Saturday, October 24Welcome khabarica24 Online

জাতীয়

নতুন মন্ত্রিপরিষদ গঠন সোমবার

নতুন মন্ত্রিপরিষদ গঠন সোমবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিপরিষদ গঠন করা হবে  সোমবার। এ দিন বেলা ৩টায় রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন। রোববার রাতে রাষ্ট্রপ্রতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, সোমবার বিকাল ৩টায় নতুন মন্ত্রিপরিষদের  শপথ হবে। প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারেরও বিষয়ে অবহিত করেছেন।সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানান। প্রায় এক ঘণ্টা আলোচনা করেন তারা। বৈঠকে সোমবার নতুন মন্ত্রিপরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়।এদিকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় জাতীয় পার্টির ৫ জনসহ বতর্মান মন...
বিএনপির ৫ নেতার রিমান্ড স্থগিত করেছে হাইকোর্ট

বিএনপির ৫ নেতার রিমান্ড স্থগিত করেছে হাইকোর্ট

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারসহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে  রিমান্ড করেছে হোইকোর্ট। রোববার বিএনপির জৈষ্ঠ্য ৫ নেতার রিমান্ড স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। রোববার বেলা ১১টার দিকে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। বিকেলের দিকে বিচারপতি বোরহান উদ্দিন ও কে এম কামরুল কাদেরের নেতত্বে গঠিত বেঞ্চ শুনানী শেষে রিমান্ঢ স্থগিত করে ৫ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। গত ৭ নভেম্বর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। ১৪ নভেম্বর বিএনপির এই পাঁচ নেতাকে পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম রেজাউল করিম।...
নতুন জোট করে নির্বাচনে অংশ নেবেন এরশাদ

নতুন জোট করে নির্বাচনে অংশ নেবেন এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নতুন রাজনৈতিক জোট করেই আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। একই সঙ্গে কয়েকদিনের মধ্যেই সরকারবিরোধী আন্দোলন শুরুরও ঘোষণা করেন মহাজোট সরকারের এই অন্যতম শরিক। রোববার দুপুরে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আহমেদ শফীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ ঘোষণা দেন তিনি। হেফাজতে ইসলামের আমির আহমেদ শফীর সঙ্গে এই বৈঠক করার জন্য বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী মাদ্রাসায় যান এরশাদ। দুপুর পৌনে ১২টার দিকে শফীর কক্ষে তাদের মধ্যে বৈঠক শুরু হয়। প্রায় ৪৫ মিনিটের এই বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরী প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকের পর হেফাজতে ইসলামের মহাসচিব সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান এসেছিলেন দোয়া নিতে। রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তবে এরশাদ জানিয়েছেন, জাতীয় পার্...
তারেক খালাস, মামুনের ৭ বছরের কারাদন্ড ও জরিমানা

তারেক খালাস, মামুনের ৭ বছরের কারাদন্ড ও জরিমানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অনলাইন প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। অপরদিকে গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদন্ড ও ৪০ কোটি টাকা জরিমানা দিয়েছেন আদালত।পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০০২ এর ২(ঠ), (অ), (আ) ও ১৩ ধারায় এ সাজা দেওয়া হয়। আজ রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটির রায় ঘোষণা করেন। মামলা দায়েরের ৪ বছর ২১ দিন পর এ মামলার রায় দেওয়া হলো। গত ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে প...
কর্নাটকে পণ্যবাহী গাড়ি উল্টে নিহত ২১

কর্নাটকে পণ্যবাহী গাড়ি উল্টে নিহত ২১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কর্নাটকে শনিবার ভোরে একটি পণ্যবাহী গাড়ি উল্টে নারী ও শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।শনিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কর্নাটকের উত্তরাঞ্চলীয় বেলগাউম জেলার একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ কর্মকর্তা এসডি গুডনাভার বলেন, প্রায় ৫০ জন যাত্রীসহ ভোর সাড়ে ৫টার দিকে পণ্যবাহী গাড়িটি হাইওয়ের একটি ক্রসিং অতিক্রম করছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২১ জন প্রাণ হারান।গুডনাভার জানান, নিহতদের বেশির ভাগই দিনমজুর। কাজের উদ্দেশ্যে তারা কর্নাটকের ইয়াদগির জেলা থেকে মহারাষ্ট্রের সাভাদাত্তিতে যাচ্ছিলেন।ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও ছয়জন শিশুও রয়েছে।দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশের বরাত দ...
মার্কিন মন্ত্রী নিশা দেশাই ঢাকায়

মার্কিন মন্ত্রী নিশা দেশাই ঢাকায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসোয়াল বাংলাদেশ সফরে এসেছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঢাকায় পৌছান। মার্কিন পররাষ্ট্র দফতর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বাংলাদেশে অবস্থানকালে তিনি বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে সরকার, বিরোধীদল ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।মার্কিন পররাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার নিশা দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।এছাড়া বাণিজ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলেন। গত ২১ অক্টোবর তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।...
জাতীয় পার্টি আর মহাজোটে নেই: এরশাদ

জাতীয় পার্টি আর মহাজোটে নেই: এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
      জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মন্ত্রিসভা থেকে জিএম কাদেরের পদত্যাগের মধ্যদিয়ে, মহাজোট সরকারের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক শেষ হয়ে গেছে। আগামী দুই এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় পার্টির সহযোগী সংগঠন, জাতীয় যুব সংহতির কাউন্সিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এরশাদ।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ছিলো জাতীয় যুব সংহতির কাউন্সিল। এতে সব বক্তাই দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির সঠিক সিদ্ধান্তের ওপর জোর দেন। তারা সমালোচনা করেন প্রধান দুই রাজনৈতিক দলের। এরশাদ তুলে ধরেন তার নয় বছরের শাসনামল, গত ২৩ বছর ধরে প্রধান দুই দলের কাছে তার অবস্থান। বললেন, এবার সুযোগ এসেছে।পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বললেন, দুই একদিনের মধ্যেই আসছে মহোজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা।দু...
বিরোধী দল সংলাপ নিয়ে টালবাহানা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দল সংলাপ নিয়ে টালবাহানা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধান বিরোধী দল বিএনপি সংলাপ নিয়ে  টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। শনিবার সকালে জেলার কচুয়া উপজেলার নলুয়া গ্রামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বিএনপিকে সংলাপে অংশগ্রহণ করে তাদের যে বক্তব্য রয়েছে তা প্রকাশ করার কথা বলেছেন। অথচ তারা টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। সংলাপের নামে যে তারা টালবাহানা করছে তা আজ জনগণের কাছে স্পষ্ট। মহীউদ্দীন খান আলমগীর বলেন, সময় মতো সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের বিষয়ে তারা যদি আমাদের সঙ্গে সংলাপ করতে চায় তাহলে সংলাপের পথ এখনো উন্মুক্ত আছে। তিনি বলেন, আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার ও জনগণের সম্পত্তি বিনষ্ট করার অধিকার কারো নেই। যাদের আন্দোলনের কারণে তথাকথিত হরতালের কারণ...