Saturday, October 24Welcome khabarica24 Online

জাতীয়

আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলায় নিহত ২

আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলায় নিহত ২

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালালে ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আসাদুজ্জামান নূর অক্ষত থাকলেও তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়েছে। নিহতরা হলেন- কৃষকলীগ নেতা খোরশেদ আলী চৌধুরী ও বিএনপি নেতা সিদ্দিক গাজী। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীচাপ কাঁচারী বাজার থেকে নীলফামারী শহরে ফেরার পথে রামগঞ্জ বাজারে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নূরের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে এসময় ১ জন কৃষক লীগ নেতা এ ১ জন বিএনপি নেতা নিহত ও অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হ...
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি বি. চৌধুরী, রব ও কাদের সিদ্দিকীর

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি বি. চৌধুরী, রব ও কাদের সিদ্দিকীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  তফসিল স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আসম আবদুর রব এবং কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে বিরোধী নেতাকে সহিংস কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানানো হয়। শুক্রবার এক যুক্ত বিবৃতিতে প্রধানমন্ত্রী ও বিরোধী নেতার প্রতি এ আহ্বান জানান তারা। বিবৃতিতে শীর্ষ এ তিন নেতা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ধ্বংসোন্মুখ রাজনৈতিক পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একদিকে সরকার ও প্রধানমন্ত্রীর একগুঁয়েমি এবং বিরোধী দলহীন একতরফা নির্বাচনের পথে এগিয়ে চলা, অন্যদিকে বিরোধীদলীয় নেতার আহ্বানে বিরামহীন অবরোধ এবং কোথাও কোথাও হরতালের কারণে রাজনীতি সহিংস হয়ে উঠেছে এবং জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। তারা বলেন, বিরামহীন অবরোধের কারণে দেশের অর্থনীতি...
আওয়ামী লীগ-বিএনপির বৈঠকে দুই প্রস্তাব

আওয়ামী লীগ-বিএনপির বৈঠকে দুই প্রস্তাব

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সঙ্কট সমাধানে তৃতীয় দফা বৈঠকে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিজেদের প্রস্তাব উপস্থাপন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। বিকাল চারটার দিকে গুলশানে অবস্থিত ইউএনডিপির ঢাকা অফিসে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টার দিকে। এতে সংস্থাটির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকারও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। তারাও প্রস্তাব দিয়েছেন। এখন উভয় প্রস্তাবের বিষয়ে দুই দলই শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে করণীয় নির্ধারণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা জানান সাংবাদিকদের। বৈঠক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির...
এই মুহুর্তে নির্বাচন পিছিয়ে তফষিল ঘোষণা করা কঠিন : সিইসি

এই মুহুর্তে নির্বাচন পিছিয়ে তফষিল ঘোষণা করা কঠিন : সিইসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দিন আহমদ বলেন, এই মুহুর্তে নির্বাচন পিছিয়ে তফসিল ঘোষণা করা কঠিন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসার সুযোগ আছে কিনা জানতে চাইলে সময় ফুরিয়ে যাচ্ছে, যে কারণে সমঝোতার বিষয়টি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে রাজনীতিবিদরা চাইলে সুযোগ সব সময় থাকে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি একথা বলেন।সিইসি বলেন, সবাই যদি একটি বাস্তব সম্মত সিদ্ধান্তে আসেন। তা হলে উনারাই বলে দেবেন আমরা কি করব।বিভিন্ন জায়গায় নির্বাচনী সরাঞ্জামাদির সংকটের বিষয়ে বলেন, পর্যাপ্ত পরিমান সরঞ্জাম আছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো নিয়ে তারা সমস্যার সমাধান করবেন।এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল ও কাউকে দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বরাদ্দ না দেয়ার জন্য হুসেইন মুহাম্মদ এরশাদ যে আবেদন করেছেন তার আইনগত ভি...
অসুস্থ নই, আমাকে আটকে রাখা হয়েছে: এরশাদ

