Saturday, October 24Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ের মায়ানীতে আওয়ামীলীগের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

মীরসরাই
মিরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ের মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই অক্টোবর শুক্রবার মায়ানীতে এ পূনর্র্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সা: সম্পাদক গোলাম সরওয়ার। স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।...
৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মীরসরাইতে বিএনপির হরতাল স্থগিত, আটক-১

৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মীরসরাইতে বিএনপির হরতাল স্থগিত, আটক-১

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক ঃ মীরসরাইতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ হত্যাকান্ডকে ঘিরে গত দুদিন চলছে টান টান উত্তেজনা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি সমগ্র মিরসরাইতে রবিবার ((১২অক্টোবর) সর্বাত্মক হরতাল আহ্বান করেছিল। উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন জানান ইতিমধ্যে প্রশাসন একজন খুনি গ্রেফতার ও করেছে আবার শীঘ্রই অবশিষ্ট খুনিদের গ্রেফতারে অভিযান জোরদার করেছেন জানান প্রশাসন। তাই প্রশাসনের অনুরোধে আগামীকালের হরতাল আমরা ৭২ ঘন্টার জন্য স্থগিত করলাম। তবে ৭২ ঘন্টার মধ্যে সকল খুনি গ্রেফতার না হলে পূনরায় পরবর্তি কর্মসূচি দেয়া হবে বলে জানান জাসাস উত্তর জেলা সেক্রেটারী শাহিদুল ইসলাম চৌধুরী। বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঞা ইতিমধ্যে তাঁকে বার বার অনুরোধ করেন ইতিমধ্যে মিরসরাই, জোরারগঞ্জ ও সীতাকুন্ড তিন থানার পুলিশ সমবেত হয়েছে আইনশৃংখলা নিয়ন্দ্রনের জন্য। শিঘ্রই তাঁরা অভিযুক্...

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে আবু আহম্মদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সন্ধ্যা সাত টার সময় উপজেলার করেরহাটের শুভপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল সন্ধ্যা সময় বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আবু আহম্মদকে ইঞ্জিন চালিত বটবটি সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১টর সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত আবু আহম্মদের বাড়ি করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে।...

মিঠানালায় “প্রজন্মে আমরা”র উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মীরসরাই
মিঠাছরা প্রতিনিধি : “তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রান” এই শ্লোগানে মীরসরাইয়ের মিঠানালায় সেচ্ছাসেবী সংগঠন “প্রজন্মে আমরা” উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৮ ই অক্টোবর) মিঠানালা আর ডি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ‍বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলে। বিদ্যালয়ের ২০০৮ ইং ব্যাচের ছাত্রদের পরিচালনায় ডা: নজরুলের তত্বাবধানে ক্যাম্পে প্রায় ৫০০ জনের ব্লাড গ্রুপিং করা হয়। এছাড়া সেচ্ছায় রক্তদানের মাধ্যমে রক্ত সংগ্রহ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন মিনহাজ উদ্দিন, ইমন সহ সংগঠনের সদস্যবৃন্দ।...

মীরসরাইয়ে ছাত্রলীগের অতর্কিত হামলায় ১০ বিএনপি নেতা আহত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষ্যে নিজগ্রামের বাড়ী যাবার সময় মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরীর গাড়ি বহরে অতর্কিক হামলা করেছে ছাত্রলীগকর্মীরা। গতকাল শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার সময় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমরআলী বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, রমজান আলী বাপ্পি, জাসাস নেতা সরোয়ার হোসেন রবি, যুবদল নেতা হারুন-অর-রশিদ, মো, বাপ্পীসহ, রেজাউল করিমসহ ১০ জন। শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, শনিবার আমি গাড়ি নিয়ে ঢাকা থেকে বাড়ি আসছিলাম। কমরআলী বাজার আসার পর আগে থেকে ওৎঁপেতে থাকা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত ছাত্রলীগের ৩০-৩৫ জনের একটি দল আমার গাড়ির গতি রোধ করে হামলা চালায়। এসময় আমাকে এবং গাড়িতে থাকা নেতা-কর্মীদের গাড়ি থেকে নামিয়ে লাঠিসোটা দিয়ে বেদম প্রহার করে। হামলার শিকার হয়ে আমরা কোনমতে ...

