পার্টি আগামী ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে  যাবে না। এ বিষয়ে  সাবেক প্রেসিডেন্ট এরশাদের  অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।বুধবার বিকেলে লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। তিনি বলেন, আমি এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রখছি।ববি হাজ্জাজ ভিডিও বার্তায় বলেন, জাতীয় পার্টি সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবে না। এ সিদ্ধান্তই চূড়ান্ত। পার্টির চেয়ারম্যান শুরু থেকে এটা বলে আসছেন। আগামীতেও তিনি এ মত পাল্টাবেন না। যারা এর বাইরে বিভিন্ন রকমের কথা বলছেন, তার সাথে পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই।প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর শনিবার গুলশানের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন ববি হাজ্জাজ। এরপরই প্রায় ২০ ঘন্টা আত্মগোপনে ছিলেন তিনি। ওই সময় তিনি র‌...
শাহজালাল থেকে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালাল থেকে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৪টি স্বর্ণের বারসহ আন্তজাতিক চোরাচালান চক্রের ৫ জনকে আটক করেছে র‌্যাব। যার মূল্য ৫ কোটি ১৪ লাখ টাকা। বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছে। হাবিবুর জানান, আন্তর্জাতিক চক্রের দলনেতা মোহাম্মদ আলীকে ৪ সহযোগীসহ আটক করেছে র‌্যাব। আটকৃতদের মধ্যে আহম্মেদ জামিল ত্বকি নামে একজন ভারতীয় নাগরিকও রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ১৩৪টি স্বর্ণের বার।...
বৃহস্পতিবারের আওয়ামী লীগের নির্বাচনী জনসভা হচ্ছে না

বৃহস্পতিবারের আওয়ামী লীগের নির্বাচনী জনসভা হচ্ছে না

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
    আচরণবিধি লঙ্ঘন হতে পারে আশঙ্কা করে আগামী বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আওয়ামী লীগের নির্বাচনী জনসভা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। তিনি আজ মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।এইচ টি ইমাম বলেন, নির্বাচনের সময় জনসভায় তিনটির বেশি মাইক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই পূর্বনির্ধারিত ওই জনসভা হবে না।নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, পুরোপুরি শান্তিপূর্ণ নির্বাচনের গ্যারান্টি নেই। তবে আমরা চেষ্টা করব জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে।ভোটারদের ভয় কাটানোর চেষ্টা করা হচ্ছে কি না, এর জবাবে প্রধানমন্ত্রীর সাবেক এই উপদেষ্টা বলেন, আমরা সব রকম চেষ্টা করব। সে জন্য ইসির পক্ষ থেকে সেনা মোতায়েন করা হয়েছে। স...
নিরীহ জনগণকে আটক করে গ্রেপ্তার বাণিজ্য চলছে’

নিরীহ জনগণকে আটক করে গ্রেপ্তার বাণিজ্য চলছে’

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  যৌথবাহিনী সারা দেশে নিরীহ জনগণকে আটক করে গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে তিনি এ  অভিযোগ করেন। মির্জা আলমগীর বলেন,  ১৮ দলের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে সরকার নজিরবিহীন বাধা দিয়েছে। তিন দিন ধরে সারাদেশে সরকার সড়ক, রেল ও নৌপথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। ঢাকা মহানগরে সকল গণপরিবহন বন্ধ করেছিল। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, চেয়ারপার্সনের কার্যালয় দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সকল দাপ্তরিক কার্যক্রম ও স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, বিরোধী নেতা খালেদা জিয়াকে তার বাসভবনে বেশ কয়েকদিন ধরে আটক রাখা হয়েছে। ‘মার্চ ফর ডেমোক্রেসি’র কর্মসূচিতে তাকে যোগ দিতে দেয়া হয়নি। ৫টি বালুর ট্রাক, অসংখ্য পুলিশ, র‌্যাব দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। মির্জা আলমগীর অভিযোগ করে বল...
তাজরীন ট্রাজেডি : মালিকসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তাজরীন ট্রাজেডি : মালিকসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, সংবাদ শিরোনাম
  পোশাক শিল্প প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনস ট্রাজেডিতে দায়েরকৃত মামলায় প্রতিষ্ঠানটির মালিক দেলাওয়ার হোসেনসহ পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার আসামিদের ধরতে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেয়া হয়।যাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন-তাজরীন এমডি দেলাওয়ার হোসেন, তার স্ত্রী ও চেয়ারম্যান মাহমুদা আকতার  প্রকৌশলী এম. মাহবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান, প্রডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জুকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।  গত বছরের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি হিসেবে প্রাণ হারান ১১১ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয় আরো পাঁচ শতাধিক।এ ঘটনার পর গত ২২ ডিসেম্বর তাজরীর মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।আদালত আজ মঙ্গলবার অভিযোগপত্র গ্রহণ করে ...