এমপিদের শপথ আজ
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৮৯ সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন আজ। সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সকাল ১০টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপিদের শপথবাক্য পাঠ করাবেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। এদিকে নবম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সংসদ সচিবালয়ের অফিস কক্ষ ইতিমধ্যে খালি করা করা হয়েছে। শপথের পর নতুন বিরোধীদলীয় নেতাকে ওই অফিস কক্ষ বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। জাতীয় সংসদের জনসংযোগ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এরই মধ্যে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শপথ কক্ষ পরিদর্শন করেছেন। এদিকে সংসদ না ভেঙে নতুন এমপিদের শপথ পড়ানো নিয়ে আইনি জটিলতার কথা বলছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। এর আগে গতকাল ২৯০ আসনের বিজয়ীদের নাম প্রকাশ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গত ৫ই জানুয়ারি নির্বাচনে বিজয়ীদের মধ্যে বাদ পড়েছেন যশোর-১ এবং যশোর-২ আসনের বিজয়ীদের নাম। ইসি সচিবালয় জানায়, যশোর-১ ...