মীরসরাইয়ে জেল থেকে বেরিয়ে জ্বীনের বাদশার বাদিকে হত্যার হুমকি

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ের কথিত জ্বীনের বাদশা প্রতারনার অভিযোগে ২ মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে মামলার বাদিকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের মোস্তফার ঘরে হামলা করে সে। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করায় আনোয়ারা বেগম নামে এক মহিলাকে বেদম মারধর করে। বর্তমানে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়ার উপক্রম হয়েছে মোস্তফার। ভুক্তভোগী মোস্তফা জানান, জ্বীনের বাদশা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আমার পরিবারের লোকজনকে সে জিম্মী করে রাখে। তার প্রতারণার শিকার হয়ে আমার পরিবারসহ আজমনগর গ্রামের শত শত মানুষ এখন নিঃস। গত ২৪ জুলাই প্রতারণার দায়ে তাকে গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করা হয়। গত ৩০ সেপ্টেম্বর জেল থেকে জামিনে বেরিয়ে আমার বাড়ির লোকাজনকে অকথ্য ভাষায় গালাগাল করে।...

মীরসরাইয়ের কাঁটাছরায় আগুনে পুড়ে বৃদ্ধা নিহত, আহত ১

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে রান্নাঘর থেকে সৃষ্ট আগুনে ষাট বছর বয়সী বৃদ্ধা বিবি ফাতেমা পুড়ে নিহত হয়েছে। এসময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রিয়াংকা নামের ১৩ বছরের কিশোরী অগ্নিদগ্ধ হয়ে মারাত্বক আহত হয়েছে। উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৭নং কাঁটাছরা ইউনিয়নের মুরাদপুর গ্রামের বড় বাড়ীতে বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ১টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, কাশেমের পুত্রবধূ সামচ্ছুন্নাহার প্রতিদিনের ন্যায় রাতের খাওয়ার পর পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার সময় ঘরের ভিতর আগুনের স্ফুলিঙ্গ দেখে সবাই ঘর থেকে বিরিয়ে গেলেও গৃহকর্তা কাশেমের স্ত্রী বৃদ্ধা বিবি ফাতেমা ঘর থেকে বের হতে পারেননি। এদিকে সবাই বের হলেও প্রিয়ংকা ছোট ভাই বের হয়নি মনে করে ভাইকে বাঁচাতে গিয়ে বোন মারাতœক ভাবে অগ্নিদগ্ধ হয়। এসময় তাঁর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা উদ্ধার কর...

মীরসরাইয়ের কাঁটাছরায় আগুনে পুড়ে বৃদ্ধা নিহত, আহত ১

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে রান্নাঘর থেকে সৃষ্ট আগুনে ষাট বছর বয়সী বৃদ্ধা বিবি ফাতেমা পুড়ে নিহত হয়েছে। এসময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রিয়াংকা নামের ১৩ বছরের কিশোরী অগ্নিদগ্ধ হয়ে মারাত্বক আহত হয়েছে। উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৭নং কাঁটাছরা ইউনিয়নের মুরাদপুর গ্রামের বড় বাড়ীতে বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ১টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, কাশেমের পুত্রবধূ সামচ্ছুন্নাহার প্রতিদিনের ন্যায় রাতের খাওয়ার পর পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার সময় ঘরের ভিতর আগুনের স্ফুলিঙ্গ দেখে সবাই ঘর থেকে বিরিয়ে গেলেও গৃহকর্তা কাশেমের স্ত্রী বৃদ্ধা বিবি ফাতেমা ঘর থেকে বের হতে পারেননি। এদিকে সবাই বের হলেও প্রিয়ংকা ছোট ভাই বের হয়নি মনে করে ভাইকে বাঁচাতে গিয়ে বোন মারাতœক ভাবে অগ্নিদগ্ধ হয়। এসময় তাঁর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা উদ্ধার কর...