Friday, October 30Welcome khabarica24 Online

বিশেষখবর

রাঙাকে আবার দলে নিলেন এরশাদ

রাঙাকে আবার দলে নিলেন এরশাদ

জাতীয়, বিশেষখবর
  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙাকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মসিউরকে পুনর্বহাল করার নির্দেশ দেন। এরশাদের গণমাধ্যমবিষয়ক ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। ১০ সেপ্টেম্বর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাজুল ইসলাম চৌধুরী ও মসিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে অশালীন ও বিরূপ মন্তব্য করায় মসিউর রহমানের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। দলীয় সূত্রগুলো জানায়, মসিউর রহমান এরশাদের একক কোনো সিদ্ধান্ত না মানার ঘোষণা দেন। আর তাজুল ইসলাম জাপার তিন মন্ত্রীর পদত্যাগের আগে এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করার পরামর্শ দেন। মসিউর ও তাজুল রওশন এরশাদের নেতৃত্বে ৫ জানুয...
এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে

এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিদ্যুতের খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তিনটি বিতরণ সংস্থা। ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) দাম বাড়ানোর এ প্রস্তাব দিয়েছে। গত সোমবার সংস্থাগুলোর পক্ষ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পৃথক পৃথকভাবে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে বিদ্যুতের খুচরা মূল্য ১৫ থেকে ১৮ শতাংশ হারে বাড়ানোর কথা বলা হয়েছে। এর আগে গত মাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির প্রস্তাব পাঠায় বিইআরসিতে। পিডিবি উৎপাদন পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৮১ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। গ্যাসের দাম বাড়ানোর বিষয়টিও বিইআরসিতে প্রক্রিয়াধীন। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের প্রতি ১০০০ ঘনফুটের দাম ৭৯ দশমিক ৮২ টাকা থেকে ৮৪ টাকা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। গ্যাসের দাম বাড়...
তারেকের বিরুদ্ধে সমন জারি

তারেকের বিরুদ্ধে সমন জারি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ সোমবার মহানগর হাকিম রেজাউল করিম মামলাটি আমলে নিয়ে ১০ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর আগে, বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলায় আজ সোমবার তারেকের বিরুদ্ধে মানহানি মামলাটি করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. মনির খান।...
ভারতের এনআইএ প্রতিনিধি দল ঢাকায়

ভারতের এনআইএ প্রতিনিধি দল ঢাকায়

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত তথ্য উৎঘাটন করতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএর চার সদস্যের একটি প্রতিনিধি দল এখন ঢাকায়। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এনআইএর দুই সদস্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকি দুইজনও সোমবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন বলে জানা গেছে। হযরত শাহজালাল বিমানবন্দরের ভারপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে এনআইএ প্রতিনিধি দল।...
নেইমারের সমালোচনায় সিলভা

নেইমারের সমালোচনায় সিলভা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা আর অধিনায়ক নেইমার দ্য সিলভা জুনিয়ারের সমালোচনা করলেন দেশটির সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা। তার অভিযোগ, অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার সময় দুঙ্গা কিংবা নেইমার কেউ আগে থেকে তাকে জানায় নি।২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ডিফেন্ডার থিয়াগো সিলভাকে সরিয়েই নেইমারকে অধিনায়ক নির্বাচিত করেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লোস দুঙ্গা। বিষয়টি নিয়ে সাবেক ব্রাজিল অধিনায়কের ভাষ্য, নেইমার কখনোই বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলতে আসেনি।ব্রাজিলের গ্লোবো স্পোর্টোকে দেয়া এক সাক্ষাৎকারে সিলভা আরও বলেন, আমার সাথে কোনো প্রকার কথা না বলেই এই পালাবদল হয়েছে। এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে।উল্লেখ্য, ঘরের মাঠে বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কত্ব করেছেন সিলভা। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানের লজ্জার হারে বিশ্বকাপ শেষ হয় স্বাগতিকদের। অবশ্য ওই মাঠে ...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোম ও মঙ্গলবার ক্লাস বর্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোম ও মঙ্গলবার ক্লাস বর্জন

বিশেষখবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কাল সোমবার ও পরের দিন মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রবিবার রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক সমিতির জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মশিহুর রহমান সভা শেষে জানান, অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৯ নভেম্বর রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচিও পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ছাড়া সাত দিন কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান মশিহুর রহমান।...
আমেরিকা আবিস্কার করেছিলেন মুসলিমরা

আমেরিকা আবিস্কার করেছিলেন মুসলিমরা

আন্তর্জাতিক, বিশেষখবর
  কলম্বাস নয় আমেরিকা আবিস্কার করেছিলেন মুসলিমরা; তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান এ মন্তব্য করেছেন। গতকাল তিনি বলেন, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় পা রাখার প্রায় তিন শতক আগে দ্বাদশ শতাব্দিতে মুসলিমরা আবিস্কার করে আমেরিকা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইসতাম্বুলে লাতিন আমেরিকার মুসলিম নেতাদের এক সম্মেলনে তিনি বলেন, লাতিন আমেরিকা ও ইসলামের যোগাযোগ অনেক আগে থেকে, দ্বাদশ শতাব্দি পর্যন্ত। মুসলিমরা ১১৭৮ সালে আমেরিকা আবিস্কার করেছে, ক্রিস্টোফার কলম্বাস নয়। মুসলিম নাবিকরা ওই বছর থেকে আমেরিকায় আসা শুরু করে। তিনি আরও বলেন, কিউবার উপকূলে একটি পাহাড়ের ওপর একটি মসজিদের অবস্থানের কথা উল্লেখ করেছিলেন কলম্বাস। এরদোগান বলেন তিনি কলম্বাসের উল্লিখিত ওই স্থানে একটি মসজিদ নতুন করে নির্মানেরও প্রস্তুতি নিয়েছিলেন। এ বিষয়ে তিনি কিউবার সঙ্গে আলোচনা করবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওই পাহাড়ে এ...
তিস্তা চুক্তি অনিশ্চিত

তিস্তা চুক্তি অনিশ্চিত

জাতীয়, বিশেষখবর
  সীমান্ত চুক্তি হলে নরেন্দ্র মোদি চলতি বছরের শেষে বাংলাদেশ সফরে আসতে পারেন। সেটা না হলে তিনি খালি হাতে আসবেন না। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে নরেন্দ্র মোদির দূরত্ব যেভাবে বাড়তে শুরু করেছে তাতে তিস্তাচুক্তি সম্পাদনের বিষয়টি যে আরও অনিশ্চিত হয়ে পড়েছে তাতে কোন সন্দেহ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের শীর্ষ নেতারাও যেখানে দিল্লি গিয়ে সাক্ষাৎ করে এসেছেন, সেখানে কোন সঙ্গত কারণ ছাড়াই ‘সুচিন্তিতভাবে’ যিনি ভারতের মাটিতে থেকেও মোদিকে কার্যত ‘বয়কট’ করে চলেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা। লোকসভা নির্বাচনের পরে মমতা এই প্রথম গতকাল দিল্লির উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করেছেন। আর সেটা কিনা আবার মমতার চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সভানেত্রী  সোনিয়া গান্ধীর আমন্ত্রণক্রমে। মমতার এই দিল্লি সফর তাই নানা কারণে অসাধারণ তাৎপর্যম-িত। এবং তা এতটাই বেশি য...