বেগম খালেদা জিয়া করে দুর্নীতি আর শেখ হাসিনা করে উন্নতি- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি ঃ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া করে দুর্নীতি আর শেখ হাসিনা করে উন্নতি বিএনপি ক্ষমতা ছিলো ৩০ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা মাত্র ১৬ বছর তার ছেয়ে বেশি উন্নয়ন করেছি এবং ভবিষ্যৎতে ও করে যাবো। গত ৪ মার্চ (শনিবার) বিকাল ৪টায় পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন বিএনপি ছিল খাম্বা বান্ধব সরকার। সারা বাংলাদেশে খাম্বা দাঁড় করিয়ে সাধারণ মানুষের টাকা মেরে বেগম জিয়ার ছেলে তারেক রহমান যুক্তরাজ্যে পলাতক রয়েছেন। আর আমরা মানুষের ঘরে ঘরে বিদ্যুাৎ পৌঁছে দিয়েছি।
মায়ানী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলা উদ্দিন এর সভাপতিত্বে এবং মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী সঞ্চালনায় উক...







