Thursday, October 29Welcome khabarica24 Online

বিশেষখবর

দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ছুরিকাহত

দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ছুরিকাহত

আন্তর্জাতিক, বিশেষখবর
দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে লিপার্টের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় অজ্ঞাত এক সন্ত্রাসী। তবে তিনি আশংকামুক্ত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। হামলাকারী কি-জংকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের। খবরে বলা হয়, সকালে রাজধানী সিউলে দুই কোরিয়ার পুনঃএকত্রীকরণ নিয়ে কর্মরত গ্র“প ‘কোরিয়া কাউন্সিল ফর রিকনসিলিয়েশন অ্যান্ড কোঅপারেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রদূত লিপার্ট। সকাল ৭টা ৪০ মিনিটে তার ওপর আক্রমণ চালায় কি-জং। যিনি অনুষ্ঠান আয়োজক গ্র“পের সদস্য বলে জানায় পুলিশ। হামলার সময় তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্যে আপত্তি জানিয়ে চিৎকার করছিলেন। হাসপাতালে নেয়ার সময় ৪২ বছর বয়সী লিপার্টের মুখের একপাশের জখম থেকে রক্ত ঝরছিল।হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যার...
মোদিকে ঢাকায় আসতে বারণ করেছেন কাদের সিদ্দিকী

মোদিকে ঢাকায় আসতে বারণ করেছেন কাদের সিদ্দিকী

বিশেষখবর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরে আসতে বারণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বলেছেন, শুনেছি কয়েক দিনের মধ্যে ঢাকায় আসবেন মোদি। আমি বলবো অবৈধ সরকারের সঙ্গে দেখা করতে আপনি এ দেশে আসবেন না। আসলে ফুল পাবেন না, মালা পাবেন না, পাবেন শুধু জ্বালা। আজ বুধবার দুপুরে মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মোদির উদ্দেশে তিনি বলেন, আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত শান্তি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বর্তমান সরকারের সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন না।প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি বিদেশিদের সঙ্গে আলোচনা করতে পারেন, তাহলে স্বদেশিদের সঙ্গে আলোচনা করতে আপনার সমস্যা কোথায়। আমি তো অনেক আগেই থেকে বলে আসছি দেশের শান্তির জন্য প্রয়োজনে চারালের সঙ্গে আলোচনায় বসুন। অভিজিৎ রায় হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, কঠোর নিারপত্তার মধ্যে অভিজিৎ খুন হলো...
তিস্তার পানি বণ্টন চুক্তিতে মমতার সম্মতি

তিস্তার পানি বণ্টন চুক্তিতে মমতার সম্মতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তিস্তার পানি-বণ্টন নিয়ে তিনি যে বাংলাদেশের সঙ্গে চুক্তির বিরোধী নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সে কথা জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ঢাকা সফর থেকে ফিরে লেখা এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই চুক্তি নিয়ে জট কাটাতে তিনি সহযোগিতাই করতে চান। সব ঠিক থাকলে এপ্রিল মাসেই ঢাকা সফরে আসতে চান দেশটির প্রধানমন্ত্রী। পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের হাত দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠিও পাঠিয়েছেন মোদি। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশ সফরের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। মোদি হাসিনাকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই ঢাকায় যেতে চান তিনি। ১৯৯৬-এর ১২ ডিসেম্বর দিল্লিতে হাসিনার সঙ্গে গঙ্গার পানিবণ্টন নিয়ে চুক্তি করার সময় তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া যে ভাবে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে সঙ্গে রেখেছিলেন, তিস্তা চুক্...
ফারাবীর দশ দিনের রিমান্ড মঞ্জুর

ফারাবীর দশ দিনের রিমান্ড মঞ্জুর

বিশেষখবর
  ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবীর দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকাল ৩টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে এ বিষয়ে শুনানি হয়। এর আগে সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎকে ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার কথা ফারাবী স্বীকার করেন বলে পরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে র‌্যাব। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসির সামনে অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হন তার স্ত্রী।...
দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা বন্ধ করুন

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা বন্ধ করুন

জাতীয়, বিশেষখবর
বিএনপির যুগ্ম মহাসচিব ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ বলেন, দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা বন্ধ করুন, অন্যথায় উদ্ভুত পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন।মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি একথা বলেন।বিবৃতিতে তিনি বলেন, পুলিশী নির্যাতন ও নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার কল্যানে দমন-পীড়ণই এখন পতনোন্মুখ সরকারের একমাত্র অবলম্বন। কতিপয় দলকানা গণমাধ্যমের অপপ্রচার ও ১৪ দলীয় আওয়ামী গলাবাজী শেষবিচারে ক্ষমতায় টিকে থাকার নি:স্ফল ব্যাকুলতায় শিগগির পর্যবসিত হবে।তিনি বলেন, সরকার বিরোধী দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন মেয়রসহ অনেক নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের খোঁচায় অপসারণ করেছে। আওয়ামী গণতন্ত্রে এটি নূতন কিছু নয়, বরং এটি আ'লীগের রাজনৈতিক কর্মসূচি ও বাকশালতন্ত্রের বাস্তবায়ন। এরই অংশ হিসেবে রাজশাহীর সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় হামল...
সচিব পদে পদোন্নতি পেলেন ৯ কর্মকর্তা

সচিব পদে পদোন্নতি পেলেন ৯ কর্মকর্তা

জাতীয়, বিশেষখবর
জনপ্রশাসনের ৯ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া সবাই ভারপ্রাপ্ত সচিব বা ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্বে পালন করছিলেন। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ শফিকুল আজম, পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সদস্য আরাস্তু খান ও হুমায়ুন খালিদ, প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য শ্যামল কান্তি ঘোষ, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সচিব ও দুর্নীতি দমন কমিশনের সচিব মাকসুদুল হাসান খান।...
অভিজিৎ হত্যায় প্রধান সন্দেহভাজন ফারাবী আটক

অভিজিৎ হত্যায় প্রধান সন্দেহভাজন ফারাবী আটক

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্লগার অভিজিৎ রায় হত্যায় প্রধান সন্দেহভাজন ফারাবী শফিউর রহমানকে যাত্রাবাড়ী থেকে আটক করেছে র‌্যাব। সোমবার তাকে আটক করা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন মুক্তমনা নামের একটি ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। এরপর আনসার বাংলা সেভেন নামের এক টুইটার একাউন্ট থেকে দাবি করা হয়েছে, ব্লগার অভিজিৎ রায়কে তার ইসলাম বিরোধী অপরাধের জন্য হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, এই ঘটনার পেছনে আনসার বাংলা সেভেন নামে জঙ্গি ইসলামী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।এদিকে এ মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায় বিকেলে ফারাবীকে ডিবি পুলিশের হাতে হস্তান্তর করেছে।...
সব দল অংশ না নিলেও ডিসিসি নির্বাচন হবে : সিইসি

সব দল অংশ না নিলেও ডিসিসি নির্বাচন হবে : সিইসি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সব দল অংশ না নিলেও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চেয়েছিলাম। কিন্তু সবাই আসেনি। ৫ জানুয়ারির মতো সব রাজনৈতিক দল অংশ না নিলেও ডিসিসি নির্বাচন করতে হবে। রবিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রকিবউদ্দিন আহমদ বলেন, ঢাকা সিটির নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে যাতে হয় সেই চেষ্টা করবে কমিশন। আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাব। তারপরও যদি সবাই না আসে নির্বাচন করতে হবে। তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব জেসমিন টূলী, জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।...