Saturday, October 24Welcome khabarica24 Online

জাতীয়

ন্যূনতম মজুরি মেনে পোশাক শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ন্যূনতম মজুরি মেনে পোশাক শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা মেনে নিয়ে কাজে যোগ দিতে পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১০ -১১ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। অনুষ্ঠানে রপ্তানি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৭টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়।এসময় প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের লক্ষ্যেই সরকার পাঁচ বছর মেয়াদী রপ্তানি নীতি প্রণয়ন করেছে। বাংলাদেশের মতো জনবহুল দেশে রপ্তানি বাণিজ্যের গুরুত্বও তুলে ধরেন তিনি। বাণিজ্যে উদার নীতিমালা গ্রহণ করার কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলেই বাণিজ্যের কার্যকর সম্প্রসারণ সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী রপ্তানির ক্ষেত্রে নতুন অনেক পণ্যের বাজার সৃষ্টিতেও সরকারের ভূমিকা তুলে ধরেন। প্রধনমন্ত্রী তার বক্তব্যে, এদেশের গ্রামীণ কাঁচামালকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ...
সংলাপে সংকট সমাধানের আশ্বাস রাষ্ট্রপতির

সংলাপে সংকট সমাধানের আশ্বাস রাষ্ট্রপতির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজনৈতিক সংকট নিরসনে সাংবাধানিক এখতিয়ারের আওতায় সম্ভাব্য উদ্যোগ নেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। খালেদা জিয়াসহ ১৮ দলীয় জোট নেতাদের সাথে বৈঠকে রাষ্ট্রপতি এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন।সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই সিদ্ধান্ত হয়, বিএনপি চেয়ারপার্সন যাবেন বঙ্গভবনে। সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বৈঠকের সময় নির্ধারিত হয়।ছয়টার আগেই ১৮ দলীয় জোটের নেতাদের নিয়ে বঙ্গভবনের ফটকে পৌঁছেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ অপেক্ষা, তারপর  বঙ্গভবনে প্রবেশ।রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে বেগম জিয়াকে স্বাগত জানান। রাজনৈতিক পরিস্থিতি এবং সংকট সমাধানে তারা আলোচনা করেন এক ঘন্টারও বেশি সময় ধরে।বাইরে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএন...
ঙ্কট নিরসনে বাইরের পরামর্শ দরকার নেই : মার্কিন রাষ্ট্রদূত

ঙ্কট নিরসনে বাইরের পরামর্শ দরকার নেই : মার্কিন রাষ্ট্রদূত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, চলমান সঙ্কট নিরসনে বাইরের পরামর্শ বাংলাদেশের প্রয়োজন নেই। কেননা সমস্যা সমাধানে এ দেশের মানুষের চিন্তা-ভাবনার কোনো অভাব নেই। রূপসী বাংলা হোটেলে গতকাল আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্নভোজসভায় তিনি বক্তব্য রাখছিলেন। অ্যামচেম প্রেসিডেন্ট আফতার-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনীতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সংলাপে বসতে হবে। আমি খুবই আস্থাশীল যে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এমন একটি নির্বাচন অনুষ্ঠানে শেষ পর্যন্ত প্রধান রাজনৈতিক দলগুলো সংলাপে বসবে। এর আগে সোমবার গুলশানের আমেরিকান কাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, রাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে ...
তিন দফা দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসেছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া

তিন দফা দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসেছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
তিন দফা দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎতের জন্য বঙ্গভবনে পৌঁছেছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় পৌঁছান বিএনপি চেয়ারপার্সন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দারক মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আ স ম হান্নান শাহ, জামায়াত নেতা শামসুল ইসলাম এমপি, ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম নাজির আহমদ, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, এনডিপি চেয়ারম্যান...
চট্টগ্রাম এয়ারপোর্টে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম এয়ারপোর্টে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে প্রায় ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় খায়রুল বাশার নামে এক যাত্রীকে আটক করাছে। আটককৃতের বাড়ী চট্টগ্রামের ফটিকছড়িতে।বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইটটি সোমবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে শাহ আমানত বিমান বন্দরে আসে। ওই বিমানের যাত্রী খায়রুল বাশারের লাগেজ তল্লাশি করে ১শ’ ২৮ টি বেশি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৫ কেজি। এর দাম প্রায় সাড়ে ৬ কোটি টাকা।শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ নওশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক খায়রুল বাশারকে জিজ্ঞাসাবাদ শেষে পতেঙ্গা থানায় সোপর্দ করা হবে।...
মহাজোটে নাই এরশাদ

মহাজোটে নাই এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে অংশ নিবে বলে জানিয়ে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ। এসময় তিনি মহাজোট ছাড়ার ও ঘোষণা দেন।সোমবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ এ ঘোষণা দেন। এরশাদ বলেন, সরকার পরিবর্তনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতি হলো নির্বাচন। এ জন্য তার দল নির্বাচনে অংশ নিবে। নির্বাচন না হলে দেশ অচল হয়ে যাবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো উপায় নেই। তাই আমরা নির্বাচনে যাব বলে মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, আপনারা কী চান, আসুন সবাই মিলে আলোচনা করে উপায় বের করি। নির্বাচন না হলে দেশে শান্তি থাকবে না। আমরা শান্তি চাই। অর্থনীতি ধ্বংস হোক, দিনমজুর না খেয়ে মরুক; আমরা তা চাই না।সবাই বলে জাতীয় পার্টি মহাজোট ছাড়ার কথা বলছে কিন্তু কখন ছাড়বে এমন কথার উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আমি এখন ঘোষণা করছি জাতীয় পার্টি আর মহাজোটে নে...
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে খালেদা জিয়ার বৈঠক

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে খালেদা জিয়ার বৈঠক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করবেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। দেশের চলমান সঙ্কট নিরসনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার জন্য সময় চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে চিঠি দেয় বিএনপি।  রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সময় দিয়েছেন।সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার  দিকে খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদ বঙ্গভবনে এ চিঠি নিয়ে যান। তথ্যটি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতি একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে বলে বিএনপি আশা করেন। নির্বাচনকালীন সরকার গঠনের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ব্যাপারে আগ্রহ দেখালেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে নির্বাচন অনুষ্ঠান...
সর্বদলীয় সরকারের নতুন ছয় মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নিলেন

সর্বদলীয় সরকারের নতুন ছয় মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নিলেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্বাচন কালীন সর্বদলীয় সরকারের নতুন ছয়জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রীদের এ শপথ পড়ান। সোমবার বিকেল ৩টায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।  নতুন ছয়জন মন্ত্রী হলেন- আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার। এছাড়া দুই প্রতিমন্ত্রী হলেন, জাতীয় পার্টির এ্যাড: সালমা ইসলাম ও মজিবুল হক চুন্নু। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এছাড়া মন্ত্রীর পদমর্যাদায় জাতীয় পার্টির নেতা জিয়া উদ্দিন বাবলূ উপদেষ্টা হচ্ছেন। তবে এখনো পর্যন্ত নতুন মন্ত্রিরা কোন দপ্তর পাচ্ছেন সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রিপরিষদ সচিব। মঙ্গলবার আরো কয়েকজন মন্ত্রীর শপথ নিতে পারেন বলে জানা গেছে। তাছাড়া বর্তমান মন...