রবিবার থেকে ফের ৭২ ঘন্টা হরতাল
আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট। চলমান অব্যাহত অবরোধ কর্মসূচির পাশাপাশি রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেওয়া হয়েছে।বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।হরতালের বাইরে সোমবার জেলা, মহানগর, উপজেলা ও ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করবে ২০ দল। এছাড়া ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে অবরোধ শিথীল করার কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বিএনপি সূত্র।...






