দুই নেত্রীকে মার্কিন সিনেটের চিঠি
চলমান সংকট সমাধান ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছে আমেরিকা। দেশটির সিনেটের ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ পৃথকভাবে দুই নেত্রীকে চিঠি পাঠিয়েছেন।চিঠিতে রাজনৈতিক অচলাবস্থা কাটানো, সহিংসতা বন্ধ ও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আলোচনার তাগিদ দেয়া হয়েছে। চিঠিতে গার্মেন্টের শ্রম পরিবেশ উন্নয়নেরও তাগিদ দেয়া হয়।
পৃথকভাবে পাঠানো ওই দুটি চিঠিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্বোধন করে লিখেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অচলাবস্থায় আমার উদ্বেগের কথা ব্যক্ত করতে ও আপনার প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় বসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানাতে লিখছি আমি। বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং তা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া...






