প্রয়োজনে গুলি
বিজিবি মানুষ হত্যা করতে চায় না। সে ধরনের নির্দেশও বিজিবির ওপর নেই। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজে আক্রান্ত হলে জীবন বাঁচানোর জন যে কোন আক্রমণ প্রতিহত করবে। আক্রান্ত হলে সে নিজের অস্ত্র ব্যবহার করতে পারবে। এটা তার অধিকার। মনে রাখতে হবে বিজিবির হাতে থাকা সব অস্ত্রই প্রাণঘাতী। গতকাল পিলখানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, একজন ব্যক্তি যদি পেট্রলবোমা ফাটায়, তাহলে ৫ জন লোক নিহত হতে পারে। এ দৃশ্য কোন বিজিবি সদস্যের নজরে এলে ওই বোমাবহনকারীকে ‘ক্যাজুয়ালটি’ করা তার দায়িত্ব। সাধারণ মানুষের জীবন বাঁচাতে কোন বোমাবাজকে গুলি করতে বিজিবি কুণ্ঠিত হবে না। মহাপরিচালক বলেন, ঢাকার বাইরে ৩৫টি জেলা থেকে বিজিবি চাওয়া হয়েছে। ইতিমধ্যে ১৭টি জেলায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছেন। প্রতিদিন ৮০-৮৫ প্লাটুন বিজিবি কাজ করছে।...