অসুস্থ নই, আমাকে আটকে রাখা হয়েছে: এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আমি অসুস্থ নই। আমাকে গ্রেপ্তারের জন্য এখানে আটকে রাখা হয়েছে।' শুক্রবার বিকালে সিএমএইচ থেকে তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে এ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একইসঙ্গে বিশেষ বার্তায় জাতীয় পার্টির সকল নেতা-কর্মীকে ধৈর্য্য ধরার এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিযেছেন তিনি। এরশাদ বলেন,  'আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসাবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তার নিজের। এটি তার নিজস্ব মতামত হিসাবে বিবেচিত হবে।' তিনি আরো বলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আমার কাছ থেকে প্রাপ্ত দিক-নির্দেশনা দলীয় নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেবেন। ববির মাধ্যমে আমি গণমাধ্যমকে আমার বক্তব্য জানাবো। অন্য কারো বক্তব্য, বিবৃতি এবং প্রচারণায় আপনারা বিভ্রা...
কাদের মোল্লার ফাঁসি কার্যকর

কাদের মোল্লার ফাঁসি কার্যকর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বহু নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হলো ‘কসাই কাদের’ খ্যাত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার। মুক্তিযুদ্ধের ৪২ বছর পর মানবতাবিরোধী অপরাধের দায়ে এই প্রথম কারো ফাঁসি কার্যকর করা হলো। রাত ১০টা ১০ মিনিটে মডেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারের প্রবেশ করে। তবে অ্যাম্বুলেন্সের নম্বর প্লেটটি সাদা কাগজ দিয়ে ঢাকা। গত ৫ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। এরপর গত রোববার এ রায়ের অনুলিপি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়। রায়ের কপি পাওয়ার কিছুক্ষনের মধ্যেই ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন এবং এ পরোয়ানার অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়। একদিন পর মঙ্...
সমঝোতার পথ প্রশস্ত করুন: খালেদা

সমঝোতার পথ প্রশস্ত করুন: খালেদা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি, তফসিল স্থগিত, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে সংলাপ-সমঝোতার পথ প্রশস্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সরকারকে ‘একগুঁয়েমি’ পরিহার করারও আহ্বান জানান।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা এই আহ্বান জানান। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, জাতিসংঘের বিশেষ দূতের মধ্যস্থতায় সরকারি দল আলোচনায় বসতে সম্মত হওয়ায় দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। সরকার মানুষের প্রত্যাশাকে বিবেচনায় নেবে এবং একগুঁয়েমি পরিহার করে শান্তি ও সমঝোতার পথে এগোবে বলে তিনি আশা করেন।বিরোধীদলীয় নেতা বলেন, তাঁরা বারবার শান্তিপূর্ণ ফয়সালার আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার শান্তি ও সমঝোতাকে গ্রহণযোগ্য বলে মনে করেনি। বরং তারা অস্ত্রের ভাষায় কথা বলেছে। জাতিসংঘের মহাসচিবকে সমঝোতার উদ্যোগের জন্য অভিনন্দন জানান খালেদা জিয়া। যু...
কাদের মোল্লাকে হত্যা করা হলে দাবানল ছড়িয়ে পড়বে : জামায়াত

কাদের মোল্লাকে হত্যা করা হলে দাবানল ছড়িয়ে পড়বে : জামায়াত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মু. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সরকার কথিত বিচারের নামে প্রহসন করে আব্দুল কাদের মোল্লাকে হত্যা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করে দেশকে পরাশ্রয়ী ও করদরাজ্য বানাতে চায়। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে একথা বলেন তিনি। কিন্তু জনগণ সরকারকে সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেবে না। আব্দুল কাদের মোল্লাকে অন্যায়ভাবে হত্যা করা হলে সারাদেশে যে দাবানল ছড়িয়ে পড়বে তা থেকে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। জামায়াতের এ নেতা আরো বলেন, ফরমায়েসী দণ্ডাদেশ বাতিল করে অবিলম্বে আব্দুল কাদের মোল্লার নিঃশর্ত মুক্তি দাবি করেন। ষড়যন্ত্রমূলকভাবে প্রাণদণ্ড কার্যকর করা হলে শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। ড. মাসুদ বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে কথিত মানবতাবিরোধী অপরাধের বিচা...