Wednesday, October 28Welcome khabarica24 Online

বিশেষখবর

ফখরুলের মুক্তিতে আর বাধা নেই

ফখরুলের মুক্তিতে আর বাধা নেই

বিশেষখবর, স্লাইড
পল্টন থানার দায়ের করা নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ফখরুলকে জামিন দেন। এ তিন মামলা ছাড়াও গ্রেফতার দেখানো অন্য সব মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। ফলে কারাগার থেকে মুক্তি পেতে বিএনপির এই নেতার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেনফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।এর আগে ১৮ জুন অন্য তিনটি মামলায় মির্জা ফখরুলকে জামিন দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।১৬ এপ্রিল পল্টন থানায় করা নাশকতার একটি মামলায় ফখরুলকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন আদালত। একই সঙ্গে পল্টন থানার আরও দুটি ও মতিঝিল থানার একটি মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে দুই সপ্তাহের রুল দেয়া হয়। ১৮ জুন ওই রুলের শুনানি শেষে প...
মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৩৭ বাংলাদেশি

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৩৭ বাংলাদেশি

বিশেষখবর
মিয়ানমারের জলসীমায় পাচারকারীদের নৌকা থেকে উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসীর মধ্যে দ্বিতীয় দফার আরও ৩৭ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বিপরীতে সীমান্তের মিয়ানমার অংশে পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও সীমান্তরক্ষী বাহিনী।দেশে ফিরিয়ে আনা এই ৩৭ বাংলাদেশির মধ্যে হবিগঞ্জের ১১ জন, কিশোরগঞ্জের আটজন, বগুড়ার সাতজন, সিরাজগঞ্জের পাঁচজন, সুনামগঞ্জের চারজন এবং মাদারীপুর ও জামালপুরের একজন করে রয়েছেন।বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনার পর এই ৩৭ বাংলাদেশিকে ঘুমধুম থেকে বাসে করে তাদের কক্সবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কক্সবাজার জেলা ও পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এরপর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ও জিজ্ঞাসাবাদ শেষে তাদের স্ব...
বর্ষা মৌসুমে ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে

বর্ষা মৌসুমে ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে

জাতীয়, বিশেষখবর
  বর্ষা মৌসুমে নদী অশান্ত থাকে, তাই এসময় ছোট ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। আজ শুক্রবার সকালে মাদারীপুর লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।শাহজাহান খান বলেন, 'ছোট যে লঞ্চগুলো সেগুলো আইনত কোনো অশান্ত নদীতে চলাচল করতে পারবে না। গতবার পিনাক-৬ দুর্ঘটনার পর ১১টা লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী হলে ফেরি দিয়ে পারাপার করা হবে।'নৌমন্ত্রী বলেন, ‘এবারের ঈদে লঞ্চের ধারণক্ষমতার বাইরে কোনো যাত্রী তুলতে দেওয়া হবে না। অতিরিক্ত যাত্রীর যখন চাপ থাকবে, তখন ফেরিতে তাদের পারাপার করা হবে। এবারের ঈদে লঞ্চের উপর কড়া নজরদারি থাকবে, যাতে অতিরিক্ত কোনো যাত্রী তুলতে না পারে।’তিনি আরো বলেন, 'গত বছরের ৪ আগস্ট এমভি পিনাক-৬ লঞ্চডুবির পর ১১টি ছোট লঞ্চ বন্ধসহ বর্ষা মৌসুমে বেশ কয়েকটি ছোট লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ...
পবিত্র মাহে রমজান শুরু কাল, তারাবি আজ

পবিত্র মাহে রমজান শুরু কাল, তারাবি আজ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দেশের আকাশে কোথাও বুধবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই মুসলমানদের রোজা রাখার মাস পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। তবে আজ থেকে শুরু হবে তারাবি নামাজ। আর পবিত্র লাইলাতুল কদর পালিত হবে আগামী ১৪ জুলাই দিবাগত রাতে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশের কোথাও হিজরি ১৪৩৬ সনের রমজান ...
রমজানের শুভেচ্ছা জানাতে শেখ হাসিনাকে মোদির ফোন

রমজানের শুভেচ্ছা জানাতে শেখ হাসিনাকে মোদির ফোন

জাতীয়, বিশেষখবর
মুসলিম সম্প্রদায়ের আসন্ন পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে লন্ডনে অবস্থানরত শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে মোদি ফোন করেন বলে তার বিদায়ী প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন।ছয় দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে কয়েকটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। আগামী ১৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। শামীম চৌধুরী বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী ফোন করে তার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীও ভারতের মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।'চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী সংযমের পর ঈদুল ফিতর উদযাপন করবে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশের মুসলিমরাও।...
পাপিয়া কারাগারে

পাপিয়া কারাগারে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নাশকতার মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিএনপি দলীয় সাবেক এমপি আশিফা আশরাফী পাপিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ হয়।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের জামিন থাকার পর নিম্ন আদালতে হাজির হয়েছিলেন পাপিয়া। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।...
চার দেশের মধ্যে যান চলাচল চুক্তি সই

চার দেশের মধ্যে যান চলাচল চুক্তি সই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
উপ-আঞ্চলিক কানেকটিভিটি জোরদারে নতুন এক ধাপ অগ্রগতি সাধন করল চার দেশ। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচলে চুক্তি হয়েছে। সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের সড়ক পরিবহনমন্ত্রীরা চুক্তিতে সই করেন। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্টরা বলছেন, চুক্তির আওতায় চার দেশের মধ্যে আগামী বছর থেকে যান চলাচল শুরু হওয়ার কথা। এর আগে চলতি বছরের অক্টোবরে পরীক্ষামূলকভাবে চালু হবে যান চলাচল। মূলত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যেই এই চুক্তি। থিম্পুতে যে চুক্তি হয়েছে তা কাঠামোগত চুক্তি। এরপর প্রায়োগিক দিকগুলো নিয়ে আরেকটি চুক্তি ও প্রটোকল হবে।বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে চার দেশের মন্ত্রীরা সড়ক পরিবহনের একটি রূপরেখা চুক্তি স্বাক্ষর করেন। মোটরযান চুক্তিটির প্রথম প্রস্তাব ছিল দক্ষিণ এশিয়া আঞ্চল...

মীরসরাইয়ে অপহরণের পর স্কুল ছাত্র খুন ৬ দিন পর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
চট্টগ্রামের মীরসরাইয়ে স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যা করেছে অপহরণ কারীরা। ঘটনার ৬ দিন পর শুক্রবার সকাল ১০টা আসামীদের সীকারোক্তিতে গহীন পাহাড়ের নীচ থেকে শাকিবের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত স্কুল ছাত্র ফারহান শাকিব (১৫)। সে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের বসির উল্লাহ ভূঁইয়া বাড়ীর নাছির আহম্মদের ছোট ছেলে। সে জেবি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ জুন শনিবার অনুষ্টিত তার পরীক্ষা শেষে বাড়ীতে ফিরে। বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। এসময় তার পরিবার বিভিন্নস্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে পরদিন ৭ জুন তার ভাই রুবেল বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে। এরপর জোরারগঞ্জ থানা পুলিশের এসআই হামিদ বিভিন্নস্থানে সন্ধান করতে থাকে। এক পর্যায়ে নিহত শকিবের ব্যবহৃত মোবাইলের কল লিস্ট চেক করে তার প্রতিব...